Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৬

629টি প্রশ্ন

  1. 601.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    একটি প্রতিষ্ঠানের রেওয়ামিলে বিজ্ঞাপন ১২,০০০ টাকা উল্লেখ রয়েছে। এছাড়াও সমস্বয়ে বলা হয়েছে পণ্য বিতরণ ৪,০০০ টাকা, মোট বিজ্ঞাপন খরচের ৪/৫ অংশ বিলম্বিত করো। এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোপন করতে হবে?

  2. 602.

    ন্যানো প্লাস্টিক কোম্পানির ২০১৫ সালের জুন মাসের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিচে উল্লেখ করা হলো—

  3. 603.

    যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কী বলে?

  4. 604.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    পুরাতন সম্পদ বিক্রয় কী ধরনের আয়?

  5. 605.

    ফেন্সী কোম্পানির একটি কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করে। সাপ্তাহিক প্রমাণ শ্রমঘণ্টা ৪৮ ঘণ্টা এবং ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরির হার ৪০ টাকা। জুলাই, ২০১৫ মাসের প্রথম সপ্তাহে মোট ৬০ ঘণ্টা কাজ হয়। অতিরিক্ত সময় কাজের জন্য স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ মজুরি প্রদান করা হয়। শ্রমিকগণ ৪০% হারে বাসস্থান ভাতা, ২০% হারে মহার্ঘ ভাতা, জনপ্রতি ১০০ টাকা হারে চিকিৎসা ভাতা এবং ৫০ টাকা ধোলাই ভাতা প্রাপ্য হয়। ভবিষ্যৎ তহবিলের জন্য মূল মজুরির ১০% এবং কল্যাণ তহবিলে ১% কর্তন করা হয়। উক্ত সপ্তাহে ৫ জন শ্রমিকের মোট ১,২০০ টাকা অগ্রিম মজুরি সমন্বয় করা হয়।

  6. 606.

    ক্রয়ের পরিমাণ ৩০,০০০ টাকা, বিক্রয় ৬০,০০০ টাকা। বিক্রয়ের ওপর ২০% হারে মুনাফা ধরা হয়। সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত?

  7. 607.

    নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ?

  8. 608.

    নিলয়, নিশাত ও আশিক একটি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টনের হার যথাক্রমে ১/২ঃ১/৩ঃ১/৬। ২০১৫ সালের ১ জানুয়ারি তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল: নিলয় ৪,০০,০০০ টাকা, নিশাত ৩,৫০,০০০ টাকা ও আশিক ২,৫০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধনের ওপর ১২% এবং নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য হবে। সক্রিয় অংশীদার হিসাবে আশিক মাসিক ৫,০০০ টাকা হারে বেতন পায়। নিলয় প্রতি মাসের প্রথমে ৫,০০০ টাকা হারে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। নিশাত প্রতি তিন মাস পর পর ১০,০০০ টাকা হারে এবং আশিক বছরের মাঝামাঝি এককালীন ৪০,০০০ টাকা উত্তোলন করে। নিশাত ৩০- ৬-২০১৫ তারিখে ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং আশিক ১৫% সুদে ১-৪-২০১৫ তারিখে ৮০,০০০ টাকা ঋণ কারবারে সরবরাহ করে। উপযুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ২,৭৬,৫০০ টাকা ছিল।

  9. 609.

    নিচের তথ্যাবলি অর্পা কোং-এর হিসাব বই থেকে গৃহীত—

  10. 610.

    কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি তহবিলকে কী বলে?

  11. 611.

    ব্যাবস্থাপনা হিসাববিজ্ঞানের কার্যাবলী হচ্ছে -
    "
    i.উপাত্ত সংগ্রহ
    ii.পরিকল্পনা ও পূর্বানুমান
    iii.সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
    নিচের কোনটি সঠিক?

  12. 612.

    ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত তানিয়া লিমিটেড-এর উদ্বতপত্র ছিল নিম্নরূপ— তানিয়া লিমিটেডউদ্ধতপত্র ৩১ ডিসেম্বর, ২০১৫সারা বছরে কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা।

  13. 613.

    হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে?

  14. 614.

    কোনটি পরোক্ষ ব্যয়?

  15. 615.

    উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে বিজ্ঞাপন কোন প্রকারের ব্যয়?

  16. 616.

    অনগদ ব্যয় হলো—
    i. সম্পত্তির অবচয় খরচ
    ii. সুনামের অবলোপন খরচ
    iii. সুদ খরচ
    নিচের কোনটি সঠিক?

  17. 617.

    অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল বলতে বোঝায় -

  18. 618.

    অবলোপনযোগ্য খরচ হলো—
    i. সাধারণ খরচ
    ii. বিলম্বিত বিজ্ঞাপন
    iii. প্রাথমিক খরচ
    নিচের কোনটি সঠিক?

  19. 619.

    অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশীদারদের দায় দায়িত্বের পরিধি কতটুকু?

  20. 620.

    মালিক প্রতি ২ মাস পরপর ২,০০০ টাকা উত্তোলন করলে বাৎসরিক উত্তোলন কত টাকা হবে?

  21. 621.

    অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে লাভ-ক্ষতি অংশ, মূলধনের ওপর সুদ ও উত্তোলনের ওপর সুদ লিপিবদ্ধ করা হয় কোন হিসাবে?

  22. 622.

    পরোক্ষ পদ্ধতি মোতাবেক কোনটি পরিচালন কার্যক্রমের দফা নয়?

  23. 623.

    তানিশা অ্যান্ড কোং-এর নিট লাভের পরিমাণ
    ২,০০,০০০ টাকা। বছরান্তে মজুদপণ্যের পরিমাণ ২০,০০০ টাকা বৃদ্ধি পেলে এবং প্রদেয় হিসাবের পরিমাণ ১০,০০০ টাকা হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?

  24. 624.

    কোন কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে?

  25. 625.

    একটি প্রাসঙ্গিক কার্যস্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও যে ব্যয় পরিবর্তন হয় না তাকে কী বলে?

  26. 626.

    সুন্দরবন কোম্পানি ১০% অধিহারে শেয়ার ইস্যু করে মোট ১,১০,০০০ টাকা পেলে, পরিশোধকৃত মূলধনের পরিমাণ কত?

  27. 627.

    বাজেট ব্যবস্থার ভিত্তি কী?

  28. 628.

    আদনান কোম্পানির করপরবর্তী মুনাফা ২,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে, করপূর্ববর্তী মুনাফা কত?

  29. 629.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    ক্লাবের চলতি বছরের চাঁদা আয় ৪০,০০০ টাকা। এ বছরে ভবিষ্যৎ বছরের অগ্রিম ৫,০০০ এবং পূর্ববছরের বকেয়া ২,০০০ পাওয়া গেছে; চলতি বছরের ৩,০০০ অনাদায়ী এবং চলতি বছরের আরও ৩,০০০ আগের বছরে আগাম পাওয়া হয়েছিল। চলতি বছরের নগদ প্রাপ্ত চাঁদা কত?