বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে?অথবা,সারমর্ম লেখো:(খ) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।। চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

গ্রন্থাগারে যুগ যুগ ধরে মানুষের চিন্তা, ভাবনা ও জ্ঞান অক্ষরের মধ্যে নীরবে সঞ্চিত থাকে। সমুদ্রের গর্জন বা হিমালয়ের বরফে বাঁধা বন্যার মতো এ জ্ঞানরাশিও প্রবল শক্তির আধার। সুযোগ পেলেই এ নীরব শক্তি প্রকাশ পেয়ে সমাজে পরিবর্তন আনতে পারে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন