ব্যবসায় উদ্যোগ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২২
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব নোমান একজন মাছ ব্যবসায়ী। তিনি মাছে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। তিনি সততার সাথে ব্যবসায় করেন। এছাড়াও তিনি কারো কাছ থেকে অর্থ ধার নিলেও সময়মতো ফেরত দিয়ে দেন।
- ক)(1)
নৈতিকতা শব্দের অর্থ কী?
- খ)(2)
ব্যবসায়ের ক্ষেত্রে চারটি নৈতিকতার নাম লেখো।
- গ)(3)
জনাব নোমানের ব্যবসায়টি পরিচালনায় কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"জনাব নোমান সততা ও নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ের আস্থা অর্জনে সক্ষম হবেন"- উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নৈতিকতা শব্দটি গ্রিক শব্দ ইথোস (Ethos) থেকে এসেছে, যার অর্থ মানব আচরণের মানদণ্ড।
- খ)
ব্যবসায়ের ক্ষেত্রে চারটি নৈতিকতা হলো—
১. সততা বজায় রাখা।
২. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা।
৩. গ্রাহকদের সাথে প্রতারণা না করা।
৪. মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা। - গ)
জনাব নোমানের ব্যবসায় পরিচালনায় ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। নৈতিকতা ব্যবসায় জগতে আচরণকে সঠিক পথে পরিচালনা করে এবং ভালো-মন্দ বিচার করে সঠিকটি গ্রহণ করতে সহায়তা করে। উদ্দীপকে নোমান মাছে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না, অর্থাৎ ক্ষতিকর পণ্য বিক্রি থেকে বিরত থাকেন। তিনি সততার সাথে ব্যবসায় করেন এবং ধার নিলে সময়মতো ফেরত দেন। এসব আচরণ ব্যবসায় নৈতিকতার পরিচয় বহন করে।
- ঘ)
আমি উক্তিটির সাথে একমত। কারণ নোমানের আচরণ ব্যবসায়ের আস্থা অর্জনের সহায়ক।
১. ভেজালমুক্ত পণ্য: রাসায়নিক ছাড়া মাছ বিক্রি করায় ক্রেতারা নিরাপদ পণ্য পাবেন, ফলে তাদের আস্থা বাড়বে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হবেন।
২. সততা: সততা বজায় রাখা ও গ্রাহকের সাথে প্রতারণা না করা ব্যবসায়ীর প্রতি সমাজের শ্রদ্ধা ও বিশ্বাস সৃষ্টি করে।
৩. ওয়াদা পালন: সময়মতো ধার ফেরত দেওয়ায় ঋণদাতাদের আস্থা বাড়বে, প্রয়োজনে ভবিষ্যতে অর্থ পেতে সুবিধা হবে।
৪. সুনাম: অনৈতিক কাজে লাভ হলেও পরিণাম ভালো হয় না; নৈতিক আচরণে সুনাম বাড়ে ও ব্যবসায় টিকে থাকে।সুতরাং, সততা ও নিষ্ঠার মাধ্যমে জনাব নোমান ব্যবসায়ের আস্থা অর্জনে সক্ষম হবেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও