Sylhet Board সিলেট বোর্ড ২০২০

546টি প্রশ্ন

  1. 251.

    ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম নেওয়া হয় কেন?

  2. 252.

    বিএম ট্রেডিং ৫ লক্ষ টাকার যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করে। যন্ত্রপাতিগুলোর আয়ুষ্কাল ৫ বছর এবং বার্ষিক অবচয় ১ লক্ষ টাকা। আগামী ৫ বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা নিম্নরূপ:

    বছর | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম
    নিট মুনাফা | ৫০,০০০ | ৭০,০০০ | ৮০,০০০ | ৮৫,০০০ | ৯০,০০০

  3. 253.

    'মাহি ট্রেডার্স-এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। যার মধ্যে সাধারণ শেয়ার ৪০%, অগ্রাধিকার ৪৫% এবং অবশিষ্ট ঋণ মূলধন। ৬% অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধনের সুদের হার ১০%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে ৩০০ টাকা ও ২৫০ টাকা। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং অতীতে লভ্যাংশের বৃদ্ধির হার ছিল ৫%, কর হার ২৫%।

  4. 254.

    সুদের হার কমালে-
    i. বিনিয়োগের চাহিদা বাড়ে
    ii. বিনিয়োগের বাজার মূল্য কমে
    iii. বিনিয়োগের বাজার মূল্য বাড়ে
    নিচের কোনটি সঠিক?

  5. 255.

    জনাব রায়হান একটি কারখানা স্থাপন করতে চান। এজন্য তিনি স্থানীয় একটি ব্যাংক থেকে সম্পত্তি বন্ধক রেখে ১০ বছরের জন্য ৫ কোটি টাকা ঋণের আবেদন করলে ব্যাংক ম্যানেজার জানালেন দীর্ঘ মেয়াদের জন্য এই টাকা ঋণ দেওয়া অসম্ভব।

  6. 256.

    সাপ্তাহিক ১% হারে সুদ নিলে বার্ষিক সুদ হবে-

  7. 257.

    জনাব মিসির আলী একজন ব্যাংক কর্তকর্তা। তার বন্ধু তাকে তার ব্যাংক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার ব্যাংকটি দেশের অন্যান্য সকল ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। এছাড়াও নতুন ব্যাংক বা ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়ে থাকে।

  8. 258.

    বার্ষিক সুদের হার প্রকাশে কোনটি ব্যবহৃত হয়?

  9. 259.

    জনাব রাজ্জাক 'ক' ব্যাংকের ম্যানেজার। তিনি মনে করেন গ্রাহককে বেশি ঋণ দিতে পারলে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। তাই তিনি বেশি বেশি ঋণ দিতে ইচ্ছুক। কিন্তু একটি নির্দিষ্ট ব্যাংকের অনুমতি ছাড়া বেশি ঋণ দিতে পারবেন না। এর ফলে সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা করা হয়।

  10. 260.

    ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

  11. 261.

    সরকার কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে জনাব রাসেল একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। তার হিসাব পরিচালনার জন্য তিনি নিকটস্থ একটি ব্যাংকে ব্যবসায়ের নামে হিসাব খোলেন। তিনি প্রতিদিন কয়েকবার টাকা জমা দিতে এবং উত্তোলন করতে পারেন। পরবর্তীতে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়া তাকে সারা দেশ ভ্রমণ করতে হয়।

  12. 262.

    Z প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৬৭.৭৫১৬৭.৭৫। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে?

  13. 263.

    জনাব ফাহাদ একজন চাউল ব্যবসায়ী। তিনি জনাব সৈকতকে ৩,০০,০০০ টাকার একটি চেক দিলেন। জনাব সৈকত দেখলেন চেকটিতে তার নিজের নাম লিখা রয়েছে। তিনি নিরাপত্তার কথা বিবেচনা করে চেকটির বাম কোণের ওপরে আড়াআড়িভাবে সমান্তরাল করে দুটি রেখা টেনে দিলেন।

  14. 264.

    মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কী?

  15. 265.

    পে-ব্যাক সময় কম হলে এর প্রভাব কী হবে?

  16. 266.

    দরজি দোকানের জন্য সেলাই মেশিন কেনা কোন ধরনের সিদ্ধান্ত?

  17. 267.

    X লি.-এর ঋণপত্রের করপূর্ব সুদের হার ১৬% এবং করের হার ৪০% হলে কর পরবর্তী ঋণের ব্যয় কত?

  18. 268.

    রাফি লি.-এর শেয়ারের বর্তমান বাজার দর ২০০ টাকা। প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ২০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?

  19. 269.

    বাংলাদেশে কোথায় স্টক এক্সচেঞ্জ রয়েছে?

  20. 270.

    কোম্পানির লভ্যাংশ প্রদান কিসের উপর নির্ভরশীল?

  21. 271.

    বাংলাদেশে ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে?

  22. 272.

    ব্যাংকিং বলতে কী বোঝায়?

  23. 273.

    কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?

  24. 274.

    সুফলা ব্যাংক দেনা-পাওনা নিষ্পত্তিতে পে-অর্ডার ব্যবহার করে থাকে। ব্যাংক কর্তৃক ব্যবহৃত এ পে-অর্ডার কোনটি সৃষ্টি করে?

  25. 275.

    ব্যাংক হিসাব খোলার সময় কোন ধরনের সেবা অধিক বিবেচ্য?

  26. 276.

    সহজে লেনদেনের জন্য গ্রাহক ব্যাংকের কোন বিষয়কে বেশি গুরুত্ব দিবে?

  27. 277.

    গ্রাহককে দেউলিয়া ঘোষণা করে কে?

  28. 278.

    কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে?

  29. 279.

    কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক গবেষণা করার মাধ্যমে-i. সরকারের আর্থিক নীতি প্রণয়ন করেii. ব্যাংক ব্যবস্থার উন্নয়নে প্রয়াস চালায়iii. মুদ্রাবাজার পরিচালনার করেনিচের কোনটি সঠিক?

  30. 280.

    কেন্দ্রীয় ব্যাংককে তুলনা করা হয় কিসের সাথে?

  31. 281.

    'সাহিত্য-সন্দর্শন' বইটির লেখক কে?

  32. 282.

    জাবিদ, জহির ও খালিদ তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণিতে পড়ে এবং একসঙ্গে স্কুলে যায়। জাবিদের মাঝে মধ্যে হেঁটে বিদ্যালয়ে যেতে কষ্ট হয়। পা অবশ হয়ে আসে। পথ চলতে গিয়ে কখনো কখনো বসে পড়ে সে। জহির ও খালিদ তাকে সঙ্গ দেয়। এতে তাদের মাঝে মাঝে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। জাবিদের মায়ের কাছ থেকে জানা যায়, ছোটোবেলায় তার ভীষণ অসুখ হওয়ার পর থেকে তার এ সমস্যাটি দেখা দেয়। বিষয়টি জানতে পেরে জামিল স্যার জাবিদকে সহযোগিতার জন্য খালিদ ও জহিরকে আন্তরিক ধন্যবাদ জানান।

  33. 283.

    "ফুরায়ে এসেছে তেল"-এ বাক্যে যা প্রকাশ পেয়েছে তা হলো-

  34. 284.

    রাকিব স্যার ক্লাসে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই গড়তে উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল, বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য লাইব্রেরিতে গিয়ে বই পড়ার এবং আবৃত্তি ও বিতর্কসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণের তাগিদ দেন। তাঁর উৎসাহ নবম শ্রেণির ছাত্রী ফাতিমা এ বছর বিশ্বসাহিত্য কেন্দ্র' আয়োজিত বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  35. 285.

    'রানার' কবিতায় মিটি মিটি করে চায় কে?

  36. 286.

    অর্ধ পৃথিবী করেছ শাসন ধুরার তখতে বসি
    খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি
    সাইমুম-ঝড়ে। পড়েছে কুটির, তুমি পড়নি ক' নুয়ে,
    ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুয়ে
    শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ
    করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ ।

  37. 287.

    উদ্দীপকটিতে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য দেখা যায়?

  38. 288.

    উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো-Question

  39. 289.

    (i) তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর,
    ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
    বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়,
    তরু তবু অকাতর, কিছু নাহি কয় ।
    (ii) নদী কভু পান নাহি করে নিজ জল,
    তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
    গাড়ী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
    কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান,
    স্বর্ণ করে নিজরূপে অপারে শোভিত
    বংশী করে নিজ স্বরে অপরে মোহিত,
    শষ্য জন্মাইয়া নাহি খায় জলধরে
    সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

  40. 290.

    'কপোতাক্ষ নদ' কবিতায় 'রাজা' কাকে বলা হয়েছে?

  41. 291.

    তাওসীফ চৌধুরী পেশায় ডাক্তার। ডাক্তারি পাশ করে প্রথমেই নিজ গ্রামে নিয়োগ পেয়ে এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেন। অতুলনীয় মেধা আর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বিনা ফি-তে কিংবা নামমাত্র ফি-তে চিকিৎসা সেবা দেওয়ায় অতি অল্প সময়ের মধ্যেই সকলের প্রিয় মানুষে পরিণত হন তিনি। পেশাগত উৎকর্ষের জন্য গত বছর তিনি আমেরিকায় গেলেও নিজ দেশের কথা, গরিব অসহায় রোগিদের কথা ভুলতে পারেন না ডাঃ তাওসীফ চৌধুরী। অন্যদিকে, তাঁরই বন্ধু ইশমাম চৌধুরী পড়াশুনা শেষ করে সপরিবার লন্ডনে বসবাস করছেন। তিনি অনেক বিত্ত-বৈভবের মালিক।এতদসত্ত্বেও দেশে ফেরা কিংবা এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তাও করেন না তিনি।

  42. 292.

    মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?

  43. 293.

    উদ্দীপক-১:সবাই তো সুখী হতে চায়…..তবু কেউ সুখী হয় কেউ হয় নাজানিনা বলে যা লোকে সত্যি কি নাকপালে সবার নাকি সুখ সয় নাআশায় আশায় তবু এই আমি থাকিযদি আসে কোনোদিন সেই সুখ পাখি ।উদ্দীপক-২: আর কি দিব? মুখের হাসি ভরসা ভরা প্রাণ,সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান ।

  44. 294.

    'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যএকটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না'-উদ্দীপকের উক্তিটি 'আশা' কবিতার কোন লাইনকে স্পর্শ করে?

  45. 295.

    'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি'- 'শীর্ষক ডকুমেন্টারি ও প্রতিবেদন তৈরির কাজে নিয়োজিত কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাক্ষাৎকার গ্রহণ করে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময় সংঘটিত লোমহর্ষক ঘটনাবলি, তাঁদের আবেগঘন মুহূর্তের বিবরণ শুনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতার চেতনায় নতুনভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়। সাক্ষাৎকার পর্বে একজন মুক্তিযোদ্ধা বলেন, 'বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা।'

  46. 296.

    বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লিখিত কবিতাটি হলো-

  47. 297.

    পাখি ডাকা ছায়াঘেরা নিভৃত পল্লিগ্রাম নয়াকাটা। খেটে খাওয়া কৃষক সালামত আলীর জন্ম এ গ্রামেই। সাত সদস্যের বড়ো সংসার চালাতে গিয়ে নুন আনতে পানতা ফুরিয়ে যায় তাঁর। দেশের প্রেক্ষাপট কিংবা যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাই তাঁর আগ্রহও নেই, তেমন ধারণাও নেই। গ্রামের কয়েকজন সচেতন শিক্ষিত যুবকের কাছে প্রথম তিনি জানতে পারেন মুক্তিযুদ্ধ সম্পর্কে। যুবকরা তাঁকে বলে- 'চাচা দেশকে শত্রুমুক্ত করতে হবে। তবেই দেশ হবে নিরাপদ। প্রতিষ্ঠিত হবে শোষণ বৈষম্যহীন একটি সুন্দর সমাজ।' যুবকদের কথায় কৃষক সালামত আলী মুক্তিযুদ্ধে অংশ নেন। হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সম্মুখ যুদ্ধে জীবন বিসর্জন দেন কৃষক সালামত আলী।

  48. 298.

    নতুন প্রজন্মের কাছে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সার্থকতা হলো-

  49. 299.

    অনেক যুদ্ধ গেল,অনেক রক্ত গেল,শিমুল তুলোর মতো সোনা-রূপা হড়াল বাতাস।ছোট ভাইটিকে আমি কোথাও দেখিনা,নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখিনাকেবল পতাকা দেখি,কেবল উৎসব দেখি,স্বাধীনতা দেখি।তবে কি আমার ভাই আজ ঐ স্বাধীন পতাকা?

  50. 300.

    ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি?