Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২০
544টি প্রশ্ন
- 251.
'মাহি ট্রেডার্স-এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। যার মধ্যে সাধারণ শেয়ার ৪০%, অগ্রাধিকার ৪৫% এবং অবশিষ্ট ঋণ মূলধন। ৬% অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধনের সুদের হার ১০%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে ৩০০ টাকা ও ২৫০ টাকা। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং অতীতে লভ্যাংশের বৃদ্ধির হার ছিল ৫%, কর হার ২৫%।
- 252.
বিনিয়োগিত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
- 253.
একটি কোম্পানি ১২% হারে ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। কর হার ৪০% হলে ঋণের ব্যয় কত?
- 254.
জনাব আলম তার গ্রামের হাটে একটি ব্যাংকের শাখা দেখে এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে প্রশ্ন করলো, "এই গ্রাম্য বাজারে ব্যাংকের কী প্রয়োজন?” উত্তরে ছোট ভাই বললো, "সরকারের এই ব্যাংক স্থাপনের ফলে, গ্রামে বসবাসরত মানুষকে শহরে যেতে হচ্ছে না। তারা কৃষিকাজসহ ব্যবসায়ী কার্যক্রম পরিচালনায় ব্যাংকের সহযোগিতা পাচ্ছে। ঋণ নিয়ে উপকৃত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।"
- 255.
মি. জলিল একজন বিখ্যাত ব্যবসায়ী। সম্প্রতি সে নতুন আমদানিকারকদের নিকট হতে পণ্য ক্রয়ের প্রস্তাব পেয়েছে। সে সিদ্ধান্তহীনতায় আছে কারণ ক্রেতা একদম নতুন। সে সময়ে ব্যাংক নিশ্চয়তা পেয়ে সে রাজি হয়ে গেল।
- 256.
শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কয় ধরনের?
- 257.
অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার সম্ভাবনা থাকে—
i. অধিক ঝুঁকির কারণে
ii. নির্দিষ্ট সুদের কারণে
iii. কম ঝুঁকির কারণে
নিচের কোনটি সঠিক? - 258.
জনাব রাসেল ব্যাংকে একটি হিসাব খোলেন। তিনি ব্যাংক হিসাব খোলার সময় কিছু প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। ব্যাংক বিষয়টি বুঝতে পেরে তার ব্যাংক হিসাবটি বন্ধ করে দেয়।
- 259.
জনাব স্বপন একজন আদর্শ ব্যবসায়ী। তিনি তার কর্মচারীকে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠিয়ে ২৫,০০০ টাকা উত্তোলন করেন। তিনি টাকার বান্ডিলে ৫০০ টাকা বেশি দেখতে পান। পরবর্তীতে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে টাকা ফেরত পাঠান।
- 260.
বিলম্বিত শেয়ার মালিক কারা?
- 261.
পদ্মা ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং আর্থিক শৃঙ্খলা রক্ষার কাজ করছে। তালিকাভুক্ত ব্যাংকসমূহের সাহায্য-সহযোগিতা প্রদান, নতুন পণ্য উদ্ভাবন এবং এগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে পদ্মা ব্যাংক।
- 262.
রফিক তার উপার্জন থেকে প্রতি মাসে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্য জমা রাখেন। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
- 263.
গোমতী ব্যাংক লি. আমানতের মাধ্যমে সৃষ্ট মূলধন বিভিন্ন খাতে ঋণদান এবং বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংকের উক্ত কাজের মাধ্যমে-
i. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়
ii. মূলধনের গতিশীলতা বাড়ে
iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক? - 264.
নিচের কোন ব্যাংক মুদ্রার ক্রয়ক্ষমতা সংরক্ষণ করে?
- 265.
ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতিগুলো হলো—
i. স্বল্প ব্যয়ে অধিক মুনাফা
ii. গোপনীয়তা রক্ষা করা
iii. জনকল্যাণের লক্ষ্যে কাজ করা
নিচের কোনটি সঠিক? - 266.
LC কার অনুকূলে ইস্যু করা হয়?
- 267.
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
- 268.
ATM-এর পূর্ণরূপ কী?
- 269.
ব্যাংক হিসাবের মাধ্যমে সহজ হয়েছে—
i. অর্থ স্থানান্তর করা
ii. অর্থ সঞ্চয় করা
iii. লেনদেন নিষ্পত্তি করা
নিচের কোনটি সঠিক? - 270.
ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কী কাজ করে?
- 271.
নিকাশঘরের দায়িত্ব পালন করে কোন ব্যাংক?
- 272.
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত?
- 273.
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি ভূমিকা রাখে?
- 274.
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
- 275.
একজন বিক্রেতার দৃষ্টিতে বিনিময় বিল একটি—
- 276.
ABC লিঃ শেয়ার বিক্রয়ের মাধ্যমে ১ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এখানে ABC লিঃ-এর ধরন কোনটি?
- 277.
নিচের কোনটি কৃষিভিত্তিক ঋণ?
- 278.
'কপোল' শব্দের অর্থ কী?
- 279.
জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্যশিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনও উঁচু জীবনের অধিকারী হতে পারে না। জীবনে শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা প্রয়োজন।
- 280.
"হে মোর দুর্ভাগা দেশ! যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান"এখানে কাদের কথা বলা হয়েছে?
- 281.
সুদীপ্ত ও তনয়ার একমাত্র সন্তান মৌনতা। নিটোল চোখের শান্ত মৌনতা কথা বলতে পারে নার প্রতি মাঝে মাঝে মায়ের বিরূপ আচরণ মনে খুব দুঃখ দেয়, কিন্তু বাবার আদর ও ভালোবাসায় সে সব দুঃখ ভুলে যায়। সুদীপ্ত কখনোই মেয়েকে বোঝা মনে করেন না বরং তার কাছে মৌনতা সৃষ্টিকর্তার এক বিশেষ উপহারস্বরূপ। তাই, মৌনতার সব না বলা ভাষার চাহনি তার কাছে এক গল্পগাথা।
- 282.
প্রমথ চৌধুরীর মতে, আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?
- 283.
দশম শ্রেণির শিক্ষার্থী আরশি সাহিত্য পড়তেই বেশি আগ্রহী। মামার সাথে একুশের বইমলায় গিয়ে সে বাংলা সাহিত্যের বইগুলোই কিনে। তার এই সাহিত্যপ্রীতিকে আরও শানিত করার জন্য তার মামা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারে ভর্তি করে দেন। তিনি সাহিত্য পড়ার ব্যাপারে আরশিকে অনুপ্রাণিত করে বলেন, জ্ঞান রাজ্যের এক সমৃদ্ধ অঙ্গ হলো সাহিত্য। সাহিত্য ছাড়া কোনো জাতিই বিকশিত হতে পারে না। তবে এর জন্য প্রয়োজন সাহিত্যের বাতিঘতর প্রতিষ্ঠা করা।
- 284.
মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?
- 285.
বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এ সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।
- 286.
পিঁড়েয় বসে পেঁড়োর খবর'-এটা কী?
- 287.
শুভ বাবু প্রায় এক যুগ আগে সরকারি বৃত্তি নিয়ে আমেরিকায় যান। পড়াশোনা শেষে সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। কিন্তু, তারপরও তিনি সুখী নন। বিদেশে থেকেও সেখানকার প্রকৃতি-পরিবেশ, লোকালয় কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি। কাজের অবসারে মনটা শুধু পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। যেখানে রয়েছে আঁকা-বাঁকা পাহাড়ি পথ, নদী তীরের সূর্যাস্তের দৃশ্য, সবুজ বনানী- কেটেছে তার শৈশব থেকে যৌবনের অফুরান সোনালি দিন।
- 288.
"শীতকালটা আমি পানশিরেই কাটাব"-কেন?
- 289.
ফারুক সাহেব একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। তিনি বিদ্যালয়ে যথাসময়ের আগে আসেন এবং ছুটির পর পরবর্তী দিনের কিছু কাজ গুছিয়ে বাড়ি ফিরেন। একদিন ভোরে আকস্মিকভাবে বাড়ি থেকে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়ি যান। ভাইয়ের দাফন-কাফন সম্পন্ন করে পরদিনই কর্মস্থলে পুনরায় ফিরে আসেন। বিদ্যালয়ে কর্মরত অন্যরা বিবিধ অসুবিধার সম্মুখীন না হন, এই ব্যাপারে তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তিত্ব।
- 290.
সিনথিয়ার বাগানে বেশ কটা হাই-ব্রিড টি রোজের গাছ আছে। মাখনের মতো রঙের 'পিস'। কালচে মেরুন 'বনি প্রিন্স'।সিনথিয়ার বাগানের সাথে মিল রয়েছে কার বাগানের?
- 291.
'আসাদের মৃত্যুতে আমি অশ্রুধীন; অশোক; কেননা নয়ন কেবল বজ্রবর্ষী, কেননা আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন; কেননা আমার বৃদ্ধ মাতার 'কণ্ঠে নেই আর্ত হাহাকার, নেই অভিসম্পাত- কেবল দুর্মর ঘৃণার আগুন।'
- 292.
হরিহরের ঘরের দোর জানালার কপাট কীসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল?
- 293.
গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দে আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সি ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়াকরব, নয়তো মরব।
- 294.
ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে?
- 295.
১৯৭১- এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটিবাঁধে বাংলার অসংখ্য গ্রামগঞ্জে।গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, লুট-তরাজ আর অসহায় নারীদের ওপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরে কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। এক সময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেওয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল চিৎকার দিয়ে 'জয় বাংলা' ধ্বনি তুলে।
- 296.
কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত?
- 297.
জয়নগর নামে এক প্রত্যন্ত গ্রামে মা-বাবাকে হারিয়ে লাভলী তার বড় ভাই ও ভাবির সাথে বসবাস করে। পড়ালেখার প্রতি মনোযোগ দেখে প্রাথমিক বিদ্যালয় পাশ করলে তার বড় ভাই তাকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। দশম শ্রেণিতে উঠতে না উঠতেই ভাবির এক দূর সম্পর্কে আত্মীয়ের যুক্তিতে এক অসম বয়সি বিদেশ ফেরত লোকের সাথে ভাবি তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কোনো উপায় না দেখে একদিন রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু পথিমধ্যে, তাজুল আলীর শহরে পড়ুয়া ছেলে তারেক তাকে দেখতে পেয়ে বাধা দেয়। লাভলীর বাড়ি থেকে বেরিয় যাবার কারণ শুনে সে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়াও সে লাভলীকে পড়ালেখা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যায়।
- 298.
নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়- এখানে লোকটি কে?
- 299.
পূর্ব পুরুষের ভিটায় পাঁচতলা ফ্ল্যাট নির্মণের জন্য শরীফ ব্যাংক থেক বিপুল পরিমাণ টাকা ঋণ নেয়। ফ্লাটটি পুরোপুটি তৈরি হওয়ার আগেই তার ঋণের সব টাকা ফুরিয়ে যায়। এমতাবস্থায়, ধনাঢ্য মামাতো ভাইয়ের কাছে সাময়িক আর্থিক সাহায্য চাইতে গেলে তিনি শরীফকে, আর্থিক সাহায্যের বিনিময়ে ফ্ল্যাটটি পঞ্চাশ শতাংশ দাবি করেন। মামাতো ভাইয়ের এহেন আচরণে শরীফ হতাশ হয়ে পড়েন।
- 300.
চলো, আমরা এগিয়ে যাই।আমাদের সাথে যাবে বায়ান্নর শহিদ মিনারযাবে গণঅভ্যুত্থান, একাত্তর অস্ত্র হাতে সুনিপুণগেরিলার মতো।আমাদের সাথে যাবে ত্রিশ লক্ষ রক্তাক্ত হৃদয়।আমরা ছিনিয়ে আনব বাংলাদেশের বিজয়।উদ্দীপকটিতে নিচের কোন কবিতার ভাব ফুটে উঠেছে?