Barishal Board বরিশাল বোর্ড ২০২৫

693টি প্রশ্ন

  1. 651.

    রেওয়ামিলে গণনা করা হয় না—i. নীতিগত ভুলii. পরিপূরক ভুলiii. বাদ পড়ার ভুলনিচের কোনটি সঠিক?

  2. 652.

    ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?

  3. 653.

    মূলধন হিসাবে কত টাকা স্থানান্তর হবে?

  4. 654.

    অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদানের জাবেদা কী?

  5. 655.

    সুমনের স্বাভাবিক মজুরি কত?

  6. 656.

    অতিরিক্ত সময়ের মজুরি দেড় গুণ করা হলে, মজুরি বিবরণীতে প্রভাবিত হবে—
    i. মোট উপার্জন হ্রাস পাবে
    ii. মোট উপার্জন বৃদ্ধি পাবে
    iii. নীট মজুরি হ্রাস পাবে
    নিচের কোনটি সঠিক?

  7. 657.

    A ও B এর প্রারম্ভিক মূলধন কত টাকা?

  8. 658.

    অংশীদারী কারবারে মূলধনের সুদ ধার্য করলে—

  9. 659.

    মি. করিম একজন গাড়ি ব্যবসায়ী। তিনি একটি গাড়ি ১৫% ভ্যাটসহ ২,৮৭,৫০০ টাকায় বিক্রয় করলেন। নীট বিক্রয় কত?

  10. 660.

    ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে অনন্যা লিমিটেড-এর রেওয়ামিলনিম্নরূপ:সমন্বয়সমূহ: (i) 'সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ১,২০,০০০ টাকা। উক্তমূল্যায়নের পরমুহূর্তে ২৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট-হয়। বিমা কোম্পানি কোনোরূপ দাবি স্বীকার করেনি। (ii) প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে। (iii) কোম্পানি ১০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে যা অন্তর্বর্তীকালীন লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে। (iv) স্থায়ী সম্পত্তির ওপর ২০% অবচয় ধার্য করতে হবে। (v) লভ্যাংশ সমতাকরণ তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করো। (vi) আয়কর সঞ্চিতি বাবদ ১৫,০০০ টাকা সংস্থান করতে হবে।

  11. 661.

    উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতির মূল উদ্দেশ্য কী?

  12. 662.

    প্রত্যুষ লিমিটেড-এর রেওয়ামিল নিম্নরূপ:প্রত্যুষ লিমিটেডরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪প্রয়োজনীয় সমন্বয়সমূহ: (i) সমাপনী মজুদ পণ্য ১,৮০,০০০ টাকা। (ii) প্রাপ্যহিসাবের ১৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% সঞ্চিতি ধার্য করো। (iii) ১ অক্টোবর, ২০২৪ তারিখে ক্রীত ১,২০,০০০ টাকার যন্ত্রপাতি ভুলে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। যন্ত্রপাতির ওপর ২০% অবচয় ধার্য করো। (iv) মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ ৩০,০০০ টাকা। (v) অগ্রিম বিমার দুই-তৃতীয়াংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। (vi) ক্রয় ও বিক্রয়ে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

  13. 663.

    প্রত্যক্ষ কাঁচামাল ১৬,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৭,০০০ টাকা, কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির ৪০% হলে কারখানার ব্যয় কত?

  14. 664.

    X, Y এবং Z একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে। ১ জানুয়ারি, ২০২৪তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৬০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদের মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে। ২০২৪ সালে অংশীদারদের নগদ উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ২৪,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। X ও Y নগদ উত্তোলন ছাড়াও যথাক্রমে ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮,০০০ টাকার বকেয়া ভাড়া হিসাবভুক্ত হয়নি।উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যবসায়ের নিট লাভ নিরূপিত হয় ১,৮০,০০০ টাকা। X ও Y যৌথভাবে Z-কে নিশ্চয়তা দিয়েছে যে, 2 ব্যবসায়ের অন্যান্য প্রাপ্য ছাড়াও শুধু লাভের অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবে।

  15. 665.

    আয় বিবরণী প্রস্তুত করা হয়—i. কারবারের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্যii. কারবারের নীট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্যiii. হিসাবের ভুলত্রুটি উদঘাটনের জন্যনিচের কোনটি সঠিক?

  16. 666.

    সোমা, সুমি ও শুচি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার।২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,৮০,০০০ টাকা, ২,২০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২: ২:১ অনুপাতে বণ্টন করে। শুচি সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য মাসিক ১,৫০০ টাকা হারে বেতন পায়। অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে।সম্ভাব্য মুনাফার আশায় সোমা, সুমি ও শুচি যথাক্রমে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা ও ১০,০০০ টাকা উত্তোলন করেছে। ২০২৪ সালের ১ এপ্রিল তারিখে সুমি ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে।মূলধন ও উত্তোলনের সুদ চার্জ করার পূর্বে কিন্তু শুচির বেতন ডেবিট করার পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ব্যবসায়ের লাভ হয় ১,২৫,০০০ টাকা।

  17. 667.

    চলতি অনুপাতের আদর্শ মান কত?

  18. 668.

    সৌরেন কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানি অনুমোদিত মূলধনের ৫০% শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করল। কোম্পানি ইস্যুকৃত মূলধনের অতিরিক্ত ২৫% শেয়ারের আবেদন পায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও প্রতি শেয়ারে ০.০৬ টাকা ব্যাংক চার্জ ধার্য করা হলো।

  19. 669.

    নিচের কোনটি তারল্য অনুপাত নয়?

  20. 670.

    স্মিতা কটন মিলস লিমিটেড ১০ টাকা মূল্যের ৫০,০০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানি ৫,০০,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে এক খণ্ড জমি ক্রয় করে। অবশিষ্ট শেয়ার হতে ২৫,০০,০০০ শেয়ার ১০% অবহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। ৩০,০০,০০০. শেয়ারের আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। অবশিষ্ট শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো।

  21. 671.

    স্টার লিমিটেড-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ:

  22. 672.

    করিম লিঃ কোম্পানির বিক্রয়ের পরিমাণ ১৬,০০,০০০ টাকা। বিক্রয় ফেরৎ ১,৪০,০০০ টাকা, বিক্রয় বাট্টা ১,২০,০০০ টাকা, মোট লাভ ৫,০০,০০০ টাকা ও নীট লাভ ২,৫০,০০০ টাকা। কোম্পানির মোট লাভ অনুপাত কত?

  23. 673.

    মিশন লিমিটেড-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ:নিট লাভের পরিমাণ ১,৩৮,০০০ টাকা।

  24. 674.

    মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় প্রতিষ্ঠানের—

  25. 675.

    জেমস বিল্ডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যয় উপাত্তসমূহ নিম্নরূপ:২০২৫ সালে একজন ক্রেতার বাড়ি তৈরি করতে ৪০,০০০ টাকার কাঁচামাল ও ৩০,০০০ টাকার প্রত্যক্ষ মজুরি লাগবে। এক্ষেত্রে কোম্পানি দরপত্র মূল্যের ওপর ২০% মুনাফা করতে ইচ্ছুক।

  26. 676.

    নিচের কোনটি ত্বরিত সম্পদ নয়?

  27. 677.

    জনাব কামাল ও জনাব ফয়সাল-এর ২০২৫ সালের জানুয়ারি মাসের মজুরি সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:ঐ মাসে তাদের স্বাভাবিক কর্মঘণ্টা ছিল ২০০ ঘণ্টা। অতিরিক্ত সময়ের মজুরি হার স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ।

  28. 678.

    সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি ফলে—
    i. মোট মুনাফা বৃদ্ধি পায়
    ii. নীট ক্রয় বৃদ্ধি পায়
    iii. বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  29. 679.

    পদ্মা লিমিটেড-এর ২০২৫ সালের জানুয়ারি মাসের মজুদ পণ্য সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ:২০২৫জানু.১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪৫০ একক, প্রতি একক ৪০ টাকা দরে।৮ ক্রয় ৬৮০' একক, প্রতি একক ৪২ টাকা দরে।১৬ ইস্যু ৮০০ একক।২২ ৮ জানুয়ারি ক্রীত পণ্য ফেরত ১৩০ একক।৩০ ১৬ জানুয়ারি ইস্যুকৃত মাল ফেরত ৫০'একক।৩১ সমাপনী মজুদ ২৩০ একর্ক।

  30. 680.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    অংশীদারী কারবারে চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত অংশীদারের—

  31. 681.

    বিন কার্ড থেকে কী জানা যায় না?

  32. 682.

    কোনটি দীর্ঘ মেয়াদী ঋণের উৎস?

  33. 683.

    নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয়?

  34. 684.

    মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি?

  35. 685.

    অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে—i. অফিস ভাড়াii. ছাপা ও মনিহারিiii. আসবাবপত্রের অবচয়নিচের কোনটি সঠিক?

  36. 686.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    মজুত মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার হলো—
    i. বিন কার্ড
    ii. মাল খতিয়ান
    iii. অবিরত মজুত পদ্ধতি
    নিচের কোনটি সঠিক?

  37. 687.

    মি. রহমান একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। তিনি চুক্তি অনুযায়ী প্রতি মাসের মাঝামাঝি সময়ে ৫% হারে সুদ প্রদান সাপেক্ষে ২০০০ টাকা উত্তোলন করেন। তার উত্তোলনের উপর বার্ষিক সুদ কত?

  38. 688.

    বিক্রয়যোগ্য পণ্যের এক নির্ণয়ের সূত্র কোনটি?

  39. 689.

    অংশীদারি ব্যবসায় মূলভিত্তি কী?

  40. 690.

    প্রারম্ভিক মজুত পণ্য বেশি দেখালে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?

  41. 691.

    যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে কী বলা হয়?

  42. 692.

    শেয়ার অবহার কোন ধরনের ক্ষতি?

  43. 693.

    কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কী?