Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

160টি প্রশ্ন

  1. 1.

    হাদিসের আলোকে বৃক্ষরোপনের উদ্দশ্য কী?

  2. 2.

    কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিয সাহাবি শাহাদাত বরণ করেন?

  3. 3.

    আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন নাই। এটি কোন সুরার শিক্ষা-

  4. 4.

    পবিত্র কুরআনের ইসলামের কোন স্তম্ভের নামে একটি সূরা রয়েছে?

  5. 5.

    আল্লাহ তায়ালা বলেন-"সাওম আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিব"হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  6. 6.

    জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি?

  7. 7.

    কেউ অসুস্থ হলে জাকির সাহেব তার খোঁজ-খবর নেয় এবং মারা গেলে জানাযায় অংশ গ্রহণ করে।জাকির সাহেবের কর্মকাণ্ডে কোন ধরনের ইবাদত প্রকাশ পেয়েছে?

  8. 8.

    কেউ অসুস্থ হলে জাকির সাহেব তার খোঁজ-খবর নেয় এবং মারা গেলে জানাযায় অংশ গ্রহণ করে।জাকির সাহেবের কর্মকাণ্ডের ফলে i. মানুষের ভালোবাসা পাবে ii. আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে iii. পরকালে পুরস্কৃত হবে নিচের কোনটি সঠিক?

  9. 9.

    "তোমরা রুকুকারীদের সাথে রুকু কর" এ আয়াত দ্বারা কী বোঝানো হয়েছে?

  10. 10.

    "তাকওয়া" শব্দের অর্থ কী?

  11. 11.

    "আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।" এটি কোন সূরার আয়াত?

  12. 12.

    মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কী?

  13. 13.

    "নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।" এটি কার বাণী?

  14. 14.

    ফিতনা ফাসাদের ফলে-i. সামাজিক উন্নতি ব্যাহত হয়ii. স্বাভাবিক জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েiii. মানবিক মূল্যবোধ ধ্বংস হয়নিচের কোনটি সঠিক?

  15. 15.

    "এক মুসলমান অপর মুসলমানের ভাই" হাদিসটি দ্বারা বোঝায়-

  16. 16.

    কত খ্রীষ্টাব্দে হযরত মুহাম্মদ (সঃ) নবুয়ত প্রাপ্ত হন?

  17. 17.

    'কিতাবুল মানাযির' গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত?

  18. 18.

    রসায়ন শাস্ত্রের জনক কে?

  19. 19.

    হযরত উসমান (রাঃ) কে বলা হয়-i. যুননুরাইনii. জামিউল কুরআনiii. আসাদুল্লাহনিচের কোনটি সঠিক?

  20. 20.

    পৌর মেয়র জনাব আফসার গভীর রাতে মানুষের দুঃখ বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান। উনার এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ?

  21. 21.

    ইমাম আবু হানিফা (রঃ) কোথায় জন্মগ্রহণ করেন?

  22. 22.

    রাহাত হজ ও যাকাতকে অর্থের অপচয় মনে করে এসব ইবাদতকে অস্বীকার করে। তার এ ধরনের বিশ্বাস কীসের অন্তর্ভুক্ত?

  23. 23.

    ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলে?

  24. 24.

    হযরত ইদরিস (আ.) এর উপর কয়খানা সহিফা নাযিল হয়েছিল?

  25. 25.

    আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন। তার কাজে কী প্রকাশ পায়?i. বিশ্বাসii. স্বীকৃতিiii. প্রয়োগনিচের কোনটি সঠিক?

  26. 26.

    'ক' ওয়াদা রক্ষা করে না। অন্যদিকে তার ভাই 'খ' এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে এবং তার কাছে সাহায্য চায়।'ক' এর কর্মকাণ্ডে কী প্রকাশ পায়?

  27. 27.

    'ক' ওয়াদা রক্ষা করে না। অন্যদিকে তার ভাই 'খ' এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে এবং তার কাছে সাহায্য চায়।'খ' তার কর্মকাণ্ডের ফলে সে-i. আল্লাহর ক্ষমা থেকে বঞ্ছিত হবেii. সম্পদশালী হবে iii. জাহান্নামের শাস্তি ভোগ করবে নিচের কোনটি সঠিক?

  28. 28.

    "আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ"কোন সুরার আয়াত?

  29. 29.

    সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাআতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়। সিয়াম শরিয়তের কোন বিধান লঙ্গন করেছে?

  30. 30.

    সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাআতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়। উপরিউক্ত অবস্থার প্রেক্ষিতে সিয়ামকে-i. সালাতরত অবস্থায় মনে পড়লে সিজদাহ সাহু দিতে হবেii. সালাত শেষে মনে পড়লে পুনরায় সালাত আদায় করতে হবেiii. স্বাভাবিকভাবে সালাত শেষ করতে হবেনিচের কোনটি সঠিক?

  31. 31.

    ক্রেবসচক্রে কত অণু ATP উৎপন্ন হয়?

  32. 32.

    কোন উদ্ভিদের পাতায় অধিক খাদ্য সঞ্চিত থাকে?

  33. 33.

    হাবিবার ওজন ৬৭.৫ কেজি, তার উচ্চতা ১৫০ সে.মি.। হাবিবার BMI এর মান কত?

  34. 34.

    হাবিবার ওজন ৬৭.৫ কেজি, তার উচ্চতা ১৫০ সে.মি.।হাবিবার ক্ষেত্রে প্রযোজ্য-i. শরীরের ওজন অতিরিক্ত কম ii. বেছে খাদ্য গ্রহণ করা উচিত iii. নিয়মিত ব্যায়াম করা উচিত নিচের কোনটি সঠিক?

  35. 35.

    উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো?

  36. 36.

    কোন খাদ্যটি খেলে মূত্রে এসিডের পরিমাণ বেড়ে যায়?

  37. 37.

    স্বরযন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কী?

  38. 38.

    ওয়াটসন ও ক্রীক কত সালে DNA অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করেন?

  39. 39.

    অসুস্থ বাবা ও বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?

  40. 40.

    হাড়ে শতকরা কতভাগ পানি থাকে?

  41. 41.

    আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স-i. পেপসিন এনজাইম নিঃসরণ করেii. শরীরের শর্করা বিপাকে সহায়তা করেiii. ইনসুলিন হরমোন নিঃসরণ করেনিচের কোনটি সঠিক?

  42. 42.

    দুলাল সাহেব তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশিতে ভুগছেন। কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। দুলাল সাহেবের রোগটি কোন জীবাণুর কারণে হয় ?

  43. 43.

    দুলাল সাহেব তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশিতে ভুগছেন। কখনো কখনো কাশির সাথে রক্ত যায়।যে উপায়ে দুলাল সাহেবের রোগটি নির্ণয় করা যাবে-i. কফ পরীক্ষা ii. মূত্র পরীক্ষা iii. এক্সরে নিচের কোনটি সঠিক?

  44. 44.

    দিবালোকের দৈর্ঘ্য ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে থাকলে নিচের কোন উদ্ভিদে ফুল ফুটবে?

  45. 45.

    সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত?

  46. 46.

    বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?

  47. 47.

    উপরের চিত্রের অংশের নাম কী?

  48. 48.

    MওN উভয়েই-i. জনন কোষ সৃষ্টি করে ii. নিষেক ক্রিয়া সম্পন্ন করে iii. ফুলের সাহায্যকারী স্তবক হিসাবে কাজ করে নিচের কোনটি সঠিক?

  49. 49.

    সুপারি গাছে পান গাছ আরোহণ করা কোন ধরনের আন্তঃক্রিয়া?

  50. 50.

    জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায়-i. E. Coli থেকেii. Yeast থেকেiii. Pseudomonas থেকেনিচের কোনটি সঠিক?