DU ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
65টি প্রশ্ন
- 51.
সারমর্ম লেখ- বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস- কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। বিনা চাষে শষ্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
- 52.
"মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।"– কোন রচনার উক্তি?
- 53.
“ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।”- কার রচনা থেকে নেয়া হয়েছে?
- 54.
'রেইনকোট' গল্পে কোনটিকে 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলে অভিহিত করা হয়েছিলো?
- 55.
'নেকলেস' গল্পে উল্লেখিত 'স্যাটিন' কী?
- 56.
আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ-
- 57.
"ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি-কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে।"-ভাবটির সম্প্রসারণ কর।
- 58.
‘যার কিছু নেই”– এক কথায় প্রকাশ করলে হবে-
- 59.
Explain the proverb - 'Where there is a will, there is a way.'
- 60.
বাংলায় অনুবাদ কর-Tomorrow as yesterday, the fittest will survive in the struggle for existence. But whereas in the past selfishness was the measure of fitness, in the future survival value will be determined by breadth and depth of love. Modern science is teaching, as it never was taught before, that no one lives for himself alone.
- 61.
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা! আমার এমন গুরু নেই, যার খাতিরে সে আগুন-সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে-দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না।
(4.1) উপরের অংশটুকু কার লেখা? কোন রচনার অংশবিশেষ?
(4.2) 'আগুনের সম্মার্জনা' বলতে কী বোঝানো হয়েছে?
(4.3) ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন?
(4.4) লেখক কোন দাসত্বের কথা বলেছেন?
(4.5) এখানে ভণ্ডামি বলতে কী বোঝানো হয়েছে?
- 62.
Trilogy'-এর পারিভাষিক শব্দ কী?
- 63.
'গ্যারেজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- 64.
যেখানে আমরা বলি 'চমৎকার' সেখানে তিনি বলে 'চলনসই' – বাক্যটি কোন কালের?
- 65.
Identify the figure of speech in 'a terrible beauty is born.’