কৃষিশিক্ষা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
কৃষিশিক্ষা প্রশ্ন
দৃশ্যকল্প-১: দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সবুজ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিকেল বেলা মাঠের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একই গ্রামের আক্তার হোসেন তার ৩০ শতক জমিতে হালকা ২-৩টি চাষ দিয়ে মাসকলাই এর বীজ বপন করছেন।দৃশ্যকল্প-২: মোঃ সবুজ কার্তিক মাসের মাঝামাঝি সময় একদিন একই রাস্তা দিয়ে বেড়াতে গিয়ে দেখে আক্তার হোসেন তার অন্য একখণ্ড জমিতে ৩-৪ টি আড়াআড়ি চাষ ও মই দেয়ে মাটি ঝুরঝুরা করে গম বজি বপন করছেন। মোঃ সবুজ তার দেখা চাষের তারতম্যের কারণ জানতে চাইলে আক্তার হোসেন বলেন "মাটির প্রকার, মাটির জৈব পদার্থ ও রস এবং ফসলের প্রকারের উপর চাষের মাত্রা নির্ভর করে।"
- ক)(1)
অ্যালজি কী?
- খ)(2)
বীজ উৎপাদনের জন্য বীজ জমি পৃথকীকরণের গুরুত্ব ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপক-১ এ উল্লিখিত ফসলটির জন্য আক্তার হোসেনের জমির জন্য প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি এবং এমওপি সারের পরিমাণ নির্ণয় করো।
- ঘ)(4)
আক্তার হোসেনের শেষোক্ত উক্তিটি মুল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অ্যালজি বা শৈবাল হলো পুকুর বা জলাশয়ে জন্মানো সরল, সবুজ রঙের জলজ উদ্ভিদ।
- খ)
বীজ উৎপাদনের জন্য বীজ জমি এমনভাবে আলাদা রাখতে হয়, যাতে একই ফসলের অন্য জাতের পরাগ এসে মিশতে না পারে। এতে বীজের জাতগত বিশুদ্ধতা বজায় থাকে। পৃথকীকরণ করলে রোগ-পোকা ও অন্য জাতের মিশ্রণও কমে। ফলে উৎপাদিত বীজ মানসম্পন্ন হয় এবং ফলন বাড়ে।
- গ)
দৃশ্যকল্প-১-এ আক্তার হোসেন মাসকলাই বপন করছেন।
মাসকলাইয়ের সুপারিশকৃত সার (হেক্টরপ্রতি): ইউরিয়া ৪৫ কেজি, টিএসপি ৮৫ কেজি, এমওপি ৩৫ কেজি। ১ হেক্টর শতক।
৩০ শতকে ইউরিয়া কেজি
টিএসপি কেজি
এমওপি কেজি
সুতরাং, ৩০ শতক জমিতে প্রয়োজন ইউরিয়া প্রায় ৫.৫ কেজি, টিএসপি প্রায় ১০.৩ কেজি ও এমওপি প্রায় ৪.২ কেজি।
- ঘ)
আক্তার হোসেনের উক্তি, চাষের মাত্রা মাটির প্রকার, জৈব পদার্থ ও রস এবং ফসলের প্রকারের ওপর নির্ভর করে, যথার্থ।
১. মাটির প্রকার: এঁটেল মাটি ভারী, তাই এতে বেশি চাষ ও মই লাগে। বেলে ও দোআঁশ মাটি হালকা, তাই কম চাষেই তৈরি হয়।
২. জৈব পদার্থ ও রস: মাটিতে রস থাকলে চাষ সহজ হয়। রস কম বা মাটি শক্ত হলে বেশি চাষ দিতে হয়।
৩. ফসলের প্রকার: মাসকলাইয়ের মতো ডাল ফসলের জন্য হালকা ২-৩টি চাষই যথেষ্ট। কিন্তু গমের মতো ফসলের জন্য মাটি আরও ঝুরঝুরে হওয়া দরকার। তাই আক্তার গমের জমিতে ৩-৪টি আড়াআড়ি চাষ ও মই দিয়েছেন।সুতরাং, আক্তার হোসেনের উক্তি বিজ্ঞানসম্মত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও