Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫
660টি প্রশ্ন
- 601.
রেওয়ামিলে একটি হিসাবের ক্রেডিট জের ২৪০ টাকা ভুল ডেবিট কলামে ২,৪০০ টাকা লেখা হয়েছে। অন্যান্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পাশে পার্থক্য কত টাকা হবে?
- 602.
রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না—
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক ক্যাশ
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক? - 603.
আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদান হলো—
i. সম্পদ
ii. দায়
iii. মালিকানা স্বত্ব
নিচের কোনটি সঠিক? - 604.
হিসাবকাল শেষে আয় ও ব্যয় জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলা প্রদান করা হয়?
- 605.
কার্যপত্র প্রস্তুতের হিসাব কাল হতে পারে—i. এক বছরii. এক মাসiii. ছয় মাসনিচের কোনটি সঠিক?
- 606.
আন্তঃফেরত ৫,০০০ টাকা ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে। এই ভুলটি সংশোধনের জন্য সঠিক জাবেদা কোনটি?
- 607.
কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয় না?
- 608.
বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ২০% হলে বিক্রীত পণ্যের ব্যয়ের উপর কত?
- 609.
মালিকের স্বত্ত্বাধিকার ৬০,০০০ টাকা। মোট সম্পদ ৮০,০০০ টাকা হলে দায়ের পরিমাণ কত টাকা?
- 610.
নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় হতে বাদ দিতে হয়—i. ক্রয় বাট্টাii. ক্রয় পরিবহনiii. ক্রয় ফেরতনিচের কোনটি সঠিক?
- 611.
অনাদায়ী পাওনা ধার্য করা না হলে—
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক? - 612.
রেওয়ামিলে ১৫% বিনিয়োগ ৫০,০০০ টাকা ও বিনিয়োগের সুদ ১,৫০০ টাকা দেওয়া আছে। বছর শেষে মোট বিনিয়োগের সুদের পরিমাণ কত হবে?
- 613.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
অপরিচালন ব্যয়—i. বিনিয়োগের সুদii. ঋণের সুদiii. বিবিধ খরচনিচের কোনটি সঠিক?
- 614.
নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ৫৩,০০০ টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক ৫,০০০ টাকার স্থলে হিসাবরক্ষক ৫০০ টাকা লিখেন।ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা জমা দিতে হবে?
- 615.
নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ৫৩,০০০ টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক ৫,০০০ টাকার স্থলে হিসাবরক্ষক ৫০০ টাকা লিখেন।উক্ত ভুল সংশোধন করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?i. চলতি সম্পদ বৃদ্ধি পাবেii. চলতি দায় বৃদ্ধি পাবেiii. ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?
- 616.
২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা যার বাজার মূল্য ৩০,০০০ টাকা। অন্যদিকে সমাপনী মজুদ পণ্যের মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি ৪০% অর্থ দিতে রাজি আছে। ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা হবে?
- 617.
২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা যার বাজার মূল্য ৩০,০০০ টাকা। অন্যদিকে সমাপনী মজুদ পণ্যের মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি ৪০% অর্থ দিতে রাজি আছে।চলতি সম্পদের পরিমাণ কত টাকা?
- 618.
একটি রেওয়ামিলে ক্রয় ২০,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা এবং বিক্রয় ৫০,০০০ টাকার পরিবর্তে ৪৫,০০০ টাকা লেখা হয়েছে। এই ভুলগুলো সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।রেওয়ামিল তৈরির কোন ধরনের ভুল হয়েছে?
- 619.
একটি রেওয়ামিলে ক্রয় ২০,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা এবং বিক্রয় ৫০,০০০ টাকার পরিবর্তে ৪৫,০০০ টাকা লেখা হয়েছে। এই ভুলগুলো সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।রেওয়ামিলের যোগফল কত টাকা কম বা বেশি লেখা হয়েছে?
- 620.
উক্ত বছরে মূলধন অনুপাতে মুনাফা বন্টিত হলে রহিম কত টাকা মুনাফা পাবে?
- 621.
উদ্দীপকে মূলধনের সুদ প্রদানের হার উল্লেখ না থাকলেi. অংশীদারগণ ৬% হারে মূলধনের সুদ পাওয়ার অধিকারীii. অংশীদারগণ মূলধনের সুদ পাওয়ার অধিকারী হবে নাiii. মূলধন হিসাবে মূলধনের সুদ যুক্ত হবে নানিচের কোনটি সঠিক?
- 622.
সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত টাকা?
- 623.
জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ কত?
- 624.
বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
- 625.
মজুদ আবর্তন অনুপাত কত?
- 626.
অংশীদারি চুক্তি ছাড়া একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন?
- 627.
অবাক পৃথিবী লিমিটেড একটি যৌথ মূলধনী কোম্পানি। কোম্পানিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হলো:অন্যান্য তথ্যাবলি: (i) সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৩৫,০০০ টাকা কিন্তু এর বর্তমান বাজারমূল্য ৫০,০০০ টাকা। (ii) মজুরি খরচ বকেয়া রয়েছে ৫০০ টাকা এবং ভাড়া বাবদ তিন মাসের অগ্রিম প্রদান করা হয়েছে। (ii) প্রাপ্য হিসাবের ১,০০০ টাকা অনাদায়ি পাওনা হিসেবে গণ্য করতে হবে এবং অবশিষ্ট প্রাগ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে! (iv) দালানকোঠা ও কলকজার ওপর যথাক্রমে ৫% ও ১০% হারে অবচয় ধার্য করতে হবে। (v) শেয়ার প্রতি ২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।

