হিন্দু ধর্ম • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
হিন্দু ধর্ম প্রশ্ন
- ক)(1)
নবান্ন কাকে বলে?
- খ)(2)
বাংলা মাসের শেষ দিনকে কী বলে? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্র-১ এর বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
- ঘ)(4)
চিত্র-২ এর অনুষ্ঠানটির পারিবারিক ও সামাজিক গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নবান্ন শব্দের অর্থ নতুন ভাত। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত ও নানা রকম পিঠা দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয়, তাকে নবান্ন বলে।
- খ)
বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়।
এ দিনে ঋতুভেদে বিভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব পালন করা হয়। বাঙালি সমাজে পৌষসংক্রান্তি ও চৈত্রসংক্রান্তি বিশেষ উল্লেখযোগ্য। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব শিব পূজা, যার অপর নাম নীল পূজা, আর চড়ক পূজা এর একটি অঙ্গ।
- গ)
চিত্র-১ এ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন দেবতার মূর্তি দেখা যাচ্ছে। এর বিষয় রথযাত্রা।
রথযাত্রার ধারণা: রথযাত্রা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মানুষ্ঠান। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটি শুরু হয় এবং এটি শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা নামে পরিচিত। ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত। রথ হলো চাকাওয়ালা একটি যান, যাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। ভক্তরা রশি দিয়ে টেনে রথটি একটি নির্দিষ্ট মন্দির থেকে অন্য একটি মন্দির বা বারোয়ারিতলায় নিয়ে যায়। নবম দিনে, একাদশীর দিন, তা আবার আগের মন্দিরে ফিরিয়ে আনা হয়, যাকে উল্টোরথ বা পুনর্যাত্রা বলে।
চিত্রের সাথে সম্পর্ক: চিত্র-১ এর তিনটি মূর্তি রথের তিন দেবতাকে নির্দেশ করে। এ উপলক্ষে নয় দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা হয়। বাংলাদেশে ঢাকা জেলার ধামরাইয়ের রথযাত্রা বিখ্যাত।
অতএব, চিত্র-১ এর বিষয়টি রথযাত্রা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও