DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২
প্রশ্ন ও সমাধান
সারমর্ম লেখ।যে নদী হারায়ে স্রোত চলিতে না পারেসহস্র শৈবালদাম বাঁধে আসি তারে।যে জাতি জীবনহারা অচল অসাড়পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।সর্বজন সর্বক্ষণ চলে যেই পথেতৃণগুলা সেথা নাহি জন্মে কোন মতে।যে জাতি চলে না কভু তারি পথ পরেতন্ত্র-মন্ত্র-সংহিতায় চরণ না সরে।
উত্তর ও ব্যাখ্যা
(1)
সারমর্ম: স্রোত হারালে নদী যেমন শৈবালে আটকে যায়, তেমনি গতিহীন জাতিকে জীর্ণ লোকাচার ও কুসংস্কার বেঁধে রাখে। যে পথে সবাই চলে, সেখানে যেমন তৃণ জন্মায় না, তেমনি যে জাতি সক্রিয় থাকে, তার জীবনে জড়তা স্থান পায় না। আর যে জাতি স্থবির, তন্ত্র-মন্ত্র ও শাস্ত্রের বিধানে তার অগ্রগতি থেমে যায়। তাই জাতীয় জীবনে প্রগতি ও গতিশীলতাই কল্যাণের পথ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও