DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১

প্রশ্ন ও সমাধান

সারমর্ম লেখ (অনধিক চার বাক্যে):     তাই আমি মেনে নিলাম সে নিন্দার কথা
আমার সূরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি,
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামীকৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির বাণী লাগি কান পেতে আছি।

উত্তর ও ব্যাখ্যা

(1)
সারমর্ম: কবি স্বীকার করেন যে তাঁর কাব্য সর্বত্রগামী নয়, কৃষক-শ্রমজীবী মানুষের জীবনের সবটা তাতে ধরা পড়েনি। এই অপূর্ণতার সমালোচনা তিনি মেনে নেন। যিনি মাটির কাছাকাছি থেকে কৃষকের জীবনের শরিক হয়ে কর্মে ও কথায় আত্মীয়তা অর্জন করেছেন, প্রকৃত কবি তিনিই। কবি এমন মাটির কবিরই বাণী শোনার জন্য উন্মুখ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন