বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২২

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বৈশাখী মেলা;(খ) মুক্তিযুদ্ধ।

উত্তর ও ব্যাখ্যা

(ক) বৈশাখী মেলা

বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিন থেকে দেশের বিভিন্ন স্থানে যে মেলা বসে, তাকে বৈশাখী মেলা বলে। এটি আমাদের জাতীয় জীবনের এক প্রাণের উৎসব। মেলায় মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা, পুতুল, বাঁশ-বেতের জিনিস, মিষ্টি ও নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি হয়। সঙ্গে থাকে নাগরদোলা, যাত্রাপালা, পুতুলনাচ, বাউল ও জারি গানের আসর। ছোট-বড় সব বয়সের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে এ মেলায় অংশ নেয়। এতে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। গ্রামীণ কারুশিল্পীরা তাঁদের পণ্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন। বৈশাখী মেলা আমাদের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ধারণ করে রাখে। বর্তমানে আধুনিকতার প্রভাবে এর কিছুটা রূপ বদলালেও এর আবেদন কমেনি। এ ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন