সাহিত্য পাঠ • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫
সাহিত্য পাঠ প্রশ্ন
সারমর্ম লেখ:আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না:তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ- বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস: আমি একটা দেশলাইয়ের কাঠি।আমাদের কী অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার; তবু কেন বোঝো না, আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে দিগন্ত থেকে দিগন্তে।
উত্তর ও ব্যাখ্যা
(১) সারমর্ম:
সমাজে অবহেলিত ও নগণ্য মানুষ দেখতে ছোট হলেও তাদের মধ্যে সুপ্ত রয়েছে অসীম শক্তি ও প্রতিবাদী চেতনা, যেমন একটি দেশলাইয়ের কাঠি ক্ষুদ্র হলেও আগুন জ্বালাতে পারে। এই শক্তিকে কেউ বেশি দিন বন্দী করে রাখতে পারে না; সময় এলে তারা সংঘবদ্ধ হয়ে বেরিয়ে আসবে এবং শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সারা দেশে জেগে উঠবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও