Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫
660টি প্রশ্ন
- 551.
HCl ও NaOH এর টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক—
i. মিথাইল অরেঞ্জ
ii. মিথাইল রেড
iii. ফেনলফথ্যালিন
নিচের কোনটি সঠিক? - 552.
WHO অনুমোদিত TDS এর সর্বোচ্চ মাত্রা কত ppm?
- 553.
প্রদত্ত লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রের জন্য প্রযোজ্য?

- 554.
এক মোল Al ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন?
- 555.
Al2O3Al_2O_3 এর অম্লত্ব কত?
- 556.
SATP-তে কোনো গ্যাসের মোলার আয়তন কত?
- 557.
প্রমাণ H-তড়িদ্দ্বারের ক্ষেত্রে—
i. চাপ 1 atm
ii. H+H^+ এর ঘনমাত্রা 0.1M0.1M
iii. তাপমাত্রা 25∘C25^\circ C
নিচের কোনটি সঠিক? - 558.
ইদ্রিস আলী দামপাড়া ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান। বংশ মর্যাদাও ছিল সবার উপরে। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হন। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর বড় ছেলে রাইহান। রাইহানকে সেবা করার মতো নিকটআত্মীয় কেউ ছিল না। কিন্তু পাশের বাড়ির হাতেম চৌকিদারের মেয়ে বিউটি তাকে সেবা দিয়ে, সাহস আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে তোলে। এর বিনিময়ে তার কপালে জোটে কলঙ্কের দাগ, বঞ্চনা আর শারীরিক নির্যাতন।
- 559.
7.
(ক) যে-কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Dialect, Agenda, Bankrupt, Editor, Embargo, Legend, Idiom. Dața, Public works, Deed of gift, Galaxy. Dynamic, Justice, Chancellor, Global.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর।Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. Smoking causes cancer, heart attack and diseases of the respiratory organs. So everyone should give up smoking.
- 560.
আইমান রহমান বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসে। সে নিজ গ্রামের যুবসমাজকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে এলাকা থেকে সকল প্রকার অনিয়ম, অন্যায়, অবিচার দূর করবে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে একটি মিথ্যা মামলায় আইমান এখন জেলে।
- 561.
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের একজন বীর শহিদ তার মা-বাবাকে চিঠি লিখে 'মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান! তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো। আমার মনে হয় স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ.....।
- 562.
জননী এগ্রোর মালিক হাবিব সাহেব। এর ব্যবস্থাপক আব্দুল কাদের প্রতিষ্ঠানের কর্মচারী হলেও হাবিব সাহেব কাদেরকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। তাই ব্যবসার সমস্ত ভার হাবিব সাহেব কাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকেন। কিছু দিনের জন্য হাবিব সাহেব বিদেশে যান। ব্যবসার সমস্ত দায়িত্ব দিয়ে যান কাদেরকে। এদিকে কাদের হাবিব সাহেবের শত্রুদের সাথে হাত মিলিয়ে জাল দলিলপত্র করে জননী এগ্রোর মালিক বনে যায়। বিদেশ থেকে এসে হাবিব সাহেব স্তম্ভিত হয় যান। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে তিনি বিশ্বাসই করতে পারেন না।
- 563.
1.
শিষ্টাচার
- 564.
2.
তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশ
- 565.
3.
একুশের চেতনা
- 566.
4.
বাংলাদেশের পর্যটনশিল্প
- 567.
5.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশ
- 568.
8.
(ক) একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ। অথবা,(খ) 'পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ' এই শিরোনামে একটি প্রতিবেদন লেখ।
- 569.
9.
(ক) বড় বোনের বিবাহ উপলক্ষ্যে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতিন চিঠি লেখ। অথবা,(খ) শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
- 570.
11.
(ক) বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। অথবা,(খ) 'স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
- 571.
জেরিন রহমান ডাক্তার। বাবা-মার অনুরোধ সত্ত্বেও বিয়ে করতে চান না। কারণ, পত্র-পত্রিকা আর বিভিন্ন সংবাদ মাধ্যমে যৌতুক ও নারী নির্যাতন বিষয়ে বিভিন্ন ঘটনা দেখে বিয়ে সম্পর্কে তার একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অবশেষে তার বাবা-মা বুঝিয়ে জেরিনকে বিয়ে করতে রাজি করান। বিয়ের দিনই তার ধারণা বদলে যায়। কারণ, বাবা-মা জেরিনের প্রয়োজনের কথা বিবেচনা করে কিছু আবসাবপত্র কিনে দিতে চাইলে জেরিনের শ্বশুর-শাশুড়ি তা নিতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানায়। শ্বশুর বাড়িতে এসে তার ধারণা একদম পাল্টে যায়। স্বামী ইরফান হাসানের ভালোবাসা এবং শ্বশুর-শাশুড়ির আদর-স্নেহ তাকে বিমোহিত করে।
- 572.
আমিনুর সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রবাসের বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। গ্রামের মানুষের অভাব-অনটন দেখে তিনি মর্মাহত হন। গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ প্রায়শই তার কাছে সাহায্য চাইতে আসেন। কিন্তু তিনি কাউকে সাহায্য করেন না। তিনি ভাবেন, দুই-চার হাজার টাকা সাহায্য করে কারো ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বরং তারা আমার কাছে ছোটো হবেন। একদিন তিনি এলাকার যুবক-যুবতীদের নিয়ে সভায় বসেন। সিদ্ধান্ত হয় এলাকার সমস্ত পুকুর লিজ নিয়ে সমবায় ভিত্তিতে মাছ চাষ করবেন। গরু ও মুরগির ফার্ম গড়ে তুলবেন। অল্প দিনের মধ্যেই এলাকার দৃশ্যপট বদলে যায়। এলকার সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে ওঠে।
- 573.
অনেকবার ভেবেছে মুক্তিযুদ্ধে যাই। কিন্তু একটি সন্তান কোলে, আরেকটি পৃথিবীতে আসি আসি করছে। তাই সালেহীনের যুদ্ধে যাওয়া হয়নি। রাজ্যের অস্বস্তি নিয়ে সে ৯টা-৫টা সরকারি অফিস করে। তবে তার স্ত্রী লক্ষ করে সালেহীন সন্ধ্যায় কোথায় যেন যায়। একদিন রাতে পাক বাহিনী তার বাসায় হানা দিলে তার স্ত্রীর অনুমানই সত্যি হয়।
- 574.
কাজী নজরুল ইসলাম তাঁর 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধে বলেন-"আমি শুধু রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য-তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। তার জন্য ঘরে বাইরের বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে।
- 575.
বৈষ্ণব সেইজন পাশে থাকে আজীবন পরের বেদন-ব্যথা জান রে পরের তরে শত উপকারে গর্ব থাকে না কোনোখানে রে সকল লোকের বন্দনায় রত নিন্দা কথা না জান রে মিথ্যা বচন ভুলে, না দেখে চোখ তুলে অন্যের সম্পদ পানে রে এ জীবন লোভ আর শঠতা রোহিত কাম-ক্রোধ নিবারণ রে।
- 576.
তারুণ্য অপরাজেয়, নির্ভীক। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহানমন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত-শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। যা আমরা দেখেছি ৫২-এর ভাষা আন্দোলনে, ৬৯ আর ৯০-এর গণঅভ্যুত্থানে। এ চেতনার প্রতিফলন দেখেছি ২৪ শের জুলাই-আগস্টের গণ আন্দোলনে। বাঁক বদলের ইতিহাসে তারুণ্যই অনিবার্য হাতিয়ার।
- 577.
সামাজিক যোগাযোগ মাধ্যম সম্বন্ধে সাধারণ মানুষ খুবই অসচেতন। এটি যে তাদের দেহ ও মনের উপর কী পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে তা তারা জানে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলো ক্ষতিকর দিকটি জেনেও এর প্রচার ও প্রসারের জন্য নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়; কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা ও অস্তিত্ব।
- 578.
10.
(ক) সারাংশ লেখ।আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
- 579.
কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়?
- 580.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাদমান ট্রেডার্স-এর রেওয়ামিল নিম্নরূপ:সাদমান ট্রেডার্সরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪অন্যান্য তথ্যাবলি: (১) বছর শেষে অব্যৱহৃত সাপ্লাইজ ৯,০০০ টাকা। (২) মাসিক বিমা খরচ ২,০০০ টাকা। (৩) কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে ২,০০০ টাকা। (৪) অলিখিত সেবা আয় ৪,০০০ টাকা। (৫) প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি দেনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।

- 581.
পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব?
- 582.
নবগঙ্গা ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ: নবগঙ্গা ট্রেডার্স রেওয়ামিল ৩১ ডিসেম্বর, ২০২৪সমন্বয়সমূহ: (১) সমাপনী মজুদ মালের পরিমাণ ২৫,০০০ টাকা। (২) মজুরি বকেয়া আছে ৬,০০০ টাকা। (৩) প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ি দেনা সঞ্চিতি ও স্থায়ী সম্পদের ওপর ১০% অবচয় সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।

- 583.
হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল—
i. পাওনাদার
ii. ব্যবস্থাপক
iii. সরকার
নিচের কোনটি সঠিক? - 584.
২০২৪ সালের জুলাই মাসে চৈতি ট্রেডার্স এ নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়ঃ জুলাই ২ঃ ১০% বাট্টায় পণ্য ক্রয় ২০,০০০ টাকা।জুলাই ৬ঃ একবছরের বিমা প্রিমিয়াম প্রদান ১,২০০ টাকা।জুলাই ১২ঃ ৫% বাট্টায় পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।জুলাই ১৬ঃ মালিকের ছেলের স্কুলের বেতন বাবদ একটি চেক প্রদান ৮০০ টাকা।জুলাই ২৫ঃ বিক্রয়: নগদ ৬,৪০০ টাকা, ধারে ৩,০০০ টাকা।জুলাই ২৮ঃ আয়কর প্রদান ২,০০০ টাকা।জুলাই ৩০ঃ পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৮,০০০ টাকা।জুলাই ৩১ঃ বিক্রয়মূল্যে পণ্য গ্রহণ ১,০০০ টাকা।
- 585.
কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়?
- 586.
মি. আবীর ১. এপ্রিল, ২০২৪ তারিখে নগদ ২০,৮০০ ও ১০,২০০ টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে মেরামত ব্যবসায় চালু করেন। এপ্রিল মাসে তাঁর প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়:এপ্রিল ২ঃ দুই মাসের ভাড়া প্রদান ৬,০০০ টাকা।এপ্রিল ৩ঃ মেরামত সেবা প্রদান: নগদে ১৯,৮০০; বাকিতে ২,৪০০ টাকা।এপ্রিল ৬ঃ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো ১,৫০০ টাকা।এপ্রিল ৯ঃ মেরামত সেবা বাবদ বিল করা হলো ২,০০০ টাকা।এপ্রিল ১৫ঃ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছেন।এপ্রিল ২২ঃ প্রাপ্য হিসাব হতে ১,৫০০ টাকা পাওয়া গেল।এপ্রিল ২৫ঃ আপ্যায়ন বাবদ পরিশোধ ৩০০ টাকা।এপ্রিল ৩০ঃ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৮০০.টাকা।
- 587.
হাসান ব্রাদার্স এর নিকট হতে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত টাকা?
- 588.
১ মার্চ, ২০২৪ সততা ট্রেডার্স-এর হিসাব উদ্বৃত্ত ছিল: নগদ ৩০,০০০ টাকা; ব্যাংক ২০,০০০ টাকা। উক্ত মাসে ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ:মার্চ ৩ঃ ব্যবসায়ের প্রয়োজনে ওয়েট মেশিন ক্রয় ৭,৭০০ টাকা।মার্চ ৫ঃ জামিল স্টোরস্-এর নিকট হতে ধারে মাল ক্রয় ৮,০০০ টাকা।মার্চ ৮ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ৭,২০০ টাকা।মার্চ ১১ঃ বিক্রয় ১৬,০০০ টাকা, যার ৪০% বাকিতে।মার্চ ১৫ঃ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে ৮,০০০ টাকা ও মালিকের প্রয়োজনে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন।মার্চ ২০ঃ ৫% বাট্টায় জামিল স্টোরস্ত পরিশোধ।মার্চ ২৮ঃ প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি ৬,৩০০ টাকা, বাট্টা প্রদান ৩০০ টাকা।মার্চ ৩০ঃ বেতন প্রদান ৩,০০০ টাকা।
- 589.
ক্রেডিট দ্বারা কোনটি বুঝায়?
- 590.
অনন্যা ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। এ অগ্রদত্ত টাকার পরিমাণ ১,৫০০ টাকা। ২০২৪ সালের মার্চ মাসে তার খরচ মোট ১,২৫০ টাকা। এপ্রিল মাসের লেনদেন ছিল নিম্নরূপ:এপ্রিল ১ঃ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি।এপ্রিল ৫ঃ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১৫০ টাকা।এপ্রিল ১০ঃ রিক্সা ভাড়া প্রদান ৫০ টাকা।এপ্রিল ১২ঃ ডাক টিকেট ও খাম ক্রয় ১০০ টাকা।এপ্রিল ১৫ঃ আপ্যায়ন খরচ ১৫০ টাকা।এপ্রিল ২০ঃ কাগজ, কালি ও কলম ক্রয় ১২০ টাকা।এপ্রিল ২৫ঃ অফিস পরিচ্ছন্ন খরচ ১১০ টাকা।এপ্রিল ৩০ঃ ইন্টারনেট খরচ ৩৮০ টাকা।
- 591.
লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
- 592.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিহাব এন্টারপ্রাইজ-এর নগদান বই ও ব্যাংক বিবরণী গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো:(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ১,৬৫,০০০ টাকা। (২) ৩০,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। (৩)ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ৫,৫০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। (৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১২,০০০ টাকা যানগদান বইতে লেখা হয়নি। (৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। (৬) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২০,০০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি। (৭) ৮০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।
- 593.
ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি?
- 594.
স্বপ্নীল এন্টারপ্রাইজ-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিচে দেওয়া হলো:


- 595.
দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী—i. নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়ii. মিল করণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়iii. ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
- 596.
স্বাগতা ফ্যাশন-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ:অন্যান্য তথ্যাবলি: (১) অনুত্তীর্ণ অগ্রিম বিমা ৪০০ টাকা। (২) সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৩,২০০ টাকা। (৩) অফিস সরঞ্জামের ওপর ৫% অবচয় ধার্য করো।

- 597.
কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
- 598.
২০২১ সালের ১ জানুয়ারি সান ট্রেডার্স ২,৮০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে এর পরিবহন ব্যয় ৩০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা নির্বাহ করে। ১০ বছর আয়ুষ্কাল ও প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা-ধরে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। ২০২৪ সালের ৩০ জুন তারিখে মেশিনটি ২,০৯,০০০ টাকায় বিক্রয় করা হয়।
- 599.
পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল সংঘটিত হয়?
- 600.
আমিন ট্রেডার্স ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকার একটি নতুন মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব বন্ধ করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।