হিসাববিজ্ঞান ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

হিসাববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

তারিক, মিলি ও মাওলা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩ঃ২ঃ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তারিক ২,০০,০০০ টাকা,মিলি ১,৫০,০০০ টাকা ও মাওলা ১,০০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসায় শুরু করেন। চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। মিলি ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৪,০০০ টাকা করে বেতন পাবে যা নগদে তুলে নেয়। প্রতি মাসের শুরুতে তারিক ১,২০০ টাকা, প্রতি 'মাসের মাঝামাঝি মিলি ১,০০০ টাকা ও প্রতি মাসের শেষে মাওলা ৮০০ টাকা করে নগদ উত্তোলন করেন। এছাড়াও মাওলা ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফা ১,৪১,০০০ টাকায় উপনীত হয়। তারিক ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেন যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৩০,০০০ টাকা পাবেন।

  1. ক)

    অংশীদারগণের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় কর।

    (1)
  2. খ)

    লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।

    (2)
  3. গ)

    অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত কর।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    AI-তৈরি নমুনা উত্তর

    অংশীদারগণের উত্তোলনের মোট সুদ ৯১০ টাকা।
    তারিক: ৩৯০ টাকা
    মিলি: ৩০০ টাকা
    মাওলা: ২২০ টাকা।

  2. খ)

    AI-তৈরি নমুনা উত্তর

    লাভ-লোকসান আবণ্টন হিসাব অনুযায়ী বণ্টনযোগ্য মুনাফা ১,২০,৯১০ টাকা। অংশীদারগণের মধ্যে বণ্টিত মুনাফা: তারিক ৬০,৪৫৫ টাকা, মিলি ৪০,৩০৩ টাকা, মাওলা ২০,১৫২ টাকা। মিলির অর্জিত অংশ প্রতিশ্রুত ৩০,০০০ টাকার বেশি হওয়ায় নিশ্চয়তাজনিত অতিরিক্ত সমন্বয় প্রয়োজন হয়নি।

  3. গ)

    AI-তৈরি নমুনা উত্তর

    অংশীদারগণের সমাপনী মূলধন জের: তারিক ২,৫৫,৬৬৫ টাকা; মিলি ১,৮৫,৫০৩ টাকা; মাওলা ১,১৩,৮৩২ টাকা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন