বিজ্ঞান • Jashore Board • যশোর বোর্ড ২০১৯
বিজ্ঞান প্রশ্ন
ইদানীং পাভেল ক্লাসে স্যারের বোর্ডের লেখা কাছ থেকে দেখতে পায় কিন্তু দূর থেকে দেখতে পায় না। অপরদিকে প্রায়ই রাসেলের চোখ লাল হয় এবং চুলকায়। এমতাবস্থায় তারা দুজনই ডাক্তারের নিকট যায়। ডাক্তার তাদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে পাভেলকে চশমা ব্যবহারের নির্দেশ দিলেন এবং রাসেলের চোখের যত্নের জন্য বেশ কিছু উপদেশসহ ব্যবস্থাপত্র দিলেন।
- ক)(1)
আলোর প্রতিসরণ কাকে বলে?
- খ)(2)
পাহাড়ি রাস্তায় গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
- গ)(3)
ডাক্তারের দেওয়া চশমাটি কীভাবে পাভেলকে দেখতে সাহায্য করবে? সচিত্র ব্যাখ্যা করো।
- ঘ)(4)
রাসেলকে ডাক্তারের দেওয়া উপদেশ মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে পড়লে মাধ্যম দুটির বিভেদতলে এর গতিপথের দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
- খ)
পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা এবং অনেক বাঁক প্রায় ৯০° হয়। বাঁকের ওপাশ থেকে কোনো গাড়ি আসছে কি না বোঝা যায় না, যা বিপজ্জনক। তাই বাঁকে বড় আকারের গোলীয় দর্পণ স্থাপন করা হয়। এই দর্পণে অনেক বেশি এলাকা দেখা যায়। ফলে ড্রাইভার ওপাশের গাড়ি দেখে গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে চালাতে পারে।
- গ)
পাভেল কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু পায় না। সে হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia) ত্রুটিতে আক্রান্ত। ডাক্তারের চশমাটি অবতল লেন্সের।
সচিত্র ব্যাখ্যা: চিত্রে দুটি অংশ আঁকতে হবে।
(ক) ত্রুটিযুক্ত চোখ: দূরের বস্তু থেকে আসা সমান্তরাল রশ্মি চোখের লেন্সে প্রতিসরণের পর রেটিনার সামনে F বিন্দুতে মিলিত হয়। তাই প্রতিবিম্ব অস্পষ্ট হয়।
(খ) চশমা পরা চোখ: চোখের সামনে অবতল লেন্স L বসালে এটি রশ্মিগুলোকে আগে অপসারী করে। অপসারিত রশ্মি চোখের লেন্সে প্রতিসরণের পর রেটিনা R এর ওপর মিলিত হয়। এতে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়।কারণ এ ত্রুটিতে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেশি থাকে বা অক্ষিগোলক লম্বা থাকে। অবতল লেন্সের অপসারী ক্রিয়া তা সংশোধন করে। ফলে পাভেল বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও