Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৬ (অনিয়মিত)
181টি প্রশ্ন
- 1.
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিপণনের কোন ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
- 2.
মৌসুমি ফ্যাশন হাউজের সাফল্যের কারণ হলো—
i. ভোক্তাদের চাহিদার প্রতি গুরুত্ব
ii. ক্রেতা সম্পর্ক সৃষ্টি
iii. সমাজের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক? - 3.
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্লট বিক্রয়ে বিজ্ঞাপনে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে?
- 4.
স্বপ্ন ভাঙা হাউজিং কোম্পানি সর্বশেষ সিদ্ধান্তের ফলে—
i. বিক্রয় বৃদ্ধি পাবে
ii. বাজার সম্প্রসারণ হবে
iii. মুনাফা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক? - 5.
জনাব জনির কমলালেবু সংগ্রহের মাধ্যমে সম্পাদিত কাজটি বিপণনের কোন কাজের সাথে সম্পৃক্ত?
- 6.
কমলালেবুর বিক্রয় বৃদ্ধির জন্য জনাব জনির গৃহীত বিপণন কার্যক্রমের যৌক্তিকতা হলো—
i. সহজে পণ্য পছন্দকরণ
ii. ঝুঁকি হ্রাস
iii. বিক্রয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক? - 7.
"স্বপ্ন পুরী" আবাসিক হোটেল কোন ধরনের বাট্টা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে?
- 8.
"স্বপ্ন পুরী" আবাসিক হোটেলের বাট্টা দেওয়ার উদ্দেশ্য হলো—
i. ক্রেতা আকর্ষণ
ii. নগদ অর্থ আদায়
iii. বিক্রয় বাড়ানো
নিচের কোনটি সঠিক? - 9.
প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ক্রেতার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় তাকে কী বলে?
- 10.
পণ্যের উপযোগ নিঃশেষকারীকে কী বলে?
- 11.
বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়ে মানুষের প্রয়োজন ছিল সীমিত?
- 12.
ভোক্তার জীবন যাত্রার মান বাড়লে নিচের কোনটি পরিবর্তন হয়?
- 13.
পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কী বলে?
- 14.
অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণ করাই হলো—
- 15.
বিপণনের উৎপাদন পরবর্তী কাজ হলো—
- 16.
ওয়ারেন্টি, গ্যারান্টি, বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত?
- 17.
জনাব করিম বিভিন্ন এলাকা থেকে আলু সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় ধরে রেখে পরবর্তীতে চাহিদা অনুসারে সরবরাহ করেন। জনাব করিমের আলু সংগ্রহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
- 18.
বাজারজাতকরণ কোন কার্যক্রমের মাধ্যমে ক্রেতারা সহজে পছন্দমত তাদের পণ্য পেয়ে থাকে?
- 19.
পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে উক্ত পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলাকে বলে—
- 20.
বাজার কী?
- 21.
জননী এন্টারপ্রাইজ পণ্যের সমগ্র বাজারকে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ইত্যাদি ভিত্তিতে বাজারবিভক্তি করে বিপণন পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি ভোক্তা বাজার বিভক্তিকরণের কোন ধরনের ভিত্তি ব্যবহার করেছে? - 22.
যে সব পণ্য ভোক্তারা বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ক্রয় করে—
- 23.
পণ্যের জীবন-চক্রের কোন স্তরে বিক্রয় ক্রমাগতভাবে নিম্নমুখী হয় এবং মুনাফা শূন্যের দিকে ধাবিত হয়?
- 24.
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় কার্যক্রম শুরু হয়?
- 25.
জীবন বিমা পলিসি, বিশ্বকোষ, সমাধিপাথর এগুলো কোন ধরনের পণ্য?
- 26.
পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো—
i. নগদ প্রবাহ নিশ্চিতকরণ
ii. পণ্য-মানের নেতৃত্বদান
iii. বাজারে টিকে থাকা
নিচের কোনটি সঠিক? - 27.
বর্তমানে বিজ্ঞাপনের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম হলো—
- 28.
কোন নির্দিষ্ট পণ্য ক্রয়ে ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করাকে কী বলে?
- 29.
বিক্রয় প্রসার কৌশল নিচের কোনটি?
- 30.
পণ্যের বিক্রয় বৃদ্ধির স্বল্প সময়ের কোম্পানির নেওয়া কার্যক্রমকে কী বলে?
- 31.
জনাব হাবিব এর আটা-ময়দা তৈরিতে নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে?
- 32.
উদ্দীপকের জনাব হাবিব এর কর্মকাণ্ডের ফলে—
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
ii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক? - 33.
উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
- 34.
হোটেল সাগরিকার গ্রাহক বৃদ্ধির জন্য করণীয় হলো—
i. সেবার মান উন্নয়ন
ii. কাস্টমাইজেশন অনুসরণ
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
নিচের কোনটি সঠিক? - 35.
উদ্দীপকে মিঃ কীম সুং এর বাংলাদেশে গার্মেন্টস্ শিল্প স্থাপন করার কারণ কী?
- 36.
মিঃ কীম সুং এর ব্যবসায় সফলতা লাভের মূল কারণ নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
- 37.
উদ্দীপকে মোবাইল ফোন সেটটি পণ্য ডিজাইনের কোন স্তরে অবস্থান করছে?
- 38.
স্যামসাং কোম্পানি যে ধরণের পণ্য ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছে তা হলো—i. নান্দনিকii. ব্যবহারিকiii. উৎপাদননিচের কোনটি সঠিক?
- 39.
এ্যাপোলো কোম্পানিতে সংগঠিত ব্যয় কোন ধরনের ব্যয়?
- 40.
এ্যাপোলো কোম্পানিতে কর্মীদের প্রশিক্ষণ প্রদানের ফলে—
i. উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পাবে
ii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে
iii. উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক? - 41.
উৎপাদন কী সৃষ্টি করে?
- 42.
উৎপাদনের উপকরণ কয়টি?
- 43.
সেবার কোন বৈশিষ্ট্যের কারণে সেবাদানকারী ও সেবাকে আলাদা করা যায় না?
- 44.
উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে নিচের কোনটি হ্রাস পায়?
- 45.
শ্রম বিভাগের ফলে —
i. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
ii. শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়
iii. অপচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক? - 46.
কোনটি উৎপাদনের গতিশীল উপাদান?
- 47.
উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলা হয়?
- 48.
কোনটি স্থির ব্যয়?
- 49.
কোন ডিজাইনে পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়?
- 50.
নিচের কোন উপকরণ দ্বারা উৎপাদনের সকল উপকরণ একীভূত করা হয়?