Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

662টি প্রশ্ন

  1. 601.

    সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে—

  2. 602.

    আসাদ এন্ড কোং-এর বই হতে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে: আসাদ এন্ড কোং সমন্বিত রেওয়ামিল ৩১,ডিসেম্বর, ২০২৪

  3. 603.

    ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে?

  4. 604.

    হিসাবচক্রের কোন ধাপটি ঐচ্ছিক?

  5. 605.

    নোমান কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ ২০,০০০ টাকা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ ৫,০০০ টাকা; আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত ৪,০০০ ৪,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ ২০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?

  6. 606.

    ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বুঝায়?

  7. 607.

    ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়—
    i. সার্ভিস চার্জের জন্য
    ii. সুদ মঞ্জুরের জন্য
    iii. প্রাপ্য নোট আদায়ের জন্য
    নিচের কোনটি সঠিক?

  8. 608.

    রেওয়ামিল বহির্ভূত দফা কোনটি?

  9. 609.

    যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না—i. নীতিগত ভুলii. যোগ-বিয়োগের ভুলiii. বে-দাখিলার ভুলনিচের কোনটি সঠিক?

  10. 610.

    হিসাবে ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং বিক্রয় ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা স্বত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।রেওয়ামিল তৈরিতে কোন ধরনের ভুল হয়েছে?

  11. 611.

    হিসাবে ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং বিক্রয় ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা স্বত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।রেওয়ামিলের যোগফল কত টাকা কম বা বেশি দেখানো হয়েছে?

  12. 612.

    মূলধন জাতীয় ব্যয় কোনটি?

  13. 613.

    সমাপনী দাখিলা দেওয়া হয়—i. নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্যii. স্থায়ী হিসাবসমূহ বন্ধ করার জন্যiii. উত্তোলন হিসাব বন্ধ করার জন্যনিচের কোনটি সঠিক?

  14. 614.

    নিম্নের কোন সম্পত্তির অবচয় ধার্য করা হয়?

  15. 615.

    জনাব আরাফাত আলী ১লা জানুয়ারি ২০২৪ সালে একটি মেশিন ক্রয় করে, যার ক্রয়মূল্য ৬,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহণ খরচ ১০,০০০ টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।মেশিনের অর্জনমূল্য কত টাকা?

  16. 616.

    জনাব আরাফাত আলী ১লা জানুয়ারি ২০২৪ সালে একটি মেশিন ক্রয় করে, যার ক্রয়মূল্য ৬,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহণ খরচ ১০,০০০ টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।প্রথম বছর শেষে মেশিনের বহিমূল্য কত টাকা?

  17. 617.

    অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়—i. ক্রয়মূল্যii. কার্যকর আয়ুস্কালiii. ভগ্নাবশেষ মূল্যনিচের কোনটি সঠিক?

  18. 618.

    ২০২৪ সালে জনাব আরিফের ব্যবসায়ের বিক্রীত পণ্যের ব্যয় ৫,০০,০০০ টাকা। তিনি বিক্রয়ের উপর ২০% মুনাফার পণ্য বিক্রি করেন। বছর শেষে তার নিট মুনাফার হার দাঁড়ায় ১৫%।মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা?

  19. 619.

    ২০২৪ সালে জনাব আরিফের ব্যবসায়ের বিক্রীত পণ্যের ব্যয় ৫,০০,০০০ টাকা। তিনি ২০% মুনাফার পণ্য বিক্রি করেন। বছর শেষে তার নিট মুনাফার হার দাঁড়ায় ১৫%।মোট মুনাফার হার স্থির রেখে নিট মুনাফার হার বৃদ্ধি করতে চাইলে—i. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবেii. পরিচালন ব্যয় হ্রাস করতে হবেiii. অপরিচালন আয় বৃদ্ধি করতে হবেনিচের কোনটি সঠিক?

  20. 620.

    প্রারম্ভিক মজুদ পণ্য + + নিট ক্রয় + + ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ – – সমাপনী মজুদ পণ্য =? = ?

  21. 621.

    ব্যবসায় পরিচালন ব্যয় হল—i. অফিস ভাড়াii. বিজ্ঞাপন খরচiii. ঋণের সুদনিচের কোনটি সঠিক?

  22. 622.

    অনুপাত হলো দুটি রাশির—

  23. 623.

    তিতাস পিএলসি প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে নিবন্ধিত একটি সেবাধর্মী কোম্পানি। ৩১ ডিসেম্বর, ২০২৪ সালে কোম্পানির আর্থিক বছর শেষে তৈরিকৃত রেওয়ামিলটি ছিল নিম্নরূপ:সমন্বয়সমূহ: (i) প্লান্ট সম্পদের পুস্তকমূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। (ii) নিট মুনাফার ২০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।

  24. 624.

    কোনটি ঋণ পরিশোধ ক্ষমতা নির্দেশক অনুপাত?

  25. 625.

    একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩২,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০ টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত?

  26. 626.

    জনতা পিএলসি প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত হয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির রেওয়ামিলটি ছিল নিম্নরূপ: অন্যান্য তথ্যাবলিঃ (i) ২৫,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করা হয়েছে এবং মজুদভুক্ত হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। (ii)বছর শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৭৫,০০০ টাকা।

  27. 627.

    উত্তোলনের সুদ ধার্য করলে—

  28. 628.

    বাবু এবং টিপু একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি, তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা। চুক্তিপত্র অনুযায়ী- নগদ উত্তোলনের ওপর বার্ষিক ৬% হারে সুদ ধার্য করতে হবে। বণ্টনযোগ্য মুনাফা/লোকসানের প্রথম অর্ধাংশ ৩: ২ অনুপাতে বণ্টিত হবে এবং অবশ্লিষ্টাংশ সমভাবে বণ্টিত হবে। বছরের মাঝামাঝিতে বাবু ব্যবসায়ে ১,৫০,০০০ টাকা ঋণস্বরূপ সরবরাহ করেন। এছাড়াও বাবু প্রতিমাসের শেষে ২,০০০ টাকা নগদ উত্তোলন করেন অন্যদিকে টিপু প্রতিমাসের শুরুতে ৩,০০০ টাকা নগদে উত্তোলন করেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে হিসাব বছরান্তে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৪,৫০,০০০ টাকা।

  29. 629.

    চুক্তির অবর্তমানে অংশীদারদের ঋণের সুদের বিধান কী?

  30. 630.

    রূপালী পিএলসি প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ সাধারণ শেয়ারে নিবন্ধিত একটি যৌথমূলধনী কোম্পানি। কোম্পানি প্রাথমিক খরচ নির্বাহের জন্য বছরের শুরুতে ১,০০,০০০ শেয়ার উদ্যোন্ডাদের মাঝে সমহারে নগদে ইস্যু করে। বছরের মাঝামাঝিতে কোম্পানি মোট অনুমোদিত শেয়ারের ৪০% জনসাধারণের নিকট ইস্যু করার নিমিত্তে ১০% অধিহারে প্রচারপত্রের মাধ্যমে IPO প্রকাশ করে। কোম্পানি মোট ইস্যুযোগ্য শেয়ারের অতিরিক্ত ২০% আবেদনপত্র পায়। লটারির মাধ্যমে শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিন্তু আবেদনের টাকা ফেরত দেওয়া হয়।

  31. 631.

    নতুন আয়কর সঞ্চিতি দেখানো হয়—i. আয় বিবরণীতেii. সংরক্ষিত আয় বিবরণীতেiii. আর্থিক অবস্থার বিবরণীতেনিচের কোনটি সঠিক?

  32. 632.

    সায়ফা পিএলসি-এর ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিচে প্রদত্ত হলো:চলতি বছরে কোম্পানিরনিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,২৫,০০০ টাকা।

  33. 633.

    IAS এর পূর্ণরূপ কোনটি?

  34. 634.

    সাফিন ম্যানুফ্যাকচারিং পিএলসি-এর উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য নিম্নরূপ:

  35. 635.

    শেয়ার অবহার কী?

  36. 636.

    লহর টুলস ফ্যাক্টরিতে ২ জ়ন শ্রমিক ঘণ্টা প্রতি ৫০ টাকা হারে মজুরি পায়। প্রত্যেকের প্রমাণ সময় প্রতিদিন ৮ ঘণ্টা। তাদের সাপ্তাহিক (৬ দিন) কার্যকরী ঘণ্টা নিম্নরূপ: রোমান-৬২ ঘণ্টা এবং রিফাত-৫৮ ঘণ্টা। প্রত্যেকে অতিরিক্ত সময় কাজ করার জন্য মূল মজুরির দ্বিগুণ হারে ওভারটাইম পায়। তাছাড়া টিফিন ভাতা পায় দৈনিক ৫০ টাকা এবং বাড়িভাড়া পায় মূল মজুরির ৪০%। প্রত্যেকে তার মূল মজুরির ১% শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলে এবং ১০% অবসর ভাতা তহবিলে কর্তন করেন।

  37. 637.

    কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?

  38. 638.

    রোপা ফ্যাক্টরি পিএলসি-এর ২০২৪ সালের জানুয়ারি মাসের কাঁচামাল ক্রয় এবং উৎপাদনের জন্য ইস্যু সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ: জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ১,৪০০ কেজি, প্রতি কেজি ৪০ টাকা দরে। জানু. ৭ ক্রয় ২,১০০ কেজি, প্রতি কেজি ৪২ টাকা দরে। জানু. ১২ ইস্যু ১,৮০০ কেজি। জানু. ২০ ক্রয় ১,৫০০ কেজি, প্রতি কেজি ৫০ টাকা দরে। জানু. ২৮ ইস্যু ২,০০০ কেজি। জানু. ৩১ কাঁচামাল মজুদ ১,০০০ কেজি।

  39. 639.

    সুরমা লি. এর হিসাববহি থেকে নিম্নোক্ত তথ্যসমূহ নেয়া হয়েছে। ক্রয় ১,৮০,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৩,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ ২০,০০০ টাকা এবং বিক্রয় ফেরত ৭,০০০ টাকা।সুরমা লি. এর বিক্রীত পণ্যের ব্যয় কত?

  40. 640.

    রূপা ও রুমা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। ২০২৪ সালের শুরুতে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ: রূপা ৪,০০০ টাকা (ক্রেডিট) রুমা ১,৫০০ টাকা (ডেবিট) মূলধন ও উভোলনের ওপর ৫% সুদ ধার্য করা হয়। ২০২৪ সালে রূপা ১২,০০০ টাকা ও রুমা ৮,০০০ টাকা কারবার হতে উত্তোলন করে। উত্তোলনের ওপর যথাক্রমে রূপা ৩০০ টাকা ও রুমা ২০০ টাকা সুদ'পায়। এছাড়াও রুমা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৩,০০০ টাকা বেতন পায়। বছরের মাঝামাঝি সময়ে রূপা কারবারে ৩০,০০০ টাকা ঋণ প্রদান করে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কারবারের নিট লাভ দাঁড়ায় ৬৫,০০০ টাকা।

  41. 641.

    সুরমা লি. এর হিসাববহি থেকে নিম্নোক্ত তথ্যসমূহ নেয়া হয়েছে। ক্রয় ১,৮০,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৩,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ ২০,০০০ টাকা এবং বিক্রয় ফেরত ৭,০০০ টাকা।সুরমা লি. সমাপনী মজুদ পণ্যের অধিক মূল্যায়ন করলে—

  42. 642.

    আশা পিএলসি-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত আর্থিক প্রতিবেদন থেকে গৃহিত কিছু তথ্যাদি নিম্নরূপ:

  43. 643.

    চলতি অনুপাত ৩ : ১ এবং চলতি সম্পত্তি ১৮,০০০ টাকা হলে চলতি দায় কত?

  44. 644.

    জোনাকী পিএলসি প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ারে বিভক্ত ৬,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানি ১০% 'অবহারে ৪০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি মোট ৩২,০০০ শেয়ারের আরেদন পেল। শেয়ারসমূহ আবেদনকারীদের মধ্যে যথারীতি বণ্টন করা হলো। শেয়ার ইস্যু বাবদ প্রতি শেয়ারে ০.৬০ টাকা হারে অবলেখকের কমিশন প্রদান করা হলো।

  45. 645.

    তরল সম্পদ হলো—
    i. ব্যাংক জমা
    ii. সমাপনী মজুদ
    iii. প্রাপ্য বিল
    নিচের কোনটি সঠিক?

  46. 646.

    মাল খতিয়ান কোথায় সংরক্ষণ করা হয় থাকে?

  47. 647.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিন কার্ডে অন্তর্ভূক্ত থাকে—
    i. মালের পরিমাণ
    ii. মালের মূল্য
    iii. মালের আবর্তন
    নিচের কোনটি সঠিক?

  48. 648.

    কোনটি চলতি দায়?

  49. 649.

    নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়?

  50. 650.

    মজুদ মূল্যায়নের সহজ পদ্ধতি কোনটি?