- 628.
নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
- 629.
আদি কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো:সমন্বয়সমূহ: (i)বিজ্ঞাপনের উদ্দেশ্যে ৬,০০০ টাকার পণ্য বিনামূল্যে ভোস্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, কিন্তু হিসাবের বইয়ে লেখা হয়নি। (ii) যন্ত্রপাতির ওপর ৫% হারে অবচয় ধরতে হবে। (iii) অনাদায়ি পাওনা সঞ্চিতি ৬,০০০ টাকায় হ্রাস করতে হবে। (iv) সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা যার মধ্যে ২,০০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে।


- 630.
শেয়ার হোল্ডারদের দায়—i. শেয়ার দ্বারা সীমাবদ্ধii. অসীমiii. মূলধন দ্বারা সীমাবদ্ধনিচের কোনটি সঠিক?
- 631.
জবা, টগর ও বেলী একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান ৩:২:১ অনুপাতে বণ্টন করে। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০, ১,৫০,০০০ ও ৫০,০০০ টাকা। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেলী মাসিক ৫,০০০ টাকা করে বেতন পায়। অংশীদারি চুক্তি মোতাবেক তাদের মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে মোট ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা উত্তোলন করে। ২০২৪ সালের ১ জুলাই তারিখে বেলী ব্যবসায় অতিরিক্ত ৫০,০০০ টাকা বিনিয়োগ করে। বেলীর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট মুনাফার গরিমাণ দাঁড়ায় ১,৫৯,৫০০ টাকা।
- 632.
জায়ীফা, অনুরূপা ও পরশী একটি অংশীদারি করবারের তিনজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তারা ব্যবসায়ে প্রত্যেকেই ১০,০০,০০০ টাকা করে বিনিয়োগ করে। অংশীদারির চুক্তি অনুযায়ী তারা ২৫:২৫:১৫\frac{২}{৫} : \frac{২}{৫} : \frac{১}{৫} অনুপাতে লাভ-লোকসান বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে পরশী ব্যবসায়ে ১ এপ্রিল তারিখে ১২% সুদে ৫,০০,০০০ টাকা ঋণ প্রদান করে। অংশীদাররা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের মূলধন ও উত্তোলনের ওপয় ১০% হারে সুদ ধার্য করা হবে। অংশীদারগণ তাদের পরিবারিক প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে যথাক্রমে ১২,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ৮,০০০ টাকা করে উত্তোলন করেছেন। জায়ীফা ও পরশী অনুরূপাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তিনি ব্যবসায়ের লাভের অংশ বাবদ কমপক্ষে ৮০,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫,০০,০০০ টাকা।
- 633.
সামি কোম্পানির অনুমোদিত শেয়ারের সংখ্যা ২০,০০০ যা প্রতিটি ১০ টাকা মূল্যে বিভক্ত। ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের ৯০% এবং বিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ ইস্যুকৃত শেয়ার মূলধনের ৭০% হলে বিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত?
- 634.
সোনালী পাবলিক লিমিটেড কোম্পানি-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকাযা ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে অভিহিত মূল্যে ৬০,০০০.শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। জানুয়ারি মাসে কোম্পানির নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:জানু. ১০ঃ সর্বমোট ৭০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।জানু. ২০ঃ ৬০,০০০ শেয়ার যথারীতি বণ্টিত হলো।জানু. ৩০ঃ অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।জানু. ৩১ঃ শেয়ার দায়গ্রাহককে ৫% কমিশন প্রদান করা হয়।
- 635.
কোনটি মালিকানা স্বত্ত্বের অংশ—
- 636.
রূপালী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি মূলধন সংগ্রহের জন্য ১০% অবহারে ৩,০০,০০০ শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট ৩,২০,০০০ শেয়ারের আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত প্রদান করা হয়। রূপালী লিমিটেড ৯,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় বাবদ ফাহিম মটরসকে ১,০০,০০০ শেয়ার বরাদ্দ দেয়।
- 637.
চলতি সম্পদ (–) মজুদ পণ্য (–) অগ্রিম খরচ = কী?
- 638.
রংধনু কোম্পানি-এর আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো:অন্যান্য তথ্যাবলি: কোম্পানির প্রারম্ভিক মজুদ ছিল ৫০,০০০ টাকা। বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৮,০০,০০০ টাকা (যার ৮০% ধারে)। কোম্পানি বিক্রয়ের ওপর ২৫% মুনাফা করে থাকে।

- 639.
নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট লাভ ১০,৫০০ টাকা এবং পরিচালন খরচ ২,১০০ টাকা। নিট লাভের হার কত?
- 640.
মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং তা সন্তোষজনক কি না সে বিষয়ে তোমার মন্তব্য দাও।অন্যান্য তথ্যাবলি: প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা এবং সুদ ও'কর পূর্ব নিট লাভ ১,৯০,০০০ টাকা।

- 641.
কোন অনুপাতটি দীর্ঘমেয়াদি স্বচ্ছলতার নির্দেশক?
- 642.
আর কে ট্রেডার্স একটি শিল্পের কাঁচামাল ক্রয়-বিক্রয় করে। প্রতিষ্ঠানটি নিত্য মজুদ পদ্ধতির (FIFO Method) অনুসরণ করে থাকে। নিচে ২০২৪ সালের জুন মাসে প্রতিষ্ঠানটির ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো:২০২৪জুন ১ঃ প্রারম্ভিক মজুদ ছিল ৫০০ একক ৫০ টাকা দরে।জুন ৫ঃ মাল ক্রয় ৪০০ একক ৫২ টাকা দরে।জুন ১০ঃ মাল বিক্রয় ৬০০ একক ৬৫ টাকা দরে।জুন ১২ঃ মাল ক্রয় ৫০০ একক ৫৫ টাকা দরে।জুন ১৫ঃ মাল বিক্রয় ৬০০ একক ৭০ টাকা দরে।জুন ২০ঃ মাল ক্রয় ৮০০ একক ৫৬ টাকা দরে।জুন ২৫ঃ ৪০০ একক হাতে রেখে অবশিষ্ট মাল ৭৫ টাকা দরে বিক্রয় করা হলো।
- 643.
আগুনে বিনষ্ট পণ্য হিসাবভুক্ত করা হলে—
i. নিট মুনাফা কমে যাবে
ii. সম্পত্তির পরিমাণ কমে যাবে
iii. খরচ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক? - 644.
রহমানবিল্ডার্স-এর ২০২৪ সালের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপ:

- 645.
অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের কী?
- 646.
ফেমিন ডিজাইন কারখানায় উৎপাদনের দক্ষতার ওপর প্রণোদনা এবং সাপ্তাহিক ভিত্তিতে মজুরি দেওয়া হয়। নিচে উৎপাদন ও মজুরি সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হলো:প্রমাণ উৎপাদন: প্রতি ঘন্টায় ১৫ একক স্বাভাবিক মজুরি: প্রতি ঘণ্টায় ৬০ টাকাপ্রতিষ্ঠান উৎপাদনের দক্ষতার ভিত্তিতে পরিবর্তিত মজুরি হার নির্ধারণ করে নিম্নরূপে: (i) প্রমাণ উৎপাদনের ক্ষেত্রে স্বাভাবিক মজুরি হারের ১০০%। (ii) প্রমাণ উৎপাদনের চেয়ে কম উৎপাদনের ক্ষেত্রে স্বাভাবিক মজুরি হারের ৮০%। (iii) প্রমাণ উৎপাদনের চেয়ে বেশি উৎপাদনের ক্ষেত্রে স্বাভাবিক মজুরি হারের ১২০%।কারখানার সাপ্তাহিক স্বাভাবিক শ্রমঘণ্টা ৪৮ ঘণ্টা। নিচে ২০২৪ সালের জুলাই মাসে তিনজন শ্রমিকের উৎপাদনের পরিমাণ দেওয়া হলো:হাবিব ৯০০ এককমফিজ ৭০০ একক বাদল ৭২০ একক
- 647.
মোট ব্যয় ৫,০০,০০০ টাকা, বিক্রয় মূল্যের উপর লাভের হার ২৫% হলে মুনাফা কত টাকা?
- 648.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
অংশীদারি ব্যবসায় নিবন্ধনের দ্বারা কোনটি ঘটে?
- 649.
নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক?
- 650.
অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ হল—i. চুক্তি নির্ভরii. অসীম দায়iii. বাধ্যতামূলক নিবন্ধননিচের কোনটি সঠিক?