ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
কর্কটক্রান্তি রেখা কী?
- খ)(2)
GPS-এর সুবিধা কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে উল্লিষ্মিত 'P' মানচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে উল্লিখিত 'Q' ও 'R' মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে।
- খ)
GPS (Global Positioning System) দিয়ে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব, এমনকি উত্তর দিক, তারিখ ও সময় জানা যায়। এতে ভূমি জরিপে জমির সীমানা ঝামেলা ছাড়াই ও কম সময়ে চিহ্নিত করা যায়। দুর্যোগের সময় সঠিক অবস্থান জেনে সাহায্য পাঠানো যায় এবং চলমান বস্তু সনাক্ত করাও সহজ হয়। এগুলো GPS-এর প্রধান সুবিধা।
- গ)
উদ্দীপকের 'P' হলো রেজিস্ট্রিকৃত ভূমির সীমানা চিহ্নিতকারী ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। এর গুরুত্ব:
১. এতে নিখুঁতভাবে জমির সীমানা দেওয়া থাকে। তাই জমির মালিকানার সীমা নির্ধারণ ও সীমানা-সংক্রান্ত বিরোধ মেটাতে এটি কাজে লাগে।
২. এই মানচিত্র বড় স্কেলে আঁকা হয়, ফলে ছোট এলাকার বিস্তারিত তথ্য দেখানো যায়।
৩. এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিকের কাছ থেকে ভূমি কর আদায় করে।
৪. শহরের পরিকল্পনা মানচিত্রও এর অন্তর্ভুক্ত, তাই নগর পরিকল্পনায় এর ব্যবহার আছে। - ঘ)
'Q' হলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান চিহ্নিতকারী ভূসংস্থানিক মানচিত্র এবং 'R' হলো শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য তৈরি দেয়াল মানচিত্র। দুটির তুলনামূলক বিশ্লেষণ:
১. উদ্দেশ্য: ভূসংস্থানিক মানচিত্র প্রকৃত জরিপের মাধ্যমে প্রস্তুত করা হয়। দেয়াল মানচিত্র শ্রেণিকক্ষে পাঠদানের জন্য তৈরি।
২. বিষয়বস্তু: ভূসংস্থানিক মানচিত্রে পাহাড়, নদী, সমভূমি ও হ্রদের মতো প্রাকৃতিক উপাদান এবং রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, মসজিদ-মন্দিরের মতো সাংস্কৃতিক উপাদান নিখুঁতভাবে দেখানো হয়। দেয়াল মানচিত্রে সারা বিশ্ব, কোনো গোলার্ধ, মহাদেশ বা একটি দেশ প্রকাশ করা হয়।
৩. স্কেল: দেয়াল মানচিত্রের স্কেল ভূসংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট, তাই ভূসংস্থানিক মানচিত্রে তথ্য বেশি ও স্পষ্ট থাকে।সুতরাং, বিস্তারিত স্থানীয় তথ্যের জন্য ভূসংস্থানিক এবং বড় অঞ্চলের সাধারণ ধারণা দিতে দেয়াল মানচিত্র উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও