ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
'M' পর্যায় | 'N' পর্যায় | '০' পর্যায়
পেরেক তৈরি | কাঠ সংগ্রহ | শিক্ষক
লোহা শলাকা তৈরি | খনিজ উত্তোলন | পাইকারি বিক্রেতা
- ক)(1)
মাঝারি শিল্প কাকে বলে
- খ)(2)
সম্পদের অপচয় রোধে কী ব্যবস্থা গ্রহণ করা যায়? বর্ণনা করো।
- গ)(3)
'M' পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বর্ণনা করো।
- ঘ)(4)
N' পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের তুলনায় 'O' পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে শিল্প শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত হয়, তাকে মাঝারি শিল্প বলে। যেমন: চামড়া শিল্প ও তৈরি পোশাক শিল্প।
- খ)
সম্পদের অপচয় রোধে 3R পদ্ধতি অনুসরণ করা যায়: সম্পদের ব্যবহার হ্রাস (Reduce), পুনর্ব্যবহার (Reuse) ও পুনঃনবায়ন বা রিসাইক্লিং (Recycle)। এছাড়া সৌরশক্তি ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য সম্পদ ব্যবহার, অজৈব সারের বদলে জৈব সার, সোপান চাষ ও শস্য আবর্তনের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ এবং বনায়ন করা যায়।
- গ)
উদ্দীপকের ‘M’ পর্যায় হলো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড (Secondary economic activities)।
এই পর্যায়ে মানুষ প্রথম পর্যায়ের কর্মকাণ্ডে উৎপাদিত সামগ্রীকে প্রক্রিয়ার মাধ্যমে গঠন ও আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করে। রন্ধন থেকে শুরু করে জটিল যন্ত্রপাতি তৈরি (Manufacturing) পর্যন্ত সব কাজ এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, প্রথম পর্যায়ে উত্তোলিত লৌহ আকরিক থেকে লৌহশলাকা ও পেরেক তৈরি করা হয়, যা ‘M’ পর্যায়ের কাজ।
- ঘ)
N পর্যায়ে আছে কাঠ সংগ্রহ ও খনিজ উত্তোলন, যা প্রথম পর্যায়ের কর্মকাণ্ড। O পর্যায়ে আছে শিক্ষক ও পাইকারি বিক্রেতা, যা তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড। আমি এই মন্তব্যের সাথে একমত।
১. প্রথম পর্যায়ে মানুষ প্রকৃতির সাথে সরাসরি কাজ করে, প্রধানত কায়িক শ্রমে। অনুন্নত ও উন্নয়নশীল দেশের ৫০–৮০ ভাগ মানুষ এ পর্যায়ে নিয়োজিত, কিন্তু তাদের আয় ও জীবনযাত্রার মান কম।
২. তৃতীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি সেবাকাজ দ্বারা প্রথম ও দ্বিতীয় পর্যায়ের উৎপাদিত পণ্যের উপযোগিতা বাড়ে। উৎপাদনের উদ্বৃত্ত ঘাটতি অঞ্চলে পৌঁছায়।
৩. উন্নত দেশের ৮০ ভাগের বেশি মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কাজ করে। এসব দেশে শিক্ষার হার, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অনেক বেশি।সুতরাং, N-এর তুলনায় O পর্যায়ের কর্মকাণ্ডে জীবনযাত্রার মান অধিক উন্নত হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও