বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

  1. ক)

    'অপরাজেয় বাংলা' নির্মাণ করেন কে?

    (1)
  2. খ)

    মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন?

    (2)
  3. গ)

    উদ্দীপকে 'ক' ও 'খ' এর ভূমিকা মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রেখেছিল। পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে 'গ' এর ভূমিকা ছিল বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা- এর সপক্ষে তোমার মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    'অপরাজেয় বাংলা' নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ।

  2. খ)

    বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, শিক্ষক, কবি, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। কোনো একটি শ্রেণি নয়, সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণেই এ যুদ্ধ পরিচালিত ও সফল হয়। তাই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়।

  3. গ)

    উদ্দীপকের 'ক' হলো গণমাধ্যমের ভূমিকা এবং 'খ' হলো নারী ও প্রবাসী বাঙালির ভূমিকা। মুক্তিযুদ্ধে এ তিন পক্ষের অবদান গৌরবোজ্জ্বল ছিল।

    ১. গণমাধ্যম: ২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীনবাংলা বেতার কেন্দ্র চালু করেন। সংবাদ, দেশাত্মবোধক গান ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রচার করে এটি মানুষকে যুদ্ধে অনুপ্রাণিত করে। সংবাদপত্রও বিশেষ ভূমিকা রাখে।
    ২. নারী: সংগ্রাম পরিষদে অংশগ্রহণ, মিছিল-মিটিং ও গণসমাবেশের মাধ্যমে নারীরা আন্দোলন গড়ে তোলেন। তারামন বিবি ও ডা. সিতারা বেগম বীরত্বের স্বীকৃতিস্বরূপ 'বীরপ্রতীক' খেতাব পান।
    ৩. প্রবাসী বাঙালি: তাঁরা বিভিন্ন দেশে অর্থ সংগ্রহ করেছেন, জনমত গঠন করেছেন এবং পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করতে আবেদন জানিয়েছেন। ব্রিটেনের প্রবাসীদের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য।

  4. ঘ)

    উদ্দীপকের 'গ' অর্থাৎ রাজাকার, আলবদর ও আলশামসের ভূমিকা বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতা ছিল, এ বক্তব্যের সাথে আমি একমত।

    ১. হানাদারদের সহযোগিতা: ১৯৭১ সালের জুনে টিক্কা খান 'পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স' জারি করেন। এই বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগী হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করে। আলবদর ও আলশামসও হানাদার বাহিনীকে সহায়তা করে।
    ২. গণহত্যায় অংশগ্রহণ: পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০ লাখ বাঙালি নিহত হয় এবং দুই লাখের অধিক নারী নির্যাতনের শিকার হন। এসব অপরাধে এই এদেশীয় দোসরদের সহযোগিতা ছিল।
    ৩. বুদ্ধিজীবী হত্যা: বাঙালিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে বুদ্ধিজীবী হত্যায় রাজাকার ও আলবদর বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে।

    সুতরাং, স্বাধীনতার বিরোধিতা, গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যায় সহায়তার কারণে 'গ'-এর ভূমিকা বাঙালির জন্য ঘৃণ্য অপতৎপরতাই ছিল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন