বাংলা ২য় পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
বাংলা ২য় পত্র প্রশ্ন
Translate the following sentences into Bangla:
(1.1) The growth in the export sector this year surpassed all expectations.
(1.2) The weather will turn rough in the next twenty four hours.
(1.3) Can the boat cross the river safely in this stormy weather?
(1.4) Humans will face new challenges of survival because of climate change.
(1.5) I am tired of saying the same thing again and again.
উত্তর ও ব্যাখ্যা
(1.1) এ বছর রপ্তানি খাতের প্রবৃদ্ধি সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
(1.2) আগামী চব্বিশ ঘণ্টায় আবহাওয়া খারাপ হবে।
(1.3) এই ঝোড়ো আবহাওয়ায় নৌকা কি নিরাপদে নদী পার হতে পারবে?
(1.4) জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ টিকে থাকার নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
(1.5) একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও