ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র • বাণিজ্যিক ব্যাংক • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র প্রশ্ন
ব্যাংকের তারল্যনীতি কী? (What is the principle of liquidity of banks?)
উত্তর ও ব্যাখ্যা
(5) ব্যাংকের তারল্যনীতি (Principle of liquidity)
ব্যাংক আমানতকারীদের অর্থ নিয়ে ব্যবসা করে এবং আমানতকারী চাহিবামাত্র বা নির্দিষ্ট সময়ে তা ফেরত চাইতে পারে। তাই ব্যাংক তার তহবিলের এমন অংশ রাখবে, যা চাহিদামাত্র নগদ অর্থে পরিশোধ করা যায় বা দ্রুত নগদে রূপান্তরযোগ্য। এই নীতিকে তারল্যনীতি বলে।
মূল বিষয়:
১. নগদ তহবিল, বাংলাদেশ ব্যাংকে জমা, কল মানি, ট্রেজারি বিল ইত্যাদি তরল সম্পদ হিসেবে রাখা।
২. বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমা অনুপাত (CRR) ও বিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR) বজায় রাখা।
৩. অতিরিক্ত তারল্য রাখলে আয় কমে, আবার কম রাখলে আমানত ফেরতে ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে। তাই তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রাখাই এই নীতির লক্ষ্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও