ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৬
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
দৃশ্যকল্প-১: ভূগোল বিষয়ের শিক্ষক শ্রেণিকক্ষে বললেন, ভূগোলের একটি শাখায় বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে তার জীবিকা নির্বাহ করছে, কীভাবে বসবাস করছে প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়।
দৃশ্যকল্প-২: লুনা টেলিভিশনে সৌরজগতের উপর নির্মিত একটি প্রতিবেদনে দেখলো, একটি গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। অপরদিকে আরেকটি গ্রহ আছে যেটি লালচে বর্ণের দেখায়।
- ক)(1)
ছায়াপথ কাকে বলে?
- খ)(2)
৪.২ আলোকবর্ষ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ভূগোলের শাখাটির বর্ণনা দাও।
- ঘ)(4)
দৃশ্যকল্প-২ এ লুনার দেখা গ্রহ দুটির মধ্যে কোনটির সূর্যকে পরিক্রমণকাল অধিক? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করি, তার নাম ছায়াপথ বা আকাশ গঙ্গা। এটি লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি।
- খ)
আলোকবর্ষ হলো দূরত্ব মাপার একক। আলো শূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে, যা প্রায় কিলোমিটার। ৪.২ আলোকবর্ষ বলতে বোঝায় একটি জ্যোতিষ্ক আমাদের থেকে এত দূরে যে সেখান থেকে আলো আসতে ৪.২ বছর লাগে। এ দূরত্ব প্রায় কিলোমিটার।
- গ)
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত শাখাটি হলো মানবভূগোল (Human geography)। ভূগোলের এই শাখায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে এবং কেন এভাবে করছে, তার কার্যকারণ অনুসন্ধান করা হয়। শিক্ষক যে শাখার কথা বলেছেন, সেখানেও মানুষের জীবিকা নির্বাহ ও বসবাসের ধরন আলোচিত হয়। তাই এটি মানবভূগোল। অর্থনৈতিক, জনসংখ্যা, নগর ও পরিবহন ভূগোল এর অন্তর্ভুক্ত।
- ঘ)
দৃশ্যকল্প-২ এর প্রথম গ্রহটি, যা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, হলো শুক্র। সকল গ্রহ নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র শুক্রই পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। লালচে বর্ণের গ্রহটি হলো মঙ্গল।
সূর্যকে পরিক্রমণকাল তুলনা:
১. শুক্র সূর্যকে একবার ঘুরে আসতে সময় নেয় ২২৫ দিন।
২. মঙ্গল সূর্যকে একবার ঘুরে আসতে সময় নেয় ৬৮৭ দিন।
৩. শুক্র সূর্য থেকে ১০.৮ কোটি কিলোমিটার দূরে, আর মঙ্গল ২২.৮ কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে দূরত্ব বেশি হলে কক্ষপথ দীর্ঘ হয়, তাই পরিক্রমণকালও বেশি লাগে।সুতরাং, মঙ্গল গ্রহের সূর্যকে পরিক্রমণকাল অধিক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও