DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

প্রশ্ন ও সমাধান

নিচের অংশটুকু বাংলায় অনুবাদ কর:The streets are my home. I used to collect trash and sell it to a vendor.I stoppped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. But I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. The ice cream box is quite heavy when it is full.I had to work for hours, offering my ice cream to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream.

উত্তর ও ব্যাখ্যা

(১)
রাস্তাই আমার ঘর। আমি আবর্জনা কুড়িয়ে এক বিক্রেতার কাছে বিক্রি করতাম। একবার আমার মারাত্মক সংক্রমণ হলে ডাক্তার আমাকে আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে বললেন, তারপর থেকে আমি ওই কাজ ছেড়ে দিই। একবার আমি এক আইসক্রিম দোকানির কাছে কাজ করে সমুদ্রসৈকতে আইসক্রিম বিক্রি করতাম। কিন্তু বিনিময়ে কোনো টাকা পেতাম না। দোকানের মালিক আমাকে খেতে দিত এবং রাতে তার কুঁড়েঘরে ঘুমাতে দিত। কাজটি কঠিন ও কষ্টকর ছিল। আইসক্রিমের বাক্স ভরা থাকলে বেশ ভারী হয়। যে-ই কিনতে চাইত, তাকেই আইসক্রিম দেখিয়ে আমাকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হতো। এমন দিনও গেছে, যেদিন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারিনি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন