Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৪

212টি প্রশ্ন

  1. 151.

    কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন?

  2. 152.

    ২০২৩ সালের জুলাই মাসের তারা কোম্পানির হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাবলি সংগ্রহ করা হয়:

    জুলাই-১ | নগদ জের ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমা ৮৫,০০০ টাকা।
    জুলাই-৩ | পণ্য ক্রয় ২৫,০০০ টাকা যার মধ্যে নগদ ২০,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হয়।
    জুলাই-৫ | অফিসের প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৪,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়।
    জুলাই-৮ | রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকীতে স্টোর সাপ্লাইজ ক্রয় ২,৪০০ টাকা, শর্ত n/৩০।
    জুলাই-১৪ | প্রদেয় নোটে স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ ৩৫,০০০ টাকা।
    জুলাই-১৬ | পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা (নগদে ২৫,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল)।
    জুলাই-১৮ | প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় ১২,৫০০ টাকা।
    জুলাই-২৪ | দেনাদারের নিকট হতে ১৫,০০০ টাকার চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হলো।
    জুলাই-২৫ | নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান ২,৫০০ টাকা।
    জুলাই-৩০ | দেনাদার তামারার নিকট পাওনা বাবদ ৬০,০০০ টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল।
    জুলাই-৩১ | বিজ্ঞাপন বিল ৪,০০০ টাকা যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে।

  3. 153.

    কোনটি লেনদেন নয়?

  4. 154.

    ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখে আল-রায়া জেনারেল স্টোরের হিসাবের জেরসমূহ ছিল নিম্নরূপ:

    হিসাব শিরোনাম | টাকা | হিসাব শিরোনাম | টাকা
    নগদ | ৪,৫০০ | মূলধন | ১,৩৫,০০০
    প্রারম্ভিক মজুদ | ১২,০০০ | বিক্রয় | ২,৬৮,০০০
    প্রাপ্য হিসাব | ৫১,৮০০ | ক্রয় | ১,৫০,০০০
    সরঞ্জাম | ১,৬৭,২০০ | নোট বাট্টাকরণের জন্য দায় | ২,৫০০
    প্রদেয় হিসাব | ৭,৫০০ | বেতন খরচ | ২৫.০০০
    সমাপ্তি মুজদ | ২৭,৫০০ | - | -

  5. 155.

    প্রকৃত অর্থে কার্যপত্র কী?

  6. 156.

    ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে রবিন ট্রেডার্সের রেওয়ামিল নিচে উপস্থাপন করা হলো:রেওয়ামিলঅতিরিক্ত তথ্যাবলিঃ(i) চলতি বছরে আসবাবপত্রের অবচয় ধরা হয় ৪,০০০ টাকা। (ii) বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ৫,০০০ টাকা।

    হিসাব শিরোনাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা)
    নগদ | ১৬,০০০ | -
    সাপ্লাইজ | ১২,০০০ | -
    আসবাবপত্র | ২৫,০০০ | -
    পুঞ্জিভূত অবচয়-আসবাবপত্র | - | ৭,০০০
    রবিনের মূলধন | - | ৩৭,০০০
    রবিনের উত্তোলন | ৮,০০০ | -
    সেবা আয় | - | ৩৩,০০০
    বেতন খরচ | ১৬,০০০ | -
    | ৭৭,०००————————————\———— | ৭৭,०००————————————\————

  7. 157.

    হিসাবচক্রের কোন ধাপে লেনদেন শনাক্তকরণ হয়?

  8. 158.

    একটি কোম্পানির হিসাব বই বন্ধ এবং রেওয়ামিল মিলানোর জন্য অনিশ্চিত হিসাব খোলার পর নিম্নোক্ত ভুলগুলো চিহ্নিত করা হয়:

    ক্রমিক নং: | ভুলসমূহ
    (১) | ১,০০০ টাকা কমিশন প্রাপ্তি কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে।
    (২) | আসবাবপত্র বিক্রয় ১,৫০০ টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।
    (৩) | ২০০ টাকা বাট্টামঞ্জুর নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি।
    (৪) | বেতন পরিশোধ ৫,০০০ টাকা বেতন খরচ হিসাবে ডেবিট এবং রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে।
    (৫) | Y এর নিকট হতে ৪,০০০ টাকার পণ্য ক্রয়, ক্রয় জাবেদায় লেখা হয়েছে কিন্তু পাওনাদার খতিয়ানে Y হিসাবে স্থানান্তর করা হয়নি।
    (৬) | মালিক ব্যক্তিগত প্রয়োজনে ২,৫০০ টাকার পণ্য নেন যা বিবিধ খরচ হিসাবে ডেবিট করা হয়েছে।

  9. 159.

    সমাপনী দাখিলা প্রদানের। পর কোন হিসাবের জের শূন্য হয়?

  10. 160.

    শামীম কোম্পানি ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ২,৮০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির জাহাজ ভাড়া ও সংস্থাপন খরচ বাবদ ১৩,০০০ টাকা পরিশোধ করে। মেশিনটির আনুমানিক আয়ুস্কাল ৬ বৎসর ও ভগ্নাবশেষ মুল্য ২৩,০০০ টাকা। শামীম কোম্পানি ডিসেম্বর ৩১ তারিখে হিসাব বই বন্ধ করে।

  11. 161.

    অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কী বলে?

  12. 162.

    কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

  13. 163.

    পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু-টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী ধরনের বাট্টা বলে?

  14. 164.

    বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন. হিসাবটি ডেবিট করা হবে?

  15. 165.

    ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?

  16. 166.

    নিচের কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়?

  17. 167.

    ব্যাংক সুদ মঞ্জুর করলো ৫০০ টাকা এবং চার্জ আদায় করলো ৫০০ টাকা। এর ফলে ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য কত হবে?

  18. 168.

    অনুপার্জিত আয়ের সমন্বয় দ্বারা কী নির্দেশ করে?

  19. 169.

    নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ?

  20. 170.

    প্রদত্ত বাট্টা ৫০০ টাকা বাট্টা হিসাবে ক্রেডিট দিকে ৪৫০ টাকা লেখা হয়েছে। উক্ত ভুলের কারণে রেওয়ামিলে কত টাকা অমিল হবে?

  21. 171.

    অবচয় হলো একটি—
    i. অনগদ খরচ
    ii. ব্যয় বণ্টন প্রক্রিয়া
    iii. অদৃশ্যমান লেনদেন
    নিচের কোনটি সঠিক?

  22. 172.

    কোম্পানির ত্বরিত অনুপাত কত?

  23. 173.

    চলতি মূলধনের পরিমাণ কত?

  24. 174.

    বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?

  25. 175.

    মোট লাভের পরিমাণ কত?

  26. 176.

    ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত?

  27. 177.

    মুখ্য ব্যয়ের পরিমাণ কত?

  28. 178.

    অংশীদারদের মূলধনের সুদের সমষ্টি কত?

  29. 179.

    মূলধনের সুদ ধার্য করা না হলে তাদের হিসাবে কী প্রভাব পড়বে?

  30. 180.

    নিচের কোনটি কারখানা উপরিব্যয়?

  31. 181.

    রাবেয়া লিঃরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৩সমন্বয়সমূহ:(১) সমাপনী মজুদ পণ্য ২,২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে; যার মধ্যে ৬,০০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে।(২) ভাড়া প্রদানের মাসিক হার ৩,৫০০ টাকা।(৩) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে।(৪) ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।(৫) কলকব্জা ও যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করতে হবে।

    হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
    শেয়ার মূলধন (৮০,০০০ শেয়ার) | | ৮০,০০০
    ১২% ঋণপত্র (৩০-০৬-২০২৩) | | ২,০০,০০০
    কলকজা ও যন্ত্রপাতি | ৮,৬০,০০০ |
    প্রারম্ভিক মজুদ পণ্য | ১,৭৫,০০০ |
    পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় | ৪,৫০,০০০ | ৮,৯০,০০০
    পণ্য ফেরত | ১৫,০০০ | ১০,৫০০
    আমদানি শুল্ক | ৫০,০০০ |
    সাধারণ খরচ | ২০,০০০ |
    বেতন খরচ | ১,২০,০০০ |
    ভাড়া খরচ | ৪৫,০০০ |
    অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি | ১৫,০০০ | ১২,০০০
    প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব | ১,৫০,০০০ | ৮০,০০০
    নগদ তহবিল | ১৪,০০০ |
    আন্তঃ পরিবহণ | ১,০০০ |
    ১০% বিনিয়োগ (০১-০৭-২০২২) | ৮০,০০০ |
    বাট্টা | ২,০০০ | ৪,৫০০
    মোটঃ | ১৯,৯৭,০০০———————————————\————— | ১৯,৯৭,০০০———————————————\—————

  32. 182.

    ভ্যাটসহ পণ্য ক্রয় ৫৭,৫০০ টাকা। ভ্যাটের হার ১৫% হলে, নিট ক্রয়মূল্য কত?

  33. 183.

    এন, আর, এস কোম্পানি লিঃ প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপঃরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৩সমন্বয়সমূহ:(১) সমাপনী মজুদ পণ্য ১,৮৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে যার বাজার মূল্য ২,২০,০০০ টাকা।(২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ২০,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচকে পর পর চারটি আর্থিক বছরে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।(৩) শেয়ার প্রতি ১ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।(৪) সাধারণ সঞ্চিতি তহবিল ১,০০,০০০ টাকায় উন্নীত করতে হবে।(৫) শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে নিট লাভের ১০% স্থানান্তর করতে হবে।

    হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
    শেয়ার মূলধন (৬০,০০০ শেয়ার) | | ৬০,০০,০০
    মজুদ পণ্য (০১-০১-২০২৩) | ১,৯৩,০০০ |
    পণ্য ক্রয় ও বিক্রয় | ৪,০৫,০০০ | ৫,৬০,০০০
    বেতন | ৫৯,০০০ |
    মজুরি | ৩০,০০০ |
    বিজ্ঞাপন | ৬০,০০০ |
    প্রাথমিক খরচাবলি | ২৮,০০০ |
    সংরক্ষিত আয় বিবরণীর জের (০১-০১-২০২৩) | | ৭৫,০০০
    অন্তর্বর্তীকালীন লভ্যাংশ | ৩০,০০০ |
    প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব | ২,০০,০০০ |
    নগদ ও ব্যাংক উদ্বৃত্ত | ৬৯,০০০ |
    সাধারণ সঞ্চিতি তহবিল | | ৭০,০০০
    ইজারা সম্পদ (৫ বছররের জন্য) | ৫০,০০০ |
    আয়কর ও আয়কর সঞ্চিতি | ৬,০০০ | ৫,০০০
    অফিস সরঞ্জাম | ৯০,০০০ |
    ১২% বিনিয়োগ | ১,৫০,০০০ |
    | ১৩,৭০,০০০ ———————————————\————— | ১৩,৭০,০০০ ———————————————\—————

  34. 184.

    কোম্পানি আইন অনুযায়ী একটি কোম্পানি সর্বোচ্চ কত % (হারে) অবহারে শেয়ার ইস্যু করতে পারে?

  35. 185.

    কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে-

  36. 186.

    ইমন, খালেদ ও শারফি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৪ঃ৩ঃ১ অনুপাতে বণ্টন করে নেয়। চুক্তি অনুযায়ী খালেদ মাসিক ৩,০০০ টাকা করে বেতন পাবেন এবং অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের নিম্নোক্ত হিসাব উদ্বৃত্তসমূহ ছিল:মূলধন:ইমন ১,৮০,০০০ টাকা।খালেদ ১,৪০,০০০ টাকা।শারফি ৮০,০০০ টাকা।চলতি হিসাব:ইমন ১৪,০০০ টাকা (ক্রেডিট)।খালেদ ৬,০০০ টাকা (ডেবিট)।শারফি ৮,০০০ টাকা (ক্রেডিট)।খালেদ এর ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ২০,০০০ টাকা।সারা বছরে তাদের উত্তোলনের পরিমাণ ছিল ইমন ২০,০০০ টাকা, খালেদ ১৪,০০০ টাকা ও শারফি ৮,০০০ টাকা।উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু খালেদ এর বেতন ডেবিট করার পর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ৮০,৭০০ টাকায় উপনীত হয়।

  37. 187.

    বিজ্ঞাপন ব্যয় হল একটি-

  38. 188.

    মাহদি কোম্পানি লিঃ প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% শেয়ার প্রতি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্র আহ্বান করে। জনসাধারণের নিকট হতে ৩,৫০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বিলি করল। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার প্রতি ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে।

  39. 189.

    কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়?

  40. 190.

    অদাবিকৃত লভ্যাংশ একটি-

  41. 191.

    ২০২৩ সালের সালমান লিঃ এর আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ:

    আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর, ২০২৩
    দায় সমূহ | টাকা | সম্পদসমূহ | টাকা
    শেয়ার মূলধন | ১০,০০,০০০ | ভূমি ও দালানকোঠা | ৮,৭৫,০০০
    সাধারণ সঞ্চিতি | ৫০,০০০ | আসবাবপত্র | ২,৫০,০০০
    সংরক্ষিত আয়ের জের | ১,০০,০০০ | সমাপনী মজুদ পণ্য | ৫০,০০০
    ৬% ঋণপত্র | ২,০০,০০০ | প্রাপ্য হিসাব | ২,০০,০০০
    প্রদেয় হিসাব | ১,১০,০০০ | নগদ জমা | ১,০০,০০০
    ব্যাংক জমাতিরিক্ত | ২৫,০০০ | প্রাপ্য নোটস | ২০,০০০
    বকেয়া খরচাবলি | ১৫,০০০ | অবলেখকের কমিশন | ৫,০০০
    মোটঃ | ১৫,০০,০০০————————————\———— | মোটঃ | ১৫,০০,০০০ ————————————\————

  42. 192.

    নাফি এন্ড ব্রাদার্স লিঃ এর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:

    বিবরণ | টাকার পরিমাণ
    ব্যবহৃত কাঁচামালের ব্যয় | ৫,০০,০০০
    প্রত্যক্ষ মজুরি | ৪,০০,০০০
    কারখানা উপরিব্যয় | ২,০০,০০০
    অফিস ও প্রশাসনিক উপরিব্যয় | ১,৫০,০০০

  43. 193.

    কোনটি সম্পদ?

  44. 194.

    ২০২৩ সালের জুন মাসের ফখরুল লিঃ এর দুইজন কর্মীর বেতন সংক্রান্ত তথ্য নিম্নরূপ:শাহীন ৩ দিন ও রিপন ২ দিন বিনাবেতনে ছুটি কাটিয়েছেন।

    বিবরণ | শাহীন | রিপন
    মূল বেতন | ৩০,০০০ টাকা | ২৪,০০০ টাকা
    মহার্ঘভাতা [মূল বেতনের] | ১০% | ১০%
    বাড়ি ভাড়া ভাতা [মূল বেতনের] | ৪০% | ৪০%
    উৎসব ভাতা | ১৫,০০০ টাকা | ১২,০০০ টাকা
    প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তা ও কর্মীর দান [মূল বেতনের] | ১০% | ১০%
    কল্যাণ তহবিলে চাঁদা [মূল বেতনের] | ২% | ২%

  45. 195.

    রিতা একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। প্রত্যেক মাস শেষে সে ৫,০০০ টাকা করে কারবার হতে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ৫%। উত্তোলনের সুদ বাবদ কত টাকা ধার্য করতে হবে?

  46. 196.

    সোনিয়া ট্রেডার্স-এর ২০২৩ সালের জুলাই মাসের কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপঃ২০২৩, জুলাই ১: প্রারম্ভিক উদ্বৃত্ত প্রতি একক ১০ টাকা দরে ৭০০ একক।
    ২০২৩, জুলাই ৩: কাঁচামাল ক্রয় প্রতি একক ১২ টাকা দরে ১,২০০ একক।
    ২০২৩, জুলাই ৭: কারখানায় ইস্যু ৯০০ একক।২০২৩, জুলাই ১২: কাঁচামাল ক্রয় প্রতি একক ১৫ টাকা দরে ৮০০ একক।২০২৩, জুলাই ১৮: কারখানায় ইস্যু ১,৫০০ একক।
    ২০২৩, জুলাই ২৫: সরবরাহকারীকে ফেরত ১০০ একক। (জুলাই ১২ তারিখে ক্রয়কৃত)
    ২০২৩, জুলাই ৩১: সমাপনী কাঁচামালের মজুদ ১৫০ একক।

  47. 197.

    কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?

  48. 198.

    তারিক, মিলি ও মাওলা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩ঃ২ঃ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তারিক ২,০০,০০০ টাকা,মিলি ১,৫০,০০০ টাকা ও মাওলা ১,০০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসায় শুরু করেন। চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। মিলি ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৪,০০০ টাকা করে বেতন পাবে যা নগদে তুলে নেয়। প্রতি মাসের শুরুতে তারিক ১,২০০ টাকা, প্রতি 'মাসের মাঝামাঝি মিলি ১,০০০ টাকা ও প্রতি মাসের শেষে মাওলা ৮০০ টাকা করে নগদ উত্তোলন করেন। এছাড়াও মাওলা ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফা ১,৪১,০০০ টাকায় উপনীত হয়। তারিক ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেন যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবেন।

  49. 199.

    কোনটি পরোক্ষ খরচ?

  50. 200.

    আছিয়া লিঃ প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ইহার ৭০,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০% অবহারে জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। জনগণের নিকট হতে ৬০,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায় এবং যথারীতি বিলি করা হয়। কোম্পানি সমমূল্যে ১০,০০০ শেয়ার এর বিনিময়ে সায়মা লিঃ হতে একটি কম্পিউটার ক্রয় করেন।