Barishal Board বরিশাল বোর্ড ২০১৯

683টি প্রশ্ন

  1. 651.

    চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের
    অংশীদারদের মুনাফা বণ্টন করা হয়

  2. 652.

    অন্যান্য তথ্যাদি : (১) সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকায় মূল্যায়িত হয়েছে যার বাজারমূল্য ৪০,০০০ টাকা; (২) বিনামূল্যে ২,০০০ টাকার পণ্য ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচকে তিনটি আর্থিক বছরে সমান হারে অবলোপন করতে হবে; (৩) মজুরি বকেয়া রয়েছে ৪,০০০ টাকা; (৪) আসবাবপত্র ও যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

  3. 653.

    একটি কোম্পানির স্থায়ী ব্যয় ১,৪০,০০০
    টাকা এবং দত্তাংশ ৪০%। যদি কোম্পানিটি
    চলতি বৎসরে ১,৬০,০০০ টাকা মুনাফা
    করতে চায় তবে কত টাকা মূল্যের পণ্য
    বিক্রয় করতে হবে?

  4. 654.

    আশা, উষা ও ঊর্মি একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। ২০১৭ সালের ১ লা জানুয়ারি তারিখে তাঁদের ব্যবসায়ের নিম্নবর্ণিত উদ্বৃত্তসমূহ ছিল :মূলধন : আশা ৮০,০০০ টাকামূলধন : উষা ৭০,০০০ টাকামূলধন : উর্মি ৬০,০০০ টাকা ১২% ঋণ হিসাব : উষা (০১-০৫-২০১৭) ২০,০০০ টাকা সম্ভাব্য মুনাফার আশায় সারাবছর ধরে আশা, উষা ও ঊর্মির উত্তোলন ছিল যথাক্রমে ১০,০০০ টাকা, ৮,০০০ টাকা এবং ৬,০০০ টাকা। এছাড়া ঊর্মিরপণ্য উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা। চুক্তির শর্ত মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আশা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে মাসিক ১,০০০ টাকা হারে বেতন পাবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাঁড়ায় ৮০,০০০ টাকা।

  5. 655.

    বিক্রয়- পরিবর্তনশীল ব্যয় = ?

  6. 656.

    যমুনা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির তন্মধ্যে ২,৬০,০০০ শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে এবং ২,৫০,০০০ শেয়ারের আবেদনপত্র পায়। শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। শেয়ারসমূহ জনসাধারণের নিকট বিক্রয়ের লক্ষ্যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ ২০,০০০ টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়।

  7. 657.

    যৌথমূলধনী কারবারগুলো লভ্যাংশ প্রদান করে-

  8. 658.

    সানমুন লিমিটেড-এর তথ্যাদি নিম্নে দেওয়া হলো :

  9. 659.

    অধিকার শেয়ার ইস্যু মূলত-

  10. 660.

    একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বহি থেকে নি¤ড়ববর্ণিত লেনদেনসমূহ সংগৃহীত হয়েছে :জানু. ১ প্রারম্ভিক মজুদ মাল ৪০০ একক, প্রতি একক ১০ টাকা।” ১৫ কারখানায় পণ্য ইস্যু ৩০০ একক।” ২২ পণ্য ক্রয় ৩৫০ একক, প্রতি একক ১১ টাকা।” ২৫ কারখানায় ইস্যু ৩৪০ একক।” ২৯ কারখানা থেকে ফেরত ১৫ একক।” ৩১ পণ্য ক্রয় ২০০ একক ১২ টাকা একক দরে।:

  11. 661.

    পরোক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়?

  12. 662.

    নিম্নেবর্ণিত তথ্যাদি আলম ম্যানুফ্যাকচারিং কোং লি. থেকে সংগৃহীত হয়েছে, যা উক্ত প্রতিষ্ঠানে ২০১৭ সালের উৎপাদন কার্যে সংঘটিত হয়েছিল :উল্লিখিত তথ্যাদি থেকে নি¤ড়ববর্ণিত কার্যাদি সম্পাদন কর

  13. 663.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য হলো-

  14. 664.

    রিভাইব ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্যাদি নিচে প্রদত্ত হলো:২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের সম্পদের পরিমাণ ছিল : ১০% বিনিয়োগ ১,০০,০০০ টাকা, দালানকোঠা ৫,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ১০,০০০ টাকা ।অন্যান্য তথ্য: i. চলতি বছরের চাঁদা বকেয়া আছে ২,০০০ টাকা। ii. চলতি বছরের বকেয়া বেতন ও বকেয়া মজুরি যথাক্রমে ৫০০ টাকা ও ৭০০ টাকা। iii. ২,৫০০ টাকা ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে। iv. অব্যবহৃত মনিহারি ৫০০ টাকা দালানকোঠার ওপর ২%, খেলাধুলার সরঞ্জামের ওপর ২০% এবং আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

  15. 665.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে- i. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগ ii. সমাপনী মজুদ পণ্য হতে বিয়োগ iii. আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসেবে বিয়োগনিচের সঠিক কোনটি?

  16. 666.

    ABC কোং লি.-এর তুলনামূলক উদ্ধর্তপত্র নিচে প্রদত্ত হলো:অন্যান্য তথ্য: i. বছরে নিট মুনাফা ৬০,০০০ টাকা। ii. লভ্যাংশ প্রদান ৯,২০০ টাকা। iii. ক্রয়মূল্যে আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা এবং নতুন আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা ।

  17. 667.

    মুখ্য ব্যয় + কারখানার উপরিব্যয় = ?

  18. 668.

    জামাল ও কামালের মজুরি সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল ২০০ ঘণ্টা এবং কর্মীগণ স্বাভাবিক হারের দ্বিগুণ হারে ওভারটাইম মজুরি পায়।

  19. 669.

    অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো-

  20. 670.

    সবুজ লি. একটি বিখ্যাত পেন্সিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিচে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি প্রদত্ত হলো:উৎপাদনের পরিমাণ                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~২০,০০০ এককএককপ্রতি বিক্রয়মূল্য                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~২০ টাকাএককপ্রতি পরিবর্তনশীল ব্যয়                ~~~~~~~~~~~~~~~~১২ টাকাস্থির ব্যয়                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~৪০,০০০ টাকা

  21. 671.

    নিচের কোনটি কাল্পনিক বা ভুয়া সম্পত্তি?

  22. 672.

    চলতি বৎসরে মোট বিজ্ঞাপন বাবদ ব্যয় ৬৫,০০০ টাকা। এর দুই-পঞ্চমাংশ অবলোপন করা হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত?

  23. 673.

    কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে বলে—

  24. 674.

    নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

  25. 675.

    একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সর্বাধিক তরল সম্পদ কোনটি?

  26. 676.

    অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে কোনো ক্লাবের আয়ের প্রধান উৎস কোনটি?

  27. 677.

    কোনটি অনগদ লেনদেন?

  28. 678.

    পাপ্পু ও প্রিতম দুজন অংশীদার। তারা ৩ : ২ অনুপাতে লাভক্ষতি বণ্টন করে। পাপন ১/৫ অংশের অংশীদার হিসেবে তাদের কারবারে যোগ দিল। তাদের লাভক্ষতির নতুন অনুপাত কত হবে?

  29. 679.

    পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?

  30. 680.

    ঋণপত্রের ক্রেতারা কোম্পানির-

  31. 681.

    প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের পরিমাণ ৯০,০০০ টাকা। অনুমান করা হয় যে, পরবর্তী বছরে প্রাপ্য হিসাবের ১০% আদায় করা সম্ভব হবে না। যদি অনাদায়ী সঞ্চিতির পরিমাণ ১৫,০০০ টাকা হয় তবে অনাদায়ী পাওনা ব্যয় ও প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য কত হবে?

  32. 682.

    কোনো পণ্যের মুনাফার হার বিক্রয়মূল্যের ওপর ২০%। সেক্ষেত্রে ঐ পণ্যের ক্রয়মূল্য অথবা উৎপাদন ব্যয়ের ওপর লাভের হার কত হবে?

  33. 683.

    যদি চলতি বা কার্যকরী মূলধন ৮৪,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ : ৩ হয়, মোট চলতি সম্পদের পরিমাণ কত?