ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

জ্যোতিষ্ক | বৈশিষ্ট্য
ক | মাথা ও লেজবিশিষ্ট, বিস্ময়কর
খ | হলুদ বর্ণের, মাঝারি আকারের
গ | এসিড বৃষ্টিবহুল

  1. ক)

    নক্ষত্র কী?

    (1)
  2. খ)

    পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের 'খ' জ্যোতিষ্কটি উল্লেখপূর্বক বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে 'ক' ও 'গ' জ্যোতিষ্ক দুটির কোনটি বহু বছর পরপর দৃশ্যমান হয়? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে, তাদের নক্ষত্র বলে।

  2. খ)

    সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে এবং এর প্রচণ্ড মহাকর্ষ বল রয়েছে। এই মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীসহ সব গ্রহ সূর্যের দিকে আকৃষ্ট হয়ে এর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

  3. গ)

    উদ্দীপকের 'খ' জ্যোতিষ্কটি হলো সূর্য, কারণ এটি হলুদ বর্ণের মাঝারি আকারের নক্ষত্র।

    সূর্যের বৈশিষ্ট্য:
    ১. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি নক্ষত্র।
    ২. এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।
    ৩. এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক এবং পৃথিবীসহ অন্য গ্রহ-উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস।
    ৪. সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘুরছে। সূর্যের আলো না থাকলে পৃথিবীতে জীবজগৎ ও উদ্ভিদজগৎ বাঁচত না।

  4. ঘ)

    উদ্দীপকের 'ক' হলো ধূমকেতু (মাথা ও লেজ আছে, বিস্ময়কর) এবং 'গ' হলো শুক্র গ্রহ (এসিড বৃষ্টিবহুল)। এদের মধ্যে ধূমকেতু বহু বছর পরপর দৃশ্যমান হয়।

    ১. ধূমকেতু সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে পরিক্রমণ করে। এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় এবং সূর্যের নিকটবর্তী হলেই কেবল দেখা যায়।
    ২. যেমন হ্যালির ধূমকেতু ২৪০ খ্রিষ্টপূর্ব অব্দ থেকে দেখা গেছে এবং সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে। অর্থাৎ বহু বছরের ব্যবধানে এটি আবার দৃশ্যমান হয়।
    ৩. অপরদিকে শুক্র গ্রহ নিয়মিত কক্ষপথে ঘোরে এবং প্রায় প্রতিদিনই সন্ধ্যাতারা ও শুকতারা হিসেবে আকাশে দেখা যায়।

    সুতরাং, 'ক' জ্যোতিষ্ক ধূমকেতু বহু বছর পরপর দৃশ্যমান হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন