ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

ভূমিরূপ | বৈশিষ্ট্য
A | সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার
B | গড় গভীরতা ৫০০০ মিটার
C | গভীরতা ২০০ থেকে ৩০০ মিটার

  1. ক)

    হিমশৈল কাকে বলে?

    (1)
  2. খ)

    জোয়ার ভাটা বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    A' চিহ্নিত ভূমিরূপটি ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    'B' এবং 'C' এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সমুদ্রস্রোতের সঙ্গে ভেসে আসা বিশাল বরফখণ্ডকে হিমশৈল (Iceberg) বলে।

  2. খ)

    সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধীরে ধীরে ফুলে ওঠাকে জোয়ার এবং কিছুক্ষণ পর আবার নেমে যাওয়াকে ভাটা বলে। প্রধানত চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি এবং পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে জোয়ার-ভাটা সৃষ্টি হয়।

  3. গ)

    'A' চিহ্নিত ভূমিরূপটি মহীসোপান (Continental shelf), কারণ এর সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার।

    মহাদেশের চারদিকে স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির নিচে নেমে গেছে, তাকে মহীসোপান বলে। এটি প্রায় ১° কোণে সমুদ্রতলে নিমজ্জিত থাকে। এর গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। উপকূল সমভূমি হলে মহীসোপান প্রশস্ত হয় এবং পর্বত বা মালভূমি থাকলে সংকীর্ণ হয়। উপকূল নিমজ্জিত হওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন এবং সমুদ্রতরঙ্গের ক্ষয়ে এটি সৃষ্টি হয়।

  4. ঘ)

    'B' হলো গভীর সমুদ্রের সমভূমি (গড় গভীরতা ৫,০০০ মিটার) এবং 'C' হলো মহীঢাল (গভীরতা ২০০ মিটারের বেশি)। দুটির তুলনা নিচে দেওয়া হলো।

    ১. অবস্থান: মহীঢাল মহীসোপানের শেষ সীমা থেকে শুরু হয়। গভীর সমুদ্রের সমভূমি মহীঢাল শেষ হওয়ার পর থেকে বিস্তৃত।
    ২. গভীরতা: মহীঢালের গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা ৫,০০০ মিটার।
    ৩. প্রকৃতি: মহীঢাল খুব খাড়া, প্রশস্ততা কম (গড়ে ১৬ থেকে ৩২ কিলোমিটার) এবং গিরিখাত থাকায় বন্ধুর। গভীর সমুদ্রের সমভূমি নামে সমভূমি হলেও জলমগ্ন শৈলশিরা ও উচ্চভূমির কারণে প্রকৃতপক্ষে বন্ধুর।

    সুতরাং, গভীরতা, বিস্তৃতি ও ঢালে 'B' ও 'C' ভিন্ন, তবে দুটিই সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অংশ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন