আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ টেস্ট পরীক্ষা ২০২৫
11টি প্রশ্ন
- 1.
হাসান একজন উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। সে সুনাগরিক হতে চায়। সে নাগরিকতা, রাষ্ট্র, সরকার, ই-গভর্নেন্স ও সুশাসন সম্পর্কে একটি বিষয় পাঠের মাধ্যমে জানতে পারে।
- 2.
বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলেও দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।
- 3.
সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি তাদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- 4.
সালেহা একটি সুতা তৈরির মিলে কাজ করে। প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করার পর অতিরিক্ত দুই ঘণ্টা ওভারটাইম করে। অথচ মাস শেষে বেতন তুলতে গেলে কর্তৃপক্ষ তার ওভারটাইমের মজুরি পুরুষ শ্রমিকদের তুলনায় কম হারে মজুরি প্রদান করে। সালেহা প্রতিবাদ করলে মালিকপক্ষ তাকে চাকরি থেকে ছাটাইয়ের হুমকি দেয়। সালেহা সকল শ্রমিককে সংগঠিত করে গার্মেন্টস মালিক সমিতির নিকট অভিযোগ করে। মালিক সমিতি শ্রমিকদের চাপে পরে বিষয়টি সমাধান করেন।
- 5.
জয়া ৬ বছর ধরে ইতালি আছে। সে নিজ রাষ্ট্রে যে অধিকার ভোগ করে সেখানে সেইরকম অধিকার পায় না। সম্প্রতি সে দেশে এসেছে। সংসদ নির্বাচনে ভোটও দিতে পারবে। নিজ দেশে নানাবিধ অধিকার তার রয়েছে। তবে সে এটা জানে, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত।
- 6.
মিয়ানমার জাতিগত নিধনস্বরূপ রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে সে দেশ থেকে বিতাড়ন করছে। নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্ববাসীর নিকট প্রশংসাযোগ্য।
- 7.
শাসনব্যবস্থা
ক-রাষ্ট্রের বৈশিষ্ট্য | খ-রাষ্ট্রের বৈশিষ্ট্য
১. মন্ত্রিসভা প্রকৃত শাসক | ১. রাষ্ট্রপতি প্রকৃত শাসক
২. মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী থাকে। | ২. রাষ্ট্রপতি আইনসভার নিকট দায়ী থাকেন না।
৩. প্রধানমন্ত্রী আইনসভার সদস্য। | ৩. রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন। - 8.
'X' রাষ্ট্রে বিচারকার্যে শাসন বিভাগের হস্তক্ষেপের ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। চার মাস আগে 'আমাদের দিন' পত্রিকায় এ সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর দেশের টেলিভিশন চ্যানেলগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়। জনগণ বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে। জনদাবির মুখে সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার আইন প্রণয়ন করে।।
- 9.
শিক্ষক জনাব সুখন আহমেদ ক্লাসে খুব ভালো পড়ান। তিনি অন্যকে যেকোনো বিষয় সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিতে পারেন। একদিন তিনি ক্লাসে রাষ্ট্রের গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে সরকারের তিনটি বিভাগের কথা উল্লেখ করেন, যার মধ্যে একটি বিভাগ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এবং অন্য দুটি বিভাগের কার্যাবলি নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। তিনি বলেন, সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে উঠে।
- 10.
'ক' রাষ্ট্রটি বহু সংখ্যালঘু জাতিসত্তা নিয়ে গঠিত। তারা ভিন্ন বংশ, ভাষা, ইতিহাস ও ধর্মের অধিকারী এরপরেও তাদের জাতীয়তা এক। এখানে নৃতাও্বিক জাতীয়তা অপেক্ষা রাজনৈতিক ও ভৌগোলিক জাতীয়তা প্রাধান্য পেয়েছে।
- 11.
রাফাত ও আলম খান একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত।রাফাত খানের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে, আলম খানের সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।