DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
প্রশ্ন ও সমাধান
জ্ঞানমূলক
(1.1) পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা কে?
(1.2) প্রকল্প কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত?
(1.3) 'CSR' শব্দের পূর্ণরূপ কী?
(1.4) কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলির বিকল্প হিসেবে কোন দলিল ব্যবহার করা যায়?
(1.5) খনি থেকে কয়লা আহরণ কোন শিল্পের অন্তর্গত?
(1.6) প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
(1.7) সদস্যদের অর্থনৈতিক কল্যাণ কোন ব্যবসায় সংগঠনের লক্ষ্য?
(1.8) সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
উত্তর ও ব্যাখ্যা
(1.1) ম্যাক্স ওয়েবার (Max Weber), যাঁর আমলাতান্ত্রিক সংগঠনে স্তরভিত্তিক পিরামিড কাঠামো থাকে।
(1.2) একক ব্যবহার পরিকল্পনা (Single-use plan)।
(1.3) Corporate Social Responsibility (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা)।
(1.4) টেবিল-এ (Table A), অর্থাৎ কোম্পানি আইন ১৯৯৪-এর তফসিলে উল্লিখিত আদর্শ নিয়মাবলি।
(1.5) আহরণ শিল্প (Extractive industry)।
(1.6) ফ্রেডরিক হার্জবার্গ (Frederick Herzberg)।
(1.7) সমবায় সমিতি (Co-operative society)।
(1.8) ন্যূনতম ৫ জন এবং সর্বোচ্চ ১১ জন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও