বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
"অপরাজেয় বাংলা' কী?
- খ)(2)
২৫ মার্চ রাতকে 'কালরাত্রি' বলা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকের চিত্রটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উক্ত ঘটনাটি "বাঙালি জাতির তাহংকার ও গৌরবের প্রতীক"- মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
‘অপরাজেয় বাংলা’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, যা শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মাণ করেছেন।
- খ)
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইটের নামে ঢাকায় অতর্কিত হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় তারা নির্বিচারে নিরস্ত্র মানুষকে হত্যা করে। অন্ধকার রাতে এই নৃশংস গণহত্যা বাঙালির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আঘাত। তাই এ রাতকে ‘কালরাত্রি’ বলা হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও