DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
প্রশ্ন ও সমাধান
Answer the following short questions:
(1.1) 'লালসালু' কে কেন সামাজিক উপন্যাস বলা হয়?
(1.2) Write a few lines about your mother, Mention the qualities that make her dear to you.
(1.3) সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য উল্লেখ কর।
(1.4) বৈজ্ঞানিক ব্যাবস্থাপনা কী?
(1.5) ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ উল্লেখ কর।অথবা, একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যের চেয়ে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্য শ্রেয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর ও ব্যাখ্যা
(1.1) 'লালসালু' উপন্যাসে সৈয়দ ওয়ালীউল্লাহ গ্রামীণ বাংলার সমাজজীবনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। ভণ্ড মজিদ মাজারকে পুঁজি করে ধর্মের নামে কুসংস্কার ছড়িয়ে সরল গ্রামবাসীকে শোষণ করে এবং নিজের প্রতিপত্তি টিকিয়ে রাখে। উপন্যাসে ধর্মীয় অন্ধবিশ্বাস, নারীর অবদমন, দারিদ্র্য ও সামাজিক শোষণের চিত্র ব্যক্তিজীবনের চেয়ে সমষ্টির জীবনকে বেশি প্রতিফলিত করে। তাই এটিকে সামাজিক উপন্যাস বলা হয়।
(1.2) My mother is the dearest person in my life. She wakes up before everyone else and works tirelessly all day to take care of our family. She is very affectionate and always puts our happiness before her own. She is patient and never loses her temper even when we make mistakes. She is also honest, hardworking and religious, and she teaches us good manners and moral values. Whenever I am sad or sick, she stays beside me and comforts me. Because of her love, sacrifice and sincerity, she is the most precious person to me.
(1.3) সমন্বয় জাবেদা লেখার উদ্দেশ্যসমূহ:
১. হিসাবকালের আয় ও ব্যয়ের সঠিক মিলকরণ (Matching) করা।
২. অর্জিত কিন্তু অনাদায়ী আয় ও উপচিত (বকেয়া) ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা।
৩. অগ্রিম ব্যয়, অনুপার্জিত আয় এবং অবচয় ইত্যাদি সঠিকভাবে বণ্টন করা।
৪. রেওয়ামিলের ভুল-ত্রুটি ও বাদ পড়া বিষয় সংশোধন করে নিট ফলাফল (লাভ/ক্ষতি) সঠিকভাবে নির্ণয় করা।
৫. আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ ও দায়ের প্রকৃত মান দেখানো।
(1.4) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা (Scientific Management) হলো এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে অনুমান বা অভিজ্ঞতার ওপর নির্ভর না করে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে কাজের সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করা হয়। এর প্রবর্তক ফ্রেডারিক উইন্সলো টেইলর (F. W. Taylor)। এর মূল উদ্দেশ্য কম খরচে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং শ্রমিক ও মালিক উভয়ের কল্যাণ নিশ্চিত করা।
(1.5) ভোক্তা বাজার বিভক্তিকরণের (Market Segmentation) প্রধান ভিত্তিসমূহ:
১. ভৌগোলিক ভিত্তি (Geographic): অঞ্চল, জলবায়ু, শহর/গ্রাম, জনঘনত্ব।
২. জনসংখ্যাতাত্ত্বিক ভিত্তি (Demographic): বয়স, লিঙ্গ, আয়, পেশা, শিক্ষা, পরিবারের আকার, ধর্ম।
৩. মনস্তাত্ত্বিক ভিত্তি (Psychographic): জীবনধারা, ব্যক্তিত্ব, মূল্যবোধ, সামাজিক শ্রেণি।
৪. আচরণগত ভিত্তি (Behavioral): ক্রয়ের উদ্দেশ্য, ব্যবহারের হার, ব্র্যান্ডের প্রতি আনুগত্য, প্রত্যাশিত সুবিধা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও