বাংলা ২য় পত্র • শব্দশ্রেণী • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ৩, লিখিত)

বাংলা ২য় পত্র প্রশ্ন

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

(2.1) অর্থগতভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়?

(2.2) কোনটি কোন ভাষা থেকে আগত উপসর্গ: লা; নিম

(2.3) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর: পিছল; জেলে

(2.4) পারিভাষিক শব্দ লেখ: Booklet; Agenda(i) Booklet- পুস্তিকা(ii) Agenda- আলোচ্যসূচি।

উত্তর ও ব্যাখ্যা

(2.1) অর্থগতভাবে বাংলা শব্দকে ৩ ভাগে ভাগ করা হয়: ১. যৌগিক, ২. রূঢ়ি, ৩. যোগরূঢ়।

(2.2) লা — আরবি উপসর্গ (যেমন: লা-জবাব, লা-ওয়ারিশ)। নিম — ফারসি উপসর্গ (যেমন: নিমরাজি, নিমখুন)।

(2.3) জেলে = জাল + ইয়া (তদ্ধিত প্রত্যয়); প্রকৃতি ‘জাল’, প্রত্যয় ‘ইয়া’ (ই), অর্থ: যে জাল দিয়ে মাছ ধরে। পিছল = পিছ্ + ল; প্রকৃতি ‘পিছ্’, প্রত্যয় ‘ল’ (এটি সাধিত বিশেষণ)।

(2.4) Booklet = পুস্তিকা; Agenda = আলোচ্যসূচি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন