হিসাববিজ্ঞান ১ম পত্র • প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (সেট MEGHNA, লিখিত)
হিসাববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন
জনাব রফিক ১০ মে তারিখে জনাব আজাদের নিকট থেকে অতিরিক্ত বকেয়া হিসাবের জন্য ১২% হারে ৩,৪০০ টাকার ৯০ দিনের নোট গ্রহণ করে।(i) এই নোটটির মেয়াদপূর্তির তারিখ কত?(ii) মেয়াদপূর্তিতে এই নোটের জন্য জনাব রফিক কত টাকা পাবে?
উত্তর ও ব্যাখ্যা
(6)
(i) মেয়াদপূর্তির তারিখ:
নোটের তারিখ ১০ মে, মেয়াদ ৯০ দিন। গণনায় নোটের তারিখ বাদ দিয়ে মেয়াদপূর্তির দিন ধরা হয়।
| মাস | দিন | মোট |
|---|---|---|
| মে (১১–৩১ মে) | ২১ | ২১ |
| জুন | ৩০ | ৫১ |
| জুলাই | ৩১ | ৮২ |
| আগস্ট | ৮ | ৯০ |
অতএব মেয়াদপূর্তির তারিখ ৮ আগস্ট।
(ii) মেয়াদপূর্তিতে প্রাপ্য টাকা:
সুদ = মূলধন × হার × সময়
টাকা
মেয়াদপূর্তিতে প্রাপ্য = আসল + সুদ ৩,৫০২ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও