Barishal Board বরিশাল বোর্ড ২০২৫
693টি প্রশ্ন
- 601.
11.
(ক) সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা কর।অথবা,(খ) 'স্বনির্ভরতার জন্য দেশি শিল্পের বিকাশ চাই' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
- 602.
সমাজে অনেক মানুষই পাওয়া যায়, যারা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন। জীবনে কী পেয়েছেন আর কী পাবেন তা নিয়ে কোনো ভাবনা তাদের থাকে না। এমনকি যারা তাদের ক্ষতি করে তাদেরও কল্যাণ কামনা করেন তারা। দান নয় বরং মানুষকে স্বাবলম্বী করাই তাদের লক্ষ্য।
- 603.
সানজিদা অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাবা-মা ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকান্তরিত হন। অসহায় সানজিদা এবং তার ছোটো ভাই সাজ্জাদ তাদের ছোটো চাচা সালামের 1 কাছে আশ্রয় নেয়। কিন্তু তাদেরকে প্রতিপালন করার সামর্থ্য তার নেই। তাদের চাচা অপারগ হয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেশি এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে সানজিদাকে বিয়ে দেয়। সেখানে শ্বশুর বাড়ির সবাই সানজিদার ওপর অমানুষিক অত্যাচার-নির্যাতন করে। তারা সানজিদার জীবনকে বিভীষিকাময় করে তোলে। একটু স্বস্তির আশায় সানজিদা তার স্বামীকে তালাক দেয়। নেমে যায় জীবন-সংগ্রামে। সে নিজের বাড়িতে থেকে টিউশনি করে নিজের ও ছোটো ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায়। বর্তমানে সে বিচারক এবং তার ছোটো ভাই ডাক্তার।
- 604.
ব্রহ্মপুত্র নদের বুকে একটি চর জেগেছে। সে চরে আশে-পাশের ভূমিহীন অনেক কৃষক বসতি স্থাপন করে। পাশাপাশি তারা ধান, শাকসবজি ইত্যাদি চাষাবাদে মনোযোগ দেয়। ধান ও শাকসবজির ব্যাপক উৎপাদন দেখে স্থানীয় ভূমিখেকো জহিরুলের মধ্যে অসীম লোভের সঞ্চার হয়। এক সময় সে ভূমিহীন কৃষকদের তাড়িয়ে দিয়ে চরটিকে দখল করে নেয়। এখন কৃষকদের পাশে দাঁড়ায় যুবক সাইফুল কবির। তিনি সবাইকে তার সাথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। এ বিষয়ে তারাও একমত পোষণ করলেন। তারা বললেন, 'আমাদের সাহস আছে। চলুন, আমরা চর উদ্ধার করব।' অবশেষে সকলে মিলে চর উদ্ধার করল।
- 605.
রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম. (আইন শাস্ত্রে) পাস করেছে। ইতোমধ্যে তার বয়স ছাব্বিশ বছর অতিক্রান্ত হয়েছে। সে সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক পরীক্ষা দিয়েছে। এমতাবস্থায়, ডাক্তার পাত্র অজয়ের সাথে বিশ লক্ষ টাকা পণ ধার্য করে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন রুনার বাবা পণের জন্য পনেরো লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হন। কিন্তু বাকি পাঁচ লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পন্ন হবে না বলে জানিয়ে দেন ডাক্তার অজয়ের বাবা। বিষয়টি রুনার ব্যক্তিত্বে আঘাত করে। সে ব্যথিত হয়ে বিয়ে ভেঙে দেয়। স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না বলে সে তার বাবা ইন্দ্র বাবুকে জানিয়ে দেয়। বিয়ে ভাঙার ছয় মাস পর রুনা বিচারকের চাকরি পায়।
- 606.
১৯৭১ সালে অসংখ্য মানুষ জীবন-মরণের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন তাঁদের মধ্যে কেউ কেউ শাহাদতবরণ করেন। আবার কেউ কেউ চিরকালের জন্য পঙ্গুত্বের শিকার হন। তারপরও তাঁরা পিছপা হননি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
- 607.
আমানত কবির গরিব মানুষ। ঢাকা শহরের বিত্তশালী কাদির সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়। সে চাকরির জন্য কাদির সাহেবের কাছে সহযোগিতা চায়। কাদির সাহেব দয়া-পরবশ হয়ে তাকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাইয়ে দেন। পাশাপাশি বিনা ভাড়ায় তাকে নিজের বাসায় থাকার সুযোগ দেন। কিন্তু দুই বছর যেতে না যেতেই কাদির সাহেবের বাসাটিকে আমানত কবির নিজের বাসা বলে ঘোষণা দেয়। এর কয়েক দিন পর ঘুষ খাওয়ার অপরাধে আমানত কবিরের চাকরি চলে যায়। কাদির সাহেব আবার দয়া করে ভাল-ভাত খেয়ে বাঁচার জন্য আমানত কবিরকে অন্য একটি কোম্পানিতে চাকরি পাইয়ে দেন।
- 608.
প্রায় দুই বছর আগে প্রকৌশলী সালামের সাথে ডাক্তার সোনিয়ার বিয়ে হয়। স্বামীর উৎসাহ-উদ্দীপনায় ডাক্তার সোনিয়া পরম মমতায় রোগীদের চিকিৎসা সেবা দেন। তাতে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভাল চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে উঠেন। একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সোনিয়ার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বাস্তবতার চিন্তায় সোনিয়ার বাবা-মা তাকে পুনরায় এক ডাক্তারের সাথে বিয়ে দেন। কিন্তু কিছু দিন পর পরই তার স্বামীর স্মৃতি মনে পড়ে। ফলে প্রায়ই তিনি ভারাক্রান্ত মনে বাসার বারান্দায় বসে থাকেন।
- 609.
8.
(ক) কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।অথবা,(খ) 'খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার' শীর্ষক একটি প্রতিবেদন রচনা কর।
- 610.
9.
(ক) জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) সমাজকল্যাণ অধিদপ্তরে 'মাঠকর্মী' হিসেবে চাকুরির জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র রচনা কর।
- 611.
10.
(ক) সারাংশ লেখ:দুঃখ যত প্রবলভাবে মানুষের মনে আঘাত করে, সুখ ততটা করে না। সুখকে কোনো কোনো লোকে যত নিস্পৃহভাবে গ্রহণ করতে পারে, চেষ্টা করলেও দুঃখকে তত সহজে মনের গোপনে লুকিয়ে রাখতে পারে না। এ জন্য জীবনে দুঃখের মূল্য বড় বেশি। আগে দুঃখ পেতে হবে, তবেই সমস্ত অনুভূতি সজাগ ও তীক্ষ্ণ হবে। ভুল করে যে দুঃখ পায়, তাহার ভুল করা সার্থক। আর ভুল করলেও যে নির্বিকার, আত্ম-বিচার যার নাই-তার কাছে সত্য-মিথ্যা, পাপ-পুণ্য, অর্থশূন্য শব্দ ছাড়া আর কিছুই নয়। ব্যক্তিগত জীবনে ভুলের সবচেয়ে বড় সার্থকতা এখানে যে, ভুল মানুষকে দুঃখ ও অনুশোচনার আগুনে পুড়িয়ে তাকে বিশুদ্ধ করে তোলে এবং মনুষ্যত্ব সাধনের দিকে অনেক দূর অগ্রসর করে দেয়।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:"প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই।"
- 612.
সরলরৈখিক পদ্ধতিতে ২০২৪ সালের অবচয়ের পরিমাণ কত টাকা?
- 613.
ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০২৫ সালের অবচয়ের পরিমাণ কত টাকা?
- 614.
মোট লাভের পরিমাণ কত?
- 615.
বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
- 616.
লেনদেন লিপিবদ্ধকরণে কোন প্রকারের ভুল হয়েছে?
- 617.
এই ত্রুটি হিসাবে কী প্রভাব ফেলবে?
- 618.
হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি?
- 619.
সুলভ ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ:সুলভ ট্রেডার্সরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪অন্যান্য তথ্যাবলি: (১) অগ্রিম ভাড়ার (৪) অংশের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। (২) অনুপার্জিত সেবা আয়ের (%) অংশ উপার্জিত হয়েছে। (৩) বছর শেষে সাপ্লাইজের পরিমাণ ৫০,০০০ টাকা। (৪) যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
- 620.
৬% ঋণের ২,০০,০০০ টাকা মি. জহিরের নিকট ইস্যু করা হল। এর জাবেদা কোনটি?
- 621.
দিহান এন্টারপ্রাইজ-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরূপ:রেওয়ামিল৩১ ডিসেম্বর,২০২৪অন্যান্য তথ্যাবলি: (১) সমাপনী মজুদ পণ্যের মূল্য ১০,০০০ টাকা। উক্তমজুদের মধ্যে ১,০০০ টাকার অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। (২) সরবরাহকারীকে ৩,০০০ টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। (৩) উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।(৪) আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
- 622.
মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হলো—i. প্ল্যান্ট ক্রয়ii. প্ল্যান্ট সংস্থাপন খরচiii. প্ল্যান্ট মেরামত খরচনিচের কোনটি সঠিক?
- 623.
জনাব শওকত ২০২৪ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে সেবা প্রতিষ্ঠানের ব্যবসায় শুরু করেন।উক্ত মাসে তার ব্যবসায়ের ঘটনাগুলো ছিল নিম্নরূপ:জানু. ২ ২০,০০০ টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন।৮ বাকিতে আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা।১০ সেবা দেওয়া হলো ৩০,০০০ টাকা (যার ৪০% বাকিতে)।১৫ প্রাইম ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণগ্রহণ ৪০,০০০ টাকা।২০ বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য সম্পূর্ণ পরিশোধ করা হলো।২২ অফিস ভাড়া পরিশোধ ১৫,০০০ টাকা।৩০ জানুয়ারি মাসের জন্য ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো।
- 624.
আলম ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ১,০০০ টাকা। ২০২৪ সালের মার্চ মাসে মোট খুচরা খরচের পরিমাণ ৮০০ টাকা। এপ্রিল মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলোনিম্নরূপ:এপ্রিল১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।৩কাগজ ও কলম ক্রয় ৩০ টাকা।৫ ডাকটিকেট ক্রয় ৫০ টাকা।১০ ভিক্ষুককে প্রদান ২০ টাকা।১২ মনিহারি দ্রব্য ক্রয় ৫০ টাকা।১৮ বাস ভাড়া প্রদান ৭০ টাকা।৩০ রিক্সাভাড়া ৩০ টাকা।
- 625.
একটি সম্পদ বৃদ্ধি পায় এবং অন্য একটি সম্পদ হ্রাস পায়i. নগদে আসবাবপত্র ক্রয়ii. নগদে বিক্রয়iii. ব্যাংকে নগদ জমানিচের কোনটি সঠিক?
- 626.
৫. জনাব হাসান-এর হিসাব বই হতে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখেনিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে:(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮০,০০০ টাকা।(২) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৬,০০০ টাকা।(৩) ব্যাংক একজন পাওনাদারের ১১,০০০ টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি।(৪) দেনাদার কর্তৃক সরাসরি ১২,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি।(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত ২,০০০ টাকা।(৬) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা এবং মঞ্জুরিকৃত ব্যাংক সুদ ৩০০ টাকা নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি।
- 627.
পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব?
- 628.
ইমতিয়াজ কোম্পানি ২০২১ সালের ১ জানুয়ারি ২,৯০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে উহার পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে ২০,০০০ টাকা ও ১০,০০০ টাকা ব্যয় নির্বাহ করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আয়ুষ্কাল শেষে উহার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা হবে বলে ধরা হলো। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে কোম্পানি উক্ত মেশিনের ওপর অবচয় ধার্য করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়।
- 629.
হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য কী?
- 630.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আশা এন্টারপ্রাইজ-এর রেওয়ামিলনিম্নরূপ:অন্যান্য তথ্যাবলি: (১) বছর শেষে সাপ্লাইজ মজুদ আছে ৩০০ টাকা। (২) অনুপার্জিত সেবা আয়ের ১০০ টাকা অর্জিত হয়েছে। (৩) বেতন বকেয়া রয়েছে ২৮০ টাকা।
- 631.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
কখন বিপরীত দাখিলা দেওয়া হয়?
- 632.
২০২১ সালের ১ জানুয়ারি লাবিবা কোম্পানি জাপান হতে ৬,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে। উত্ত মেশিনটির আমদানি শুল্ক ৬০,০০০ টাকা এবং সংস্থাপন 'ব্যয় ১,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ধরা হয়। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ২০,০০০ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়।
- 633.
২০২৪ সালের জুন মাসে ইকবাল ট্রেডার্স-এর ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:জুন১ নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো।৫ ১০% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।৮ কামালের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা (শর্ত: ২/১০, নিট ৩০)।১২ জামালের নিকট পণ্য বিক্রয় ২০,০০০ টাকা (শর্ত: নিট/৪০)।১৮ ৫% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।১৮ কামালের নিকট হতে প্রাপ্য টাকা পাওয়া গেল।২০ মিজানের নিকট পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা (শর্ত: ২/১০, নিট ৩০)।২৫ সুদ পাওয়া গেল ৭,০০০ টাকা।৩০ মিজানের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া গেল
- 634.
ধারে ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানগুলো প্রভাবিত হয়?
- 635.
আলফা ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানউদ্বৃত্তগুলো নিম্নরূপ:
- 636.
রেওয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হবে না?
- 637.
জয়া ট্রেডার্স-এর নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরি করার পর ধরাপড়ে(১) যন্ত্রপাতি মেরামত ২,০০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে।(২) জীবন বিমার প্রিমিয়াম প্রদান ১,০০০ টাকা বিমা হিসাবে ডেবিট করা হয়েছে।(৩) মেশিন সংস্থাপন ব্যয় ৮০০ টাকা মেরামত খরচ হিসাবে ডেবিট করা হয়েছে।(৪) পুরাতন মেশিন বিক্রয় ৬,০০০ টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।(৫) আমিনকে প্রদত্ত ২,০০০ টাকা ভুলে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে।(৬) মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে ১,৫০০ টাকা।(৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ৭০০ টাকা এখনো হিসাবের বহিতে লেখা হয়নি।(৮) ভাড়া প্রদান ২,০০০ টাকার জন্য ভাড়া হিসাবকে ২০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে।
- 638.
কোনটি অপরিচালন আয়?i. প্রাপ্ত সুদii. প্রাপ্ত বাট্টাiii. সম্পদ বিক্রির লাভনিচের কোনটি সঠিক?
- 639.
কোনটিকে হিসাববিজ্ঞানের 'ভিত্তি' বলা হয়?
- 640.
কোনটি মূলধন জাতীয় আয়?
- 641.
সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে?
- 642.
কোনটি ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে?
- 643.
মোট লাভ - পরিচালনা ব্যয় = ?
- 644.
কার্যপত্র হতে পারে—i. ১০ ঘরii. ১২ ঘরiii. ১৪ ঘরনিচের কোনটি সঠিক?
- 645.
বিক্রিত পণ্যের ব্যায় ২,০০,০০০ টাকা, ব্যাংক ঋণের সুদ ২০,০০০ টাকা, পরিচালন প্রায় ১,০০,০০০ টাকা, প্রাপ্ত বাটা ৩০,০০০ টাকা।যদি মোট লাভ ১,০০,০০০ টাকা হয় তাহলে বিক্রয় কত?
- 646.
বিক্রিত পণ্যের ব্যায় ২০০,০০০ টাকা, ব্যাংক ঋণের সুদ ২০,০০০ টাকা, পরিচালন প্রায় ১,০০,০০০ টাকা, প্রাপ্ত বাটা ৩০,০০০ টাকা।যদি মোট লাভ ১,৫০,০০০ টাকা হয়। তাহলে নিট লাভ কত?
- 647.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?
- 648.
গবেষণা ও উন্নয়ন ব্যয় কী ধরনের ব্যয়?
- 649.
কে নিট লাভ দাবি করতে পারে?
- 650.
বিলম্বিত বিজ্ঞাপন খরচ কোন প্রকার সম্পদ?