বাংলা ২য় পত্র • ভুল বাক্য ও অপপ্রয়োগ শুধ্ধকরণ • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১

বাংলা ২য় পত্র প্রশ্ন

নিচের গদ্যাংশ শুদ্ধ করে লিখ।পাকিস্থান প্রতিষ্ঠা অবশ্য অন্য ব্যাপার, কিন্তু প্রতিষ্ঠিত পাকিস্থানের যে উর্দু এবং কেবল উর্দু হবে, এই বক্তব্যে ভ্রান্তি কোথায়। পাকিস্থান ছিল একটি শোষণভিত্তিক অগণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে ক্ষমতাসীন অবাঙালীরা বাঙালীদের নিগৃহীত করবে এটাই ছিল স্বাভাবিক। মোড়কটা ছিল ধর্মীয়, অভিপ্রায়টি নিষ্ঠুররূপে বৈষ্যেয়িক। শোষনের প্রয়োজনেই উর্দুকে চাঁপাতে চেয়েছে, নিস্পৃষ্ঠ করতে চেয়েছে বাঙালীর সংস্কৃতিকে। সংস্কৃতিকে কাবু করতে পারলে মানুষকে বশে রাখা সহজ।

উত্তর ও ব্যাখ্যা

(২)
শুদ্ধ রূপ:
পাকিস্তান প্রতিষ্ঠা অবশ্য অন্য ব্যাপার, কিন্তু প্রতিষ্ঠিত পাকিস্তানের যে উর্দু এবং কেবল উর্দু হবে, এই বক্তব্যে ভ্রান্তি কোথায়? পাকিস্তান ছিল একটি শোষণভিত্তিক অগণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে ক্ষমতাসীন অবাঙালিরা বাঙালিদের নিগৃহীত করবে এটাই ছিল স্বাভাবিক। মোড়কটা ছিল ধর্মীয়, অভিপ্রায়টি নিষ্ঠুররূপে বৈষয়িক। শোষণের প্রয়োজনেই উর্দুকে চাপাতে চেয়েছে, নিষ্পিষ্ট করতে চেয়েছে বাঙালির সংস্কৃতিকে। সংস্কৃতিকে কাবু করতে পারলে মানুষকে বশে রাখা সহজ।

সংশোধিত বানান: পাকিস্থান → পাকিস্তান; অবাঙালীরা → অবাঙালিরা; বাঙালীদের/বাঙালীর → বাঙালিদের/বাঙালির; বৈষ্যেয়িক → বৈষয়িক; শোষনের → শোষণের; চাঁপাতে → চাপাতে; নিস্পৃষ্ঠ → নিষ্পিষ্ট; প্রশ্নবোধক বাক্যের শেষে '?' চিহ্ন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন