Barishal Board বরিশাল বোর্ড ২০২১

652টি প্রশ্ন

  1. 601.

    সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ?

  2. 602.

    ১ জুলাই ২০১৯ তারিখে মিস রত্না ১,২০,০০০ টাকা মুল্যের অফিস সরঞ্জাম ক্রয় করেন। ফিটিং বাবদ আরও ৫,০০০ টাকা ব্যয় হয়। ১ অক্টোবর তারিখে আরও ৬০,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হয়। পরিবহন ও ফিটিং বাবদ যথাক্রমে ২,০০০ টাকা ও ৩,০০০ টাকা খরচ হয়। হিসাব বছর ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% হারে অবচয় ধার্য করা হয়।

  3. 603.

    মূলধনের সুদ কারবারের জন্য কী?

  4. 604.

    সোনালী ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। ২০২০ সালের মে মাসে তার ব্যবসায় সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:

    ২০২০ | |
    মে ১ | প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে প্রাপ্তি | ৪,০০০ টাকা।
    " ৪ | কাগজ ও কলম ক্রয় | ২১০ টাকা।
    " ৬ | রিক্সা ভাড়া প্রদান | ৩০ টাকা।
    " ৮ | বাকিতে একটি টেবিল ক্রয় | ২,০০০ টাকা।
    " ১০ | ২টি চিঠি কুরিয়ারে প্রেরণ | ৭৫ টাকা।
    " ১৬ | ফটোকপি ও কম্পোজ | ১৯০ টাকা।
    " ১৮ | চা নাস্তা বাবদ খরচ | ৩১৫ টাকা।
    " ২১ | বাস ভাড়া প্রদান | ৮৭০ টাকা।
    " ২৬ | ১ ডজন কোর্ট ফাইল ক্রয় | ৬০০ টাকা।
    " ২৮ | ট্যাক্সি ভাড়া প্রদান | ৪০০ টাকা।
    " ৩০ | অফিস সহায়ক কর্মচারীকে বকশিশ প্রদান | ২০০ টাকা।
    " ৩১ | বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ | ২০০ টাকা।

  5. 605.

    ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর হিসাব বইতে জাবেদা দিতে হবে।

  6. 606.

    ডেবিট মেমো ইস্যু করা হয়- i.ব্যাংক চার্জ ধার্য করলে ii.ব্যাংক সরাসরি পরিশোধ করলে iii. চেক প্রত্যাখ্যান হলে নিচের কোনটি সঠিক?

  7. 607.

    মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখাকে কী ধরনের ভুল বলে?

  8. 608.

    একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০৫০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ৪৪ বছর। ৪৪ বছর পর ভগ্নাবশেষ মূল্য ১০,০০০১০,০০০ টাকা হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?

  9. 609.

    অবচয় হলো—
    i. সম্পত্তির মূল্যের বণ্টন প্রক্রিয়া
    ii. সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া
    iii. অনগদ লেনদেন
    নিচের কোনটি সঠিক?

  10. 610.

    বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০৪০,০০০ টাকা। মুনাফার হার ব্যয়ের ২৫%২৫% হলে বিক্রয়মূল্য কত?

  11. 611.

    ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০১,০০০ টাকা। আমদানকারীর বইতে ডেবিট হবে—

  12. 612.

    ভ্যাট চলতি হিসাবের জের আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে দেখাতে হবে?

  13. 613.

    ভ্যাট চলতি হিসাবের সমাপনী জের কত টাকা?

  14. 614.

    করপূর্ব নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

  15. 615.

    কোম্পানির মোট লাভের পরিমাণ কত টাকা?

  16. 616.

    করবাদ নিট মুনাফার পরিমাণ কত টাকা?

  17. 617.

    চুক্তির অবর্তমানে মুনাফা কীভাবে বণ্টিত হবে?

  18. 618.

    অংশীদারদের মূলধনের সুদের সমষ্টি কত টাকা?

  19. 619.

    উক্ত কারবারের বণ্টনযোগ্য মুনাফা কত টাকা?

  20. 620.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    উক্ত ব্যবসায় হতে মিন্টুর মুনাফার পরিমাণ কত?

  21. 621.

    “আগের মাল আগে যাবে” পদ্ধতিতে জুন ২০ তারিখে ১০০ একক মাল ইস্যু করা হলে তার মোট মূল্য কত টাকা হবে?

  22. 622.

    ভারযুক্ত গড় পদ্ধতিতে জুন ৩০ তারিখে এককপ্রতি মজুদ পণ্যের মূল্য কত হবে?

  23. 623.

    “সম্ভাব্য সকল ক্ষতি ও খরচকে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য সকল আয়কে হিসাবভুক্ত না করা” – এটি কী?

  24. 624.

    নাভানা লিমিটেডের অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিয়ে দেওয়া হলো :অন্যান্য তথ্যাবলি : (১) সমাপনী মজুদ পণ্য ৩৬,০০০ টাকায় মূল্যায়ন হয়; (২) অগ্রিম বিজ্ঞাপনের ১০,০০০ টাকা অতিবাহিত হয়েছে; (৩) প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে; (৪) অফিস সরঞ্জামের ৫% অবচয় ধার্য কর; (৫) সাধারণ সঞ্চিতি তহবিলে ২০,০০০ স্থানান্তর কর; (৬) পরিশোধিত শেয়ার মূলধনের আরও ৫% লভ্যাংশ ঘোষণা করতে হবে।

  25. 625.

    ম্যানেজার কমিশন পরবর্তী নিট মুনাফার ওপর ৫% কমিশন পাবে। কমিশন পূর্ববর্তী নিট মুনাফা ৫,২৫,০০০ টাকা হলে ম্যানেজারের কমিশন কত টাকা?

  26. 626.

    অন্যান্য তথ্যাবলি : (১) সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা; (২) কলকব্জা ও যন্ত্রপাতির ৫% অবচয় ধরতে হবে; (৩) বেতন ২,৪০০ টাকা ও মজুরি ৩,২০০ টাকা বকেয়া রয়েছে এবং ভাড়া ৩০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে; (৪) বিজ্ঞাপন দুই বছরের জন্য প্রদত্ত হয়েছে; (৫) প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধরতে হবে।

  27. 627.

    কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায়-দেনা পরিশোধের সামর্থ্য আছে কি না তা পরিমাপ করে—
    i. চলতি অনুপাত
    ii. দায় মালিকানা অনুপাত
    iii. চলতি মূলধন অনুপাত
    নিচের কোনটি সঠিক?

  28. 628.

    ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৪ : ৩ : ১ অংশ অনুযায়ী বণ্টন করে নেয়। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করতে হবে। 'গ' সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি বছর ৩৬,০০০ টাকা বেতন পাবে। 'খ' ব্যবসায়ে ১-৭-২০২০ তারিখে ৪০,০০০ টাকা ঋণ আনয়ন করে। অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে নগদ ২,০০০ টাকা করে উত্তোলন করেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের লাভ ১,৮০,৫৫০ টাকায় উপনীত হয় । ।

  29. 629.

    শেয়ার অধিহারকে অন্য কী নামে অভিহিত করা যায়?

  30. 630.

    ৪ অরুন বরুন ও কিরণ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৬০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল:অরুন ২০,০০০ টাকা (ক্রেডিট)বরুন ৮,০০০ টাকা (ডেবিট)কিরণ ১২,০০০ টাকা (ক্রেডিট)অংশীদারি চুক্তি অনুযায়ী তাদের মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর ৫% সুদ ধার্য করতে হবে। জুলাই ১, ২০২০ তারিখে কিরণ ৩০,০০০ টাকা ঋণ প্রদান করে। অরুন বার্ষিক বেতন বাবদ ১২,০০০ টাকা পাবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা ছিল ৫০,৬০০ টাকা।

  31. 631.

    কোনটি হাইব্রিড সিকিউরিটি?

  32. 632.

    আকাশ লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর ১,৬০,০০০ শেয়ার ৫ টাকা অধিহারে বাজারে বিক্রির জন্য ইস্যু করে। ১,৭৫,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো।

  33. 633.

    বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচের সংমিশ্রণকে কী বলা হয়?

  34. 634.

    পদ্মা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানির ৮০,০০০ শেয়ার প্রতিটি ২ টাকা অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। সর্বমোট ৯০,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। ৮০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করা হলো। অতিরিক্ত ১০,০০০ শেয়ারের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো।

  35. 635.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    অবলেখককে অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা হলে জাবেদা দাখিলা হবে- i. প্রাথমিক খরচ ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট ii. সংগঠন খরচ ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট iii. কমিশন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট নিচের কোনটি সঠিক?

  36. 636.

    নাহার এগ্রো. লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করে। ৫৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হয়। এছাড়া কোম্পানি ২০,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে বাহার লি. হতে একটি মেশিন ক্রয় করে। অবলেখকের দস্তুরি শেয়ার প্রতি ১.০০ টাকা এবং প্রতি শেয়ার ০.৫০ টাকা হারে ব্যাংক চার্জ ধার্য করা হয়।

  37. 637.

    সমমূল্যের শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় করার জাবেদা কোনটি?

  38. 638.

    আয়ান লি.- এর মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্য উপস্থাপন করেছে :জুন ১ জের ৫০০ একক, প্রতি একক ৮ টাকা দর ।৭ ক্রয় ৬০০ একক, প্রতি একক ১০ টাকা দর১৫ ইস্যু ৭০০ একক ২০ ক্রয় ৩০০ একক, প্রতি একক ১২ টাকা দর৩০ ইস্যু ৫০০ একক।৩০ জুন তারিখে কাঁচামালের মজুদ ১৫০ একক।

  39. 639.

    শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত— এই দুটি দফা যৌথমূলধনী কোম্পানির কোন আর্থিক বিবরণীর সাথে সম্পর্কিত?

  40. 640.

    একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বই হতে নিম্নবর্ণিত লেনদেনসমূহ সংগৃহীত হয়েছে: জানু. ১ মজুদ মাল ৪০০ একক; প্রতি একক ১০ টাকা।১০ কারখানায় পণ্য ইস্যু ৩০০ একক।২০ পণ্য ক্রয় ৩৫০ একক, প্রতি একক ১১ টাকা ।২৪ কারখানায় পণ্য ইস্যু ৩২০ একক ।২৮ কারখানা থেকে পণ্য ফেরত ১২ একক ।২৯ পণ্য ক্রয় ২৫০ একক, প্রতি একক ১২ টাকা ।

  41. 641.

    অর্থনৈতিক মূল্য নেই এরূপ অস্পর্শনীয় সম্পদ কোনটি?

  42. 642.

    ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের 'গোমতী লি.'-এর আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ:অন্যান্য তথ্যাবলি: নিট বিক্রয় ৩,০০,০০০ টাকা, মোট মুনাফা ৬০,০০০ টাকা, নিট মুনাফা ৩০,০০০ টাকা।

    শেয়ারহোল্ডার স্বত্ব ও দায়সমূহ | টাকা | সম্পদসমূহ | টাকা
    শেয়ার মূলধন | ১,০০,০০০ | কলকবজা | ১,৫০,০০০
    ১২% ঋণপত্র | ৮০,০০০ | মজুদ পণ্য | ৫০,০০০
    সংরক্ষিত আয় বিবরণীর জের | ৫০,০০০ | প্রাপ্য হিসাব | ৪০,০০০
    প্রদেয় হিসাব | ৩৫,০০০ | নগদ তহবিল | ৩০,০০০
    বকেয়া বেতন | ১৫,০০০ | অগ্রিম বিমা সেলামি | ১০,০০০
    | ২,৮০,০০০ | | ২,৮০,০০০

  43. 643.

    শেয়ার প্রতি আয় (EPS) কীভাবে নির্ণয় করা যায়?

  44. 644.

    স্টার কোম্পানি লি.-এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ:স্টার কোম্পানি লি. আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর, ২০২০অন্যান্য তথ্যাবলি: নিট মুনাফার পরিমাণ ২৫,০০০ টাকা।

    বিবরণ | টাকা
    সম্পদসমূহ: |
    স্থায়ী সম্পদ | ১,৭৫,০০০
    চলতি (২০,০০০ টাকা মজুদ পণ্যসহ) | ৪৫,০০০
    | ২,২০,০০০
    শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ: |
    শেয়ার মূলধন | ১,০০,০০০
    সঞ্চিতি তহবিল | ৬০,০০০
    সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত | ৪০,০০০
    প্রদেয় হিসাব | ২০,০০০
    | ২,২০,০০০

  45. 645.

    দায়-মালিকানা অনুপাত কী নির্দেশ করে ?

  46. 646.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    পণ্যের মূল্যের ক্রমাবনতি হতে থাকলে নিম্নের কোন পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাবরক্ষণ করা উচিত?

  47. 647.

    ‘প্রারম্ভিক মজুদ + ক্রয় — ইস্যু – সমাপনী মজুদ' –এই সমীকরণের মাধ্যমে কী নির্ণয় করা যায়?

  48. 648.

    নিত্য মজুদ পদ্ধতিতে ‘ক্রয় ফেরত'-এর জাবেদা কোনটি?

  49. 649.

    অংশীদারি ব্যবসায়ে যে হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় ও ভুলসমূহ সমন্বয় সাধন করা হয় তাকে কী বলে?

  50. 650.

    অংশীদারি ব্যবসায়ে একজন সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি করতে পারে না?