ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
মহাসাগর কাকে বলে?
- খ)(2)
জাপানের উপকূল অঞ্চল ব্যবসার জন্য বিশেষ উপযোগী কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে 'A' চিহ্নিত ভূমিরূপটির বর্ণনা দাও।
- ঘ)(4)
উদ্দীপকে 'B' ও 'C' ভূমিরূপন্বয়ের মধ্যে কোনটিতে পাললিক শিলার সৃষ্টি হয়? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বারিমণ্ডলের উন্মুক্ত, বিস্তীর্ণ ও বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।
- খ)
জাপান উপকূলে উষ্ণ জাপান স্রোত ও শীতল স্রোতের মিলন ঘটে। এই মিলনস্থলে শীতল স্রোতের সাথে আসা হিমশৈল গলে নুড়ি, কাঁকর, বালি জমা হয়ে অগভীর মগ্নচড়া তৈরি হয়। মগ্নচড়ায় প্রচুর প্ল্যাংকটন জন্মে, যা মাছের প্রিয় খাদ্য। তাই এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং জাপান উপকূল মৎস্য আহরণ ও ব্যবসার জন্য বিশেষ উপযোগী।
- গ)
চিত্রে সমুদ্র তলদেশের ভূমিরূপ দেখানো হয়েছে। 'A' চিহ্নিত ভূমিরূপটি মহীসোপান। এর বর্ণনা:
১. মহাদেশের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানিতে নেমে গেছে। উপকূলরেখা থেকে এই ক্রমান্বয়ে নিমজ্জিত অংশই মহীসোপান।
২. এখানে সমুদ্রের গভীরতা সর্বোচ্চ ১৫০ মিটার এবং এটি প্রায় ১° কোণে নিমজ্জিত থাকে।
৩. এর গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। উপকূলের বন্ধুরতার ওপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূলে সমভূমি থাকলে তা প্রশস্ত হয় এবং পর্বত বা মালভূমি থাকলে সংকীর্ণ হয়।
৪. উপকূলের নিমজ্জন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য এবং ঢেউয়ের ক্ষয়ক্রিয়ায় এটি গঠিত হয়। - ঘ)
চিত্রে 'B' হলো মহীঢাল এবং 'C' হলো গভীর সমুদ্রের সমভূমি। এর মধ্যে 'C' (গভীর সমুদ্রের সমভূমি) অংশে পাললিক শিলার সৃষ্টি হয়।
১. গভীর সমুদ্রের সমভূমিতে পলিমাটি ও সিন্ধুমল (সামুদ্রিক জীবের দেহাবশেষ) জমা হয়। এখানে আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্মও সঞ্চিত হয়।
২. এসব সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলা সৃষ্টি করে।
৩. মহীঢাল খাড়া ও বন্ধুর হওয়ায় সেখানে পলল সহজে জমতে পারে না। ঢাল মৃদু হলে অল্প পরিমাণ পলি ও জীবদেহের অবশেষ জমে।সুতরাং, পলল স্থায়ীভাবে স্তরে স্তরে জমার সুযোগ থাকায় 'C' ভূমিরূপে পাললিক শিলা সৃষ্টি হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও