BUET বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯

60টি প্রশ্ন

  1. 51.

    11.

    নিম্নের বিক্রিয়াসমূহের মূল উৎপাদসমূহ লিখ।

  2. 52.

    12.

    তােমার কাছে সনাক্তকারী চিহ্ন ছাড়া ভিন্ন ভিন্ন বিকারক বােতলে তিনটি জৈব যৌগ রয়েছে যৌগগুলাে হল CH3CH2OH, HCHg ও CH3COCH3। শুধুমাত্র দুটি ভিন্ন রাসায়নিক পরীক্ষা দ্বারা কিভাবে যৌগ তিনটি সনাক্ত করবে? বিক্রিয়াগুলাে দেখাও।

  3. 53.

    13.

    একটি লৌহ সিলিন্ডারে 250 kPa চাপে এবং 300 K তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 1 x 103 kPa চাপ সহ্য করতে পারে এবং গলনাঙ্ক 1800 K। সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? সিলিন্ডারটি কি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে?

  4. 54.

    14.

    200 cm2 ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপর 0.2 mm পুরুত্বের রূপার প্রলেপ দেয়া প্রয়ােজন। রূপার ঘনত্ব 1.05 x 104 kg/m3। যদি 12.5A বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে উক্ত প্রলেপ দিতে ধাতব কাপটিকে কতক্ষণ ইলেকট্রোলাইটিক ট্যাংকে রাখতে হবে? [Ag = 107.86 g/mole]

  5. 55.

    15.

    জিংক ক্লোরাইড ব্যাটারিতে নিম্নের কোষ বিক্রিয়া দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয়।
    Zn(s) + Cl(g) → ZnCl2(aq)(i) জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখ ও প্রমাণ কোষ বিভব (Ee) বের কর।(ii) প্রমাণ মুক্তশক্তির পরিবর্তন (ΔG°) বের কর।
    প্রমাণ বিজারণ বিভব: E0Zn⁺⁺/Zn = 0.76V and ECl₂/Cl = 1.36V

  6. 56.

    16.

    (a) নিম্নলিখিত জটিল যৌগসমূহের রাসায়নিক সংকেত লিখ।
    (i) মরিচা
    (ii) অ্যাসবেস্টোজ
    (iii) প্রাকৃতিক জিয়ােলাইট
    (iv) জিংক পাইরােফসফেট (v) সােডিয়াম ক্লোরােফসফেট(b) নিম্নলিখিত সংক্ষিপ্ত রূপসমূহের পূর্ণ রূপ লিখ।
    (i) DPF (ii) FTIR (iii) AAS (iv) MRI (v) BTU

  7. 57.

    17.

    টাইটানিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়।
    (i) অধিকতর সক্রিয় ধাতুর ব্যবহার: TiO2 + 2Mg → Ti + 2MgO
    (ii) আকরিকের তড়িৎ বিশ্লেষণ: TiO2 → Ti +O2
    কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা ব্যবহার করে উপরের কোন পদ্ধতিটি গ্রিনার নির্ণয় কর।[Ti = 47.88 and Mg = 24.3]

  8. 58.

    18.

    ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দাও:(i) পাতন ফ্লাস্কে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়?
    (ii) ডেকন-৯০ কি?
    (iii) নিচের যৌগগুলাের মধ্যে কোনটি উজ্জ্বল শিখা তৈরী করে?
          ইথানল, কেরােসিন
    (iv) নিচের চিহ্নগুলির অর্থ কি?       (a)Xi       (b)Xn

  9. 59.

    19.

    (a) তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলের কোন রশ্মিগুলো নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়? (i) WiFi (ii) Detecting fake currency (iii) Optical fiber communication (iv) MRI machine (b) তোমার উত্তরের রশ্মিগুলোকে তাদের তরঙ্গদৈর্ঘ্যেরে নিম্নতর ক্রমানুসারে সাজিয়ে লিখ।

  10. 60.

    20.

    মিল্ক অব ম্যাগনেশিয়া হল ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় সাসপেনশন যা সাধারণত পাকস্থলির এসিড প্রশমিত করতে ব্যবহৃত হয়। পাকস্থলির এসিড মূলত হাইড্রোক্লোরিক এসিড যা মিল্ক অব ম্যাগনেশিয়ার সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও পানিতৈরি করে। পাকস্থলির এসিডের ঘনমাত্রা 0.13 M হলে মিল্ক অব ম্যাগনেশিয়ার একটি সেবন মাত্রার 100 mg ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কত লিটার পাকস্থলির এসিড প্রশমিত করবে? ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর 24.3।