Jashore Board যশোর বোর্ড ২০২০
540টি প্রশ্ন
- 301.
'শ্রেষ্ঠ বিকেলের গল্প' কথাটিতে ১৯৭১ সালের কোন তারিখের বিকেলের কথা বলা হয়েছে?
- 302.
আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?
- 303.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 'সালেহ আহমেদ' ছদ্মনামে কে খবর পড়তেন?
- 304.
'কপোতাক্ষ নদ' কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
- 305.
'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'সুমহান প্রতিশোধ' বলতে বোঝানো হয়েছে-
i. দয়ার মনোভাব
ii. ক্ষমাশীলতা
iii. প্রতিশোধপরায়ণ
নিচের কোনটি সঠিক? - 306.
"তুলসি গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী। তুলসি পাতার চা ব্যথা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।"- এ বক্তব্যে 'নিমগাছ' গল্পের নিমগাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে?
- 307.
মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন?
- 308.
"তোর জন্য উৎকণ্ঠায় আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম, মুক্তিযুদ্ধ"- শাহাবুদ্দিন কেন একথা বলেছিলেন?
- 309.
"আমরা হারবো না, হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা অস্ত্র হাতে যুদ্ধ করে লড়তে জানি।"এতে বুধা চরিত্রের প্রকাশিত দিকটি হলো-
i. আপসহীনতা
ii. সাহসিকতা
iii. দৃঢ়চেতা
নিচের কোনটি সঠিক? - 310.
"পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে"- এ উক্তিতে হাশেম চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে?
- 311.
'আশা' কবিতার কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চান?
- 312.
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক?
- 313.
সুনীতার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
- 314.
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের প্রকাশিত দিক হলো-i দারিদ্র্যের চিত্র
ii. পারিবারিক অশান্তি
iii. পারিবারিক দ্বন্দ্ব
নিচের কোনটি সঠিক? - 315.
উদ্দীপক (i) এর ভাব 'সাহসী জননী বাংলা' কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে?
- 316.
উদ্দীপক (ii) এ 'সাহসী জননী বাংলা' কবিতার প্রতিফলিত দিকটি-
i. বাঙালি জাতির শৌর্য
ii. প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য
iii. বাঙালির গর্বিত প্রত্যাবর্তন
নিচের কোনটি সঠিক? - 317.
কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?
- 318.
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) অতিথি পাখি;(খ) একুশে বইমেলা।
- 319.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
1.1.
(ক) শ্রমের মর্যাদা;
1.2.
(খ) কৃষিকাজে বিজ্ঞান;
1.3.
(গ) বিশ্বক্রিকেটে বাংলাদেশ।
- 320.
1.
(ক) মনে করো, তুমি রাশেদ/রাশিদা। তুমি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এর একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। অথবা, (খ) মনে করো, তুমি নাজিম/নাজমা। তুমি একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।
- 321.
'সারারাত বৃষ্টি হয়েছে'- এখানে 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি?
- 322.
2.
(ক) মনে করো, তুমি রবি/রোজি। তুমি বরিশালের বাহের চর গ্রামের একজন বাসিন্দা। তোমার গ্রামকে নিরক্ষরমুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে ঢাকার বন্ধু সুমন/সুমনার কাছে একটি পত্র লেখো। অথবা, (খ) মনে করো, তুমি রতন/রত্না। তুমি যশোর জেলা স্কুল এর দশম ৪. শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
- 323.
সেবার তাকে সুস্থই দেখেছিলাম। এটি কোন কালের বাক্য?
- 324.
3.
সারাংশ লেখো: (ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্বে, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্যে, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক। এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই।অথবা, সারমর্ম লেখো:(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার, আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,সাধকজনে বিস্তারিতে তার মতো কে জানে?বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
- 325.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে?
- 326.
4.
যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।(খ) স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে? পশু সেইজন।
- 327.
বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?
- 328.
কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে?
- 329.
'কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।' 'হেতু' অনুসর্গটি কী অর্থে প্রকাশ করেছে?
- 330.
উপকারীর উপকার স্বীকার করে যে- এককথায় কী হবে?
- 331.
'পালের গোদা' বাগধারাটির অর্থ কী?
- 332.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- 333.
'চেষ্টা করো, সবই বুঝতে পারবে।'-কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- 334.
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কী বলে?
- 335.
হামিদ বলল, "তোমরা আগামীকাল এসো" পরোক্ষ উক্তিতে হবে-
- 336.
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
- 337.
কোন বানানটি সঠিক?
- 338.
কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য?
- 339.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
- 340.
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণ স্থান জিহ্বামূল?
- 341.
নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?
- 342.
কোন শব্দে স্বভাবতই 'ণ' (মূর্ধন্য) এর ব্যবহার হয়েছে?
- 343.
ত্ ও দ্ এর পরে হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ধ হয়। এ নিয়মের উদাহরণ নিচের কোনটি?
- 344.
নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় কোনটি?
- 345.
'পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির'-এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি বোঝাতে কী ব্যবহৃত হয়েছে?
- 346.
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
- 347.
'ভ্রমরকৃষ্ণকেশ শব্দটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
- 348.
'অনুজ' শব্দের 'অনু' উপসর্গটি কোন ভাষার?
- 349.
অজ্ঞতামূল ধাতু নিচের কোনটি?
- 350.
'মাতা' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?