DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
প্রশ্ন ও সমাধান
মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন'-ব্যাখ্যা কর।
উত্তর ও ব্যাখ্যা
(১)
মনোবিজ্ঞান (Psychology) শব্দটি গ্রিক ‘Psyche’ (আত্মা বা মন) এবং ‘Logos’ (জ্ঞান) থেকে এসেছে। বর্তমানে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন বলা হয়। কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো:
১. আচরণ: মানুষ ও প্রাণীর বাহ্যিক ও পর্যবেক্ষণযোগ্য কাজ, যেমন হাঁটা, কথা বলা, হাসা, কাঁদা, মনোবিজ্ঞানের অধ্যয়নের বিষয়।
২. মানসিক প্রক্রিয়া: চিন্তা, স্মৃতি, শিক্ষণ, প্রেষণা, আবেগ, সমস্যা সমাধান ইত্যাদি অভ্যন্তরীণ প্রক্রিয়া, যা সরাসরি দেখা যায় না, কিন্তু আচরণের মাধ্যমে অনুমান করা যায়।
৩. বৈজ্ঞানিক পদ্ধতি: মনোবিজ্ঞান অনুমান বা ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভর করে না। এতে পর্যবেক্ষণ, পরীক্ষণ, জরিপ ও ঘটনা অধ্যয়নের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় এবং সূত্র তৈরি করা হয়, যা পুনরায় যাচাই করা যায়।
অতএব, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আচরণ ও মানসিক প্রক্রিয়া অধ্যয়ন করে বলে মনোবিজ্ঞানকে বৈজ্ঞানিক অধ্যয়ন বলা হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও