বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

স্বল্প উচ্চতার অধিকারী মাহির স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। সে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের চেষ্টা করেন। অজানা কোনো কারণে কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হন। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে তার বুদ্ধি ও মেধার গুণে সে বর্তমানে উচ্চপদে আসীন। উত্তর খিজিরপুরের একজন যোগ্য শাসক জনাব কবির। বিশৃঙ্খলপূর্ণ রাজত্বকালকে তিনি সে সময়কার স্বর্ণযুগে পরিণত করেন। তার দক্ষতার মাধ্যমে তার এলাকার শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ ক্রতেন না। ফলে তার শান্তিপূর্ণ রাজত্বকালে প্রজারা শান্তিতে বসবাস করত।

  1. ক)

    সুবা কী?

    (1)
  2. খ)

    বারোভূঁইয়া বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    মাহির কোন মুসলিম শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হয়? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব কবির যে মুসলিম শাসকের প্রতিনিধিত্ব করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার ভূমিকা কী ছিল? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সুবা হলো মুঘল আমলে সাম্রাজ্যের প্রদেশ।

  2. খ)

    বারোভূঁইয়া হলেন মুঘল আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের জমিদার ও ভূস্বামী, যারা মুঘলদের বিরুদ্ধে স্বাধীনভাবে নিজ নিজ অঞ্চল শাসন করতেন। ‘বারো’ সংখ্যাটি নির্দিষ্ট সংখ্যার ইঙ্গিত নয়, এটি অনেকের প্রতীক। ঈসা খাঁ ছিলেন তাঁদের নেতা। মুঘল সুবাদার ইসলাম খাঁ তাঁদের দমন করেন।

  3. গ)

    মাহির খর্বাকৃতি এবং কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হয়েও নিজের মেধা ও কর্মশক্তিতে সফল হন। এটি ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজির জীবনের সঙ্গে মেলে। তিনি ছিলেন খর্বাকৃতির; এ কারণে প্রথমে কোথাও উপযুক্ত চাকরি পাননি। কিন্তু নিজের সাহস, বুদ্ধি ও সামরিক দক্ষতায় তিনি সেনাপতি হন এবং পরে বাংলা জয় করেন। সুতরাং মাহির বখতিয়ার খলজির চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়েছে।

  4. ঘ)

    জনাব কবির বিশৃঙ্খল শাসনকে স্বর্ণযুগে পরিণত করেন এবং ধর্ম-বর্ণের ভেদাভেদ করতেন না। এটি আলাউদ্দিন হোসেন শাহের প্রতিনিধিত্ব করে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
    ১. তিনি হিন্দুদের উচ্চপদে নিয়োগ দিয়েছিলেন; যেমন রূপ ও সনাতন তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
    ২. তাঁর সময়ে হিন্দু ও মুসলমান ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করত; শ্রীচৈতন্যের বৈষ্ণব আন্দোলনও এ সময় বিকশিত হয়।
    ৩. তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন, ফলে হিন্দু কবিরাও উৎসাহ পান।
    সুতরাং, ধর্মীয় সহনশীলতা ও উদারনীতির কারণে হোসেন শাহের শাসনামলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন