হিন্দু ধর্ম • Combined Board • সকল বোর্ড ২০১৫
হিন্দু ধর্ম প্রশ্ন
- ক)(1)
হঠযোগ কী?
- খ)(2)
অষ্টাঙ্গযোগের ধারণা ব্যাখ্যা কর।
- গ)(3)
চিত্র: ১ আসনটির অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
- ঘ)(4)
চিত্র: ২ আসনটি অনুশীলনের মাধ্যমে কী কী উপকার হতে পারে বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শরীরকে সুগঠিত ও সুস্থ রাখা এবং মনকে নিরুদ্বেগ রাখার জন্য যে কৌশল অবলম্বন করা হয়, তাকে হঠযোগ বলে। এটি পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান।
- খ)
মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানের জন্য যোগের আটটি ধাপ নির্দেশ করেছেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এগুলো একত্রে অষ্টাঙ্গযোগ নামে পরিচিত। এর মধ্যে যম ও নিয়ম এর ভিত্তি; যমের পাঁচটি হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। অষ্টাঙ্গযোগ অনুশীলনে অশান্ত মন শান্ত হয় এবং আত্মশক্তি বৃদ্ধি পায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও