ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৬

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    সৌরজগৎ কাকে বলে?

    (1)
  2. খ)

    কোন জ্যোতিষ্কগুলো গ্রহকে ঘিরে আবর্তিত হয়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'A' চিহ্নিত গ্রহটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    'B' ও 'C' এর মধ্যে কোন গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে গঠিত ব্যবস্থাকে সৌরজগৎ বলে।

  2. খ)

    উপগ্রহ গ্রহকে ঘিরে আবর্তিত হয়। কিছু আকাশমণ্ডলীয় বস্তু মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘোরে, এদের উপগ্রহ বা চাঁদ বলে। এদের নিজস্ব আলো বা তাপ নেই, এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো ও তাপ পায়। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। কোনো কোনো গ্রহের উপগ্রহ আছে, কোনোটির নেই। যেমন বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।

  3. গ)

    চিত্রে সূর্য থেকে ক্রম অনুযায়ী A দ্বিতীয় গ্রহ অর্থাৎ শুক্র (Venus), B পৃথিবী ও C মঙ্গল। শুক্র গ্রহের বর্ণনা নিচে দেওয়া হলো।

    ১. শুক্রকে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়। এটি কোনো তারা নয়, গ্রহ।
    ২. এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার এবং ব্যাস ১২,১০৪ কিলোমিটার।
    ৩. এটি ঘন মেঘে ঢাকা এবং বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই-অক্সাইডের তৈরি। এখানে এসিড বৃষ্টি হয়।
    ৪. সূর্যকে একবার ঘুরে আসতে সময় লাগে ২২৫ দিন। সব গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘুরলেও শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এর কোনো উপগ্রহ নেই।

  4. ঘ)

    B (পৃথিবী) ও C (মঙ্গল) এর মধ্যে B গ্রহে অর্থাৎ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব।

    ১. পৃথিবী (B): এটি এমন একমাত্র গ্রহ, যার বায়ুমণ্ডলে উদ্ভিদ ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও উপযোগী তাপমাত্রা আছে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। সূর্য থেকে এর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার, যা জীবনধারণের উপযোগী তাপ-আলো পাওয়ার জন্য উপযুক্ত।
    ২. মঙ্গল (C): মঙ্গলে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম। এর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড শতকরা প্রায় ৯৯ ভাগ, তাই সেখানে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়।

    সুতরাং, প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও উপযুক্ত তাপমাত্রার কারণে B অর্থাৎ পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব সম্ভব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন