DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
প্রশ্ন ও সমাধান
ভাবসম্প্রসারণ কর:
পরের অভাব মনে করিলে চিন্তন
আপন অভাব-ক্ষোভ থাকে কতক্ষণ
উত্তর ও ব্যাখ্যা
(৩)
মূলভাব: নিজের দুঃখ-কষ্ট ও অভাবের চিন্তা মানুষকে স্বার্থপর করে রাখে। কিন্তু যিনি অন্যের অভাব-অনটনকে নিজের বলে ভাবতে পারেন, তাঁর কাছে নিজের দুঃখ তুচ্ছ হয়ে যায়।
সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। প্রত্যেকের জীবনেই অভাব-অভিযোগ আছে, আর সেই অভাব নিয়ে আক্ষেপ করাও মানুষের স্বাভাবিক প্রবণতা। কিন্তু মানবতার বড় পরিচয় ফুটে ওঠে তখনই, যখন মানুষ নিজের দুঃখকে ছাপিয়ে অন্যের দুঃখে ব্যথিত হয়। যে ব্যক্তি অন্যের অভাব দূর করার চিন্তায় মগ্ন থাকে, তার নিজের ক্ষোভ বা হতাশার জন্য মনে স্থান থাকে না। পরার্থপরতার আনন্দ আত্মকেন্দ্রিক দুঃখবোধকে ম্লান করে দেয়। ইতিহাসে যাঁরা মহৎ মানুষ হিসেবে স্মরণীয়, তাঁরা নিজেদের সুখ-দুঃখের চেয়ে মানুষের কল্যাণকেই বড় করে দেখেছেন। মাদার তেরেসা বা হযরত মুহাম্মদ (সা.) নিজের কষ্ট ভুলে অন্যের সেবায় জীবন কাটিয়েছেন।
স্বার্থচিন্তা মানুষকে ছোট করে, সংকীর্ণ করে; আর পরের জন্য ভাবনা মানুষকে বড় করে, মহৎ করে। তাই সুখী ও সুন্দর সমাজ গড়তে হলে প্রত্যেককে আত্মকেন্দ্রিকতা ছেড়ে অন্যের অভাবকে নিজের অভাব ভাবতে হবে। তখন নিজের অভাবের ক্ষোভ আপনিই মিলিয়ে যাবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও