Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ১, লিখিত)

প্রশ্ন ও সমাধান

নিচের প্রশ্নের উত্তর দাও।

(4.1) 'অনিলা দেবী' কার ছদ্মনাম?

(4.2) কবি জসীমউদ্দীন কোন জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(4.3) অর্থপার্থক্য দেখাও: বাধা-বাঁধা

(4.4) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ: গতিচ্যুত

উত্তর ও ব্যাখ্যা

(4.1) 'অনিলা দেবী' কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম।

(4.2) কবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন (১ জানুয়ারি ১৯০৩)।

(4.3) অর্থপার্থক্য:

  • বাধা = প্রতিবন্ধক, অন্তরায়। (যেমন: কাজে বাধা দেওয়া ঠিক নয়।)
  • বাঁধা = বন্ধন করা, আবদ্ধ করা। (যেমন: গরুটি খুঁটিতে বাঁধা আছে।)

(4.4) গতিচ্যুত: ব্যাসবাক্য: গতি থেকে চ্যুত = গতিচ্যুত। সমাসের নাম পঞ্চমী তৎপুরুষ সমাস।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন