University of Dhaka • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
প্রশ্ন ও সমাধান
অর্থসহ বাক্যে প্রয়োগ দেখাও:
(3.1) তামার বিষ
(3.2) তালপাতার সেপাই
(3.3) গোঁফখেজুরে
(3.4) কুম্ভীরাশ্রু
উত্তর ও ব্যাখ্যা
(3.1) তামার বিষ: অর্থ: অর্থের কুপ্রভাব, টাকা-পয়সার দম্ভ।
বাক্য: হঠাৎ ধনী হয়ে সে তামার বিষে ধরাকে সরা জ্ঞান করছে।
(3.2) তালপাতার সেপাই: অর্থ: দুর্বল ও ভীতু লোক।
বাক্য: ওই তালপাতার সেপাই দিয়ে কি যুদ্ধ জেতা সম্ভব?
(3.3) গোঁফখেজুরে: অর্থ: অলস, কাজে অনীহ ব্যক্তি।
বাক্য: গোঁফখেজুরে স্বভাবের জন্য সে কোনো কাজেই এগোতে পারে না।
(3.4) কুম্ভীরাশ্রু: অর্থ: কপট বা মায়াকান্না।
বাক্য: সম্পত্তি হাতিয়ে নিয়ে এখন সে কুম্ভীরাশ্রু ফেলছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